১৩৪৫

কুরআন করীম পুনঃ পুনঃ জোর দিয়া বলিয়াছে যে, আল্লাহ্‌তা’লা কোন জাতিকে অন্যায়ভাবে শাস্তি প্রদান করেন না, বরং নিজেদের কৃত দুষ্কর্মের দ্বারা আনিত শাস্তিই তাহারা ভোগ করিয়া থাকে। অদৃষ্টবাদ বা মানুষের অন্ধ নিয়তির শিকার হওয়ার চিন্তাকে কুরআন অস্বীকার করে। ‘আল্লাহ্‌তা’লা প্রকৃত কারণ ছাড়াই খামখেয়ালীভাবে জাতিসমূহের উত্থান এবং পতন ঘটাইয়া থাকেন’— এই যুক্তি-দর্শনও কুরআন অস্বীকার করে। এই কারণেই কুরআনের মধ্যে যেখানেই শাস্তি সম্বন্ধে বলা হইয়াছে, সেখানে ইহা ব্যক্ত হইয়াছে যে, শাস্তি অথবা পুরস্কার উভয়ই মানুষের নিজের কৃত কর্মফল।

Visitor Edits

December 30, 2025 3:42 amApproved