১৩৩৭

এই আয়াত হইতে প্রতীয়মান হয় যে, হযরত লূত (আঃ) তাঁহার জাতির লোকদের অতীতের মন্দ আচরণের কথা মনে করিয়া এই ভাবিয়া ভীত হইয়াছিলেন যে, এইসব লোকেরা না জানি কোন্ অনিষ্ট করিয়া বসে এবং মেহমানদের উপস্থিতিতে তাঁহার অমর্যাদা করে। কোন বিশেষ অনিষ্টের কথা এইখানে নির্দেশ করেন নাই। হযরত লূত (আঃ)-এর জাতি দুষ্ট প্রকৃতির লোক ছিল, স্বাভাবিক কারণেই তিনি শঙ্কিত হইয়াছিলেন যে, তাহারা কোন প্রকার ক্ষতি সাধন করিতে পারে। এমতাবস্থায় তিনি তাহাদিগকে বলিলেনঃ তোমরা যদি সন্দেহ করিয়া থাক যে, আমি অপরিচিত লোকগণের সহায়তায় তোমাদের বিরুদ্ধে ক্ষতিকারক ষড়যন্ত্রে লিপ্ত, তবে তোমরা আমার কন্যাগণকে শাস্তি দিয়া আমার প্রতিশোধ গ্রহণ করিতে পারিবে, এই ব্যবস্থা অবলম্বন তোমাদের জন্য উত্তম হইবে, এবং এইভাবে তোমরা আমার মেহমানদের অপমান করার মত লজ্জাজনক কর্ম পরিত্যাগ করিতে পারিবে৷ অথবা ইহাও হইতে পারে যে, হযরত লূত (আঃ) শহরের শ্রদ্ধাষ্পদ বৃদ্ধ ব্যক্তি হওয়ার কারণে তিনি তাহাদের স্ত্রীগণকে নিজের কন্যারূপে আখ্যায়িত করিয়া বলিলেনঃ তাহারা তোমাদের জন্য পবিত্র।

Visitor Edits

December 29, 2025 1:29 pmApproved