১৩১৯

‘আমালুন্’ (কর্ম) এখানে ‘যু আমালিন্‌’ অর্থাৎ কর্মকর্তা রূপে ব্যবহৃত হইয়াছে। কোন ভাবের তীব্রতা বুঝাইবার জন্য অসমাপিকা ক্রিয়াপদ সক্রিয় ক্রিয়া বিশেষণ পদে ব্যবহার করা আরবী ভাষার বাগ্‌ধারায় প্রচলিত রহিয়াছে। দেখুন সূরা বাকারার ১৭৮ আয়াতে ‘বির্‌র’ (অর্থ পুণ্য) শব্দটি পুণ্যবান অর্থে ব্যবহৃত হইয়াছে। যেমন এক আরব কবি স্বীয় উটনী সম্বন্ধে বলিতেছেঃ ইন্নামা হিইয়া ইক্‌বালুন ওয়া ইদবারু অর্থাৎ (নিজ শাবক হারাইয়া) সে এমনই অস্থির হইয়া পড়িল যেন উষ্ট্রী স্বয়ং সম্মুখে ও পশ্চাতে ধাবিত গতিতেই রূপান্তরিত হইয়া গেল। এস্থলে ‘মসদর’ ‘ইস্‌মে ফা’য়েল’ রূপে ব্যবহৃত হইয়াছে।