এই আয়াতে ইহাই প্রতীয়মান হয় যে, নূহ (আঃ) ও তাঁহার জাতি যে দেশে বাস করিতেন উহা পর্বতমালা দ্বারা পরিবেষ্টিত ছিল। ‘জাবল্’ শব্দটি সাধারণ বিশেষ্য পদে ব্যবহৃত হইয়া ইহাই ব্যক্ত করিতেছে যে, সেই অঞ্চল পর্বতপুঞ্জ দ্বারা বেষ্টিত ছিল, যাহার উপরে নূহ্ (আঃ)-এর পুত্র আশ্রয় গ্রহণ করিয়া নিরাপদে থাকার আশা করিয়াছিল। প্রকৃতপক্ষে সেই এলাকা পর্বত-প্রাচীরের মধ্যে এক উপত্যকা বিশেষ ছিল। এই রকমস্থানে মুষলধারে অবিরাম বর্ষণের ফলে অতি দ্রুত প্লাবিত হইবে ইহা অস্বাভাবিক ব্যাপার নহে।
Visitor Edits