১২৮১

“সিহর” এবং “মুবীন” দুইটি সহজ, সরল শব্দের মধ্যে নিহিত রহিয়াছে সকল ষড়যন্ত্রের অংকুর যাহা আল্লাহ্‌তা’লার নবীগণের শত্রুরা তাঁহাদিগকে ব্যর্থকাম বা পরাজিত এবং ভীতি-বিহ্বল করিবার জন্য নিয়োজিত করিয়া থাকে। সত্যের দুশমনরা ধর্ম-মনোভাবাপন্ন লোকদিগকে বলিয়া থাকে যে, নূতন শিক্ষা প্রকাশ্য যাদু ছাড়া কিছুই নহে, ইহাতো আমাদের দেশের ধর্মকে নষ্ট করিয়া ফেলিবে, অথচ সেই সকল জাতীয়তাবাদী লোকেরা যাহারা দেশপ্রেমিক এবং নিজদিগকে দেশের সার্বিক উন্নতির জন্য অন্তরে দরদ রাখে বলিয়া খেদমত করিয়া থাকে। তাহাদিগকে এই নূতন শিক্ষার বিরুদ্ধে সন্ধিহান ও ভীত করিয়া তোলা হয় এই অপপ্রচারের মাধ্যমে যে, নূতন শিক্ষা গ্রহণ করিলে দেশের বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে মতভেদ ও বিভেদ সৃষ্টি হইবে ফলে জাতীয় স্বার্থ ও একতার উপর মরণ-আঘাত আসবে। “মুবীন” এর অর্থ ঘাহা পৃথক করে বা অনৈক্য সৃষ্টি করে (লেইন)।

Visitor Edits

February 2, 2026 1:21 pmPending Review
“সিহর” এবং “মুবীন” দুইটি সহজ, সরল শব্দের মধ্যে নিহিত রহিয়াছে সকল ষড়যন্ত্রের অংকুর যাহা আল্লাহ্‌তা’লার নবীগণের শত্রুরা তাঁহাদিগকে ব্যর্থকাম বা পরাজিত এবং ভীতি-বিহ্বল করিবার জন্য নিয়োজিত করিয়া থাকে। সত্যের দুশমনরা ধর্ম-মনোভাবাপন্ন লোকদিগকে বলিয়া থাকে যে, নূতন শিক্ষা প্রকাশ্য যাদু ছাড়া কিছুই নহে, ইহাতো আমাদের দেশের ধর্মকে নষ্ট করিয়া ফেলিবে, অথচ সেই সকল জাতীয়তাবাদী লোকেরা যাহারা দেশপ্রেমিক এবং নিজদিগকে দেশের সার্বিক উন্নতির জন্য অন্তরে দরদ রাখে বলিয়া খেদমত করিয়া থাকে, তাহাদিগকে এই নূতন শিক্ষার বিরুদ্ধে সন্ধিহান ও ভীত করিয়া তোলা হয় এই অপপ্রচারের মাধ্যমে যে, নূতন শিক্ষা গ্রহণ করিলে দেশের বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে মতভেদ ও বিভেদ সৃষ্টি হইবে ফলে জাতীয় স্বার্থ ও একতার উপর মরণ-আঘাত আসিবে । “মুবীন” এর অর্থ ঘাহা পৃথক করে বা অনৈক্য সৃষ্টি করে (লেইন)।