১১৮৪

উক্তিটি তাবুক অভিযান সম্পর্কে। তাবুক শহর দামেশক এবং মদীনার প্রায় মধ্যবর্তী স্থানে অবস্থিত। নবী করীম (সাঃ)-কে সংবাদ দেওয়া হইয়াছিল যে, পূর্ব-রোম সাম্রাজ্যের গ্রীকরা,যাহারা রোমবাসীরূপে খ্যাত ছিল, তাহারা সিরিয়ার সীমান্তে সৈন্য সমাবেশ করিয়াছে। প্রায় ৩০,০০০ লোকের এক সেনাবাহিনীসহ আঁ-হযরত (সাঃ) নবম হিজরী সনে সিরিয়া অভিমূখে মদীনা ত্যাগ করিলেন। মুসলমান সৈন্যদিগকে দীর্ঘ ও বন্ধুর পথ অতিক্রম করিতে অনেক দুঃখকষ্ট সহিতে হইয়াছিল। ইহাকে “জাইগুল উসূরা” অর্থাৎ দুঃখময় সেনাবাহিনী নামে অভিহিত করা হয়।