‘বাহীরা’—যে উট্নী সাতটি পর্যন্ত বাচ্চা প্রসব করিত, পৌত্তলিক আরবগণ তাহার কর্ণ ছিদ্র করিয়া মুক্তভাবে বিচরণের জন্য ছাড়িয়া দিত এবং বাধাহীনভাবে ইহা যেখানে ইচ্ছা চরিয়া বেড়াইত। এইরূপ উট্নীকে বাহীরা বলা হইত। ইহাকে কোন দেবতার নামে ছাড়িয়া দেওয়া হইত। ইহার পিঠে কেহ চড়িত না এবং ইহার দুগ্ধও কেহ পান করিত না।