এই আয়াতে ইঙ্গিত দেওয়া হইয়াছে যে, আদম (আঃ)-এর দুই পুত্রের ঘটনার মত একটি ঘটনা ভবিষ্যতেও ঘটবার উপক্রম হইবে। তবে, পরবর্তী ঘটনা পূর্ববর্তী ঘটনার চাইতে বহুগুণ তাৎপর্যপূর্ণ হইবে। ইস্রাঈলীদের ভ্রাতৃবংশে একজন নবী আসার কথা তাহাদের ধর্মগ্রন্থে আছে। এই সত্যটি ইসরাঈলীদের সহ্য হইবার কথা নয়, তাহারা ঈর্ষাবশতঃ তাঁহার রক্ত ঝরাইবে, যেমন কাবীল তাহার ভ্রাতা হাবীলের রক্ত ঝরাইয়াছিল। কিন্তু ঐ নবীতো সাধারণ আত্মার মানব নহেন। বিশ্ব-সংস্কারের জন্য তাঁহার আগমন নির্ধারিত ছিল যাহার মাধ্যমে ভবিষ্যতের বিশ্বমানবের জন্য চিরস্থায়ী বিধি-বিধান আসা অবধারিত ছিল এবং যাহার উপর মানবের ভবিষ্যৎ ভাগ্য জড়িত থাকার কথাও লিপিবদ্ধ। কাজেই তাঁহাকে হত্যা করার অর্থ দাঁড়াইতো বিশ্বের সকল মানুষকে যেন হত্যা করা এবং তাঁহাকে সংরক্ষণ করার অর্থ দাঁড়াইতো বিশ্বের সমগ্র মানবজাতিকে সংরক্ষণ করা।
৭৪০