৫১৪

এই শব্দগুলি রসূলুল্লাহ্ (সাঃ)-এর চরিত্রের অনুপম সৌন্দর্যের দিকে সকলের দৃষ্টি আকর্ষণ করিতেছে। তাঁহার ভদ্রোচিত, প্রীতিপূর্ণ ও সদাশয় চারিত্রিক বৈশিষ্ট্যের মধ্যে রহিয়াছে সর্বব্যাপী দয়া-দাক্ষিণ্যের অনন্য সাধারণ গুণ, যাহা মানুষকে চুম্বকের মত আকর্ষণ করিত। মানব হিতৈষণা ও কৃপা-করুণায় তিনি এতই ভরপুর ছিলেন যে, কেবল নিজের সাথীগণ ও অনুসারীদের প্রতিই তিনি দয়া দেখান নাই, বরং তাঁহার প্রাণঘাতী শত্রুরাও তাঁহার দয়া-মায়া ও স্নেহ-প্রীতি হইতে সমভাবে অংশ পাইয়াছে। ইতিহাস সাক্ষ্য দিতেছে যে, উহুদের যুদ্ধের সময় যে সকল মোনাফেক বিশ্বাসঘাতকতাপূর্বক রণক্ষেত্র হইতে সরিয়া পড়িয়াছিল, তাহাদিগকেও তিনি শাস্তিদান হইতে বিরত থাকেন। এমন কি রাষ্ট্র পরিচালনায় তাহাদের পরামর্শ গ্রহণেও বিরত হন নাই।

Visitor Edits

January 19, 2026 6:29 pmApproved(Admin Modified)