৫০৪

এই শব্দগুলি উহুদের যুদ্ধে মুসলমানদের করুণ অবস্থার কথা বলা হইয়াছে। এই যুদ্ধে মুসলমানগণ সম্মুখ হইতে ও পশ্চাৎ হইতে যুগপৎ আক্রান্ত হওয়ায় তাহাদের রচিত ব্যুহ ভঙ্গ হইয়া গেল এবং অনেকে এদিকে সেদিকে ছিটকাইয়া পড়িলেন। যখন মুসলমানগণ প্রথমে শুনিলেন যে, শত্রু পিছন দিক হইতে আক্রমণ করিতে আসিতেছে, তখন তাহারা মুখ ফিরিয়া পিছন দিকে অগ্রসর হইয়া আক্রমণ চালাইলেন। কিন্তু দৈবাৎ একদল মুসলিম সৈন্যও ঐ পিছন দিক হইতেই আসিতেছিলেন, যাহারা মুসলমানদের আক্রমণের শিকার হইয়া গেলেন। পরিস্থিতি এমন ঘোলাটে ও নাযুক হইয়া গেল এবং ভীতি ও বিভ্রান্তি এমন রূপ ধারণ করিল যে, নবী করীম (সাঃ)-এর আহ্বানও তাহাদের কানে পর্যন্ত পোঁছাইল না।

Visitor Edits

January 19, 2026 6:06 pmPending Review
এই শব্দগুলি উহুদের যুদ্ধে মুসলমানদের করুণ অবস্থার কথা বলা হইয়াছে। এই যুদ্ধে মুসলমানগণ সম্মুখ হইতে ও পশ্চাৎ হইতে যুগপৎ আক্রান্ত হওয়ায় তাহাদের রচিত ব্যুহ ভঙ্গ হইয়া গেল এবং অনেকে এদিকে সেদিকে ছিট্‌কাইয়া পড়িলেন। যখন মুসলমানগণ প্রথমে শুনিলেন যে, শত্রু পিছন দিক হইতে আক্রমণ করিতে আসিতেছে, তখন তাহারা মুখ ফিরিয়া পিছন দিকে অগ্রসর হইয়া আক্রমণ চালাইলেন। কিন্তু দৈবাৎ একদল মুসলিম সৈন্যও ঐ পিছন দিক হইতেই আসিতেছিলেন, যাহারা মুসলমানদের আক্রমণের শিকার হইয়া গেলেন। পরিস্থিতি এমন ঘোলাটে ও নাযুক হইয়া গেল এবং ভীতি ও বিভ্রান্তি এমন রূপ ধারণ করিল যে, নবী করীম (সাঃ)-এর আহ্বানও তাহাদের কানে পর্যন্ত পোঁছাইল না।