৪৮৮

এই সূরার ১৬৬ আয়াতে বলা হইয়াছে যে, মুসলমানেরা যে ক্ষতি স্বীকার করিয়াছে, তাহার দ্বিগুণ ক্ষতি হইয়াছে অবিশ্বাসীদের। এই কথা, বদরের যুদ্ধের ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট। সেই যুদ্ধে মক্কার যোদ্ধাগণের ৭০ জন প্রাণ হারায় এবং ৭০ জন বন্দী হয়। অপর পক্ষে, উহুদের যুদ্ধে ৭০ জন মুসলমান শাহাদৎ বরণ করেন, কিন্তু একজনও বন্দী হন নাই। অতএব, মুসলমানগণ উহুদের যুদ্ধে যে পরিমাণ ক্ষতিগ্রস্ত হইয়াছেন, তাহার দ্বিগুণ ক্ষতি বদরের যুদ্ধে অবিশ্বাসীরা বরণ করিয়াছে। আলোচ্য উভয় যুদ্ধের একত্রিত ফলাফলকে উভয় পক্ষের জন্য সমান সমান বলা হইয়াছে; অথবা এই আয়াতে, গুণগত ও ধরণগত দিক দিয়া, উভয় পক্ষের ক্ষতি সম পর্যায়ের বলিয়া ধরা হইয়াছে। শেষোক্ত অর্থ মানিলে, ১৬৬ আয়াতটি ক্ষয়-ক্ষতির সংখ্যাগত এবং আলোচ্য আয়াতটি গুণগত মূল্যায়ন বলা যাইতে পারে।

Visitor Edits

January 11, 2026 3:10 amApproved