৪২৮

ইহুদীদের ধর্মজ্ঞানের জন্য, পৌত্তলিক আরবেরাও তাহাদিগকে সম্মানের চোখে দেখিত। এই অবস্থার সুযোগ নিয়া, ইহুদীরা দুরভিসন্ধি করিল যে, দিনের সকালবেলা তাহারা ইসলাম ধর্ম গ্রহণ করিবে এবং দিনের শেষদিকে তাহারা ইহা ত্যাগ করিবে। এইরূপভাবে কিছু দিন চলিলে, ইসলাম গ্রহণকারী সরলমনা আরবেরা মনে করিবে, ইসলামের মাঝে নিশ্চয় গুরুতর কোনও দোষ আছে, তাহা না হইলে এই ইহুদী আলেমগণ তাহা গ্রহণপূর্বক এত তাড়াতাড়ি বর্জন করিলেন কেন। কিন্তু পরিতাপ ইহুদী ওলামাদের জন্য! তাহারা বুঝিতে পারে নাই, কি ইস্পাত-কঠিন দৃঢ়তা নিয়া মহানবী (সাঃ)-এর সাহাবীগণ ইসলাম গ্রহণ করিয়াছিলেন, আর ইসলাম গ্রহণের সাথে সাথে, জ্যোতিষ্ময় হইয়া গিয়াছিল তাহাদের হৃদয়! তাহারা আর কি কখনও অন্ধকারে ফিরিতে পারে!

Visitor Edits

December 29, 2025 4:15 pmApproved