৪২৭-ক

ইসলামের সরলতা, স্পষ্টতা ও পরিপূর্ণতা আহলে-কিতাবদের (ইহুদী-খৃষ্টানদের) মনে এমন প্রশংসার উদ্রেক করে যে, তাহারা ইহার দিকে অপ্রতিরোধ্যভাবে আকৃষ্ট হয়। কিন্তু ঈর্ষাপরায়ণতা ও শত্রুভাবাপন্নতার কারণে, তাহাদের এই আকর্ষণ বিচিত্ররূপ ধারণ করে এবং মনস্তাত্বিক প্রতিক্রিয়ার প্রভাবে তাহাদের ইচ্ছা হয়, মুসলমানেরাও যদি তাহাদেরই মত হইত। “যালালা” শব্দটিকে “ধ্বংস” অর্থে গ্রহণ করিলে (৪০ঃ৩৫) ‘ইউযিল্লুনাকুম’ (তোমাদিগকে বিপথগামী করিতে চায়)-এর অর্থ দাঁড়াইবে ‘তোমাদিগকে ধ্বংস করিতে চায়’। এইরূপ অর্থের ক্ষেত্রে, পরবর্তী বাক্যাংশ- ‘ওয়া মা ইউযিল্লুনা ইল্লা আনফুসাহুম’-এর অর্থ দাঁড়াইবে, ‘মুসলমানকে ধ্বংস করিতে যাইয়া তাহারাই ধ্বংস হইয়া যাইবে’।

Visitor Edits

December 29, 2025 4:09 pmApproved