২৬০

বিশ্বাসীগণকে বলা হইতেছে যে, অবিশ্বাসীরা যদি পবিত্র মাসগুলির পবিত্রতা নষ্ট করিয়া যুদ্ধে লিপ্ত হয়, তাহা হইলে বিশ্বাসীগণও যেন পবিত্র মাসেই তাহাদিগকে সমুচিত শিক্ষা দিতে ইতস্ততঃ না করে। কারণ একমাত্র এইভাবে পবিত্র বস্তুর পবিত্রতা রক্ষা করা সম্ভব (২ঃ১৯৫)। তফসীরকারকগণ সাধারণভাবে বলিয়াছেন এবং এই বিষয়ে হাদীসও রহিয়াছে যে, মহানবী (সাঃ) একবার মক্কা প্রত্যাবর্তনকারী একদল কুরাইশের খবর নিবার জন্য হযরত আব্দুল্লাহ্‌ বিন জাহ্‌শকে পাঠাইলেন। তখন তাহারা একটি ক্ষুদ্রদলের সন্ধান পাইলেন। আবদুল্লাহ্‌ দলটিকে আক্রমণ করিয়া বসিলেন এবং একজনকে হত্যা ও অপর দুইজনকে বন্দী করিলেন। এই ঘটনা কোন তারিখে ঘটিয়াছিল, তাহা সঠিক জানা যায় না। কেহ বলেন ঐ দিনটি পবিত্র মাসেরই একটি দিন ছিল, অন্যেরা তাহা স্বীকার করেন না। এই সংবাদ মক্কায় পৌঁছিলে, কুরাইশগণ তারিখটির সন্ধিগ্ধতার সুযোগ নিয়া প্রতিবাদ উঠাইলেন যে, মুসলমানেরা পবিত্র মাসে যুদ্ধ করিয়াছে এবং ইহার পবিত্রতা নষ্ট করিয়াছে। এই আয়াতটি ঐ ঘটনার প্রেক্ষিতে অবতীর্ণ হইয়াছিল।

Visitor Edits

February 16, 2026 12:18 pmPending Review
বিশ্বাসীগণকে বলা হইতেছে যে, অবিশ্বাসীরা যদি পবিত্র মাসগুলির পবিত্রতা নষ্ট করিয়া যুদ্ধে লিপ্ত হয়, তাহা হইলে বিশ্বাসীগণও যেন পবিত্র মাসেই তাহাদিগকে সমুচিত শিক্ষা দিতে ইতস্ততঃ না করে। কারণ একমাত্র এইভাবে পবিত্র বস্তুর পবিত্রতা রক্ষা করা সম্ভব (২ঃ১৯৫)। তফসীরকারকগণ সাধারণভাবে বলিয়াছেন এবং এই বিষয়ে হাদীসও রহিয়াছে যে, মহানবী (সাঃ) একবার মক্কা প্রত্যাবর্তনকারী একদল কুরাইশের খবর নিবার জন্য হযরত আব্দুল্লাহ্‌ বিন জাহ্‌শকে পাঠাইলেন। তখন তাহারা একটি ক্ষুদ্রদলের সন্ধান পাইলেন। আবদুল্লাহ দলটিকে আক্রমণ করিয়া বসিলেন এবং একজনকে হত্যা ও অপর দুইজনকে বন্দী করিলেন। এই ঘটনা কোন তারিখে ঘটিয়াছিল, তাহা সঠিক জানা যায় না। কেহ বলেন ঐ দিনটি পবিত্র মাসেরই একটি দিন ছিল, অন্যেরা তাহা স্বীকার করেন না। এই সংবাদ মক্কায় পৌঁছিলে, কুরাইশগণ তারিখটির সন্ধিগ্ধতার সুযোগ নিয়া প্রতিবাদ উঠাইলেন যে, মুসলমানেরা পবিত্র মাসে যুদ্ধ করিয়াছে এবং ইহার পবিত্রতা নষ্ট করিয়াছে। এই আয়াতটি ঐ ঘটনার প্রেক্ষিতে অবতীর্ণ হইয়াছিল।