এই আয়াতটি প্রাথমিক কালের আয়াতগুলির মধ্যে একটি, যেগুলিতে মুসলমানদিগকে যুদ্ধ করার অনুমতি দেওয়া হইয়াছিল। এই অনুমতি সম্বলিত প্রথম আয়াত হইল ২২ঃ৪০৷ আলোচ্য আয়াতে ধর্মযুদ্ধের নিয়মাবলী ও শর্তসমূহের সারাংশ বিবৃত হইয়াছে, যথাঃ (ক) এরূপ যুদ্ধ কেবল মাত্র আল্লাহ্র পথে সৃষ্ট বাধাবিঘ্ন দূরীকরণের উদ্দেশ্যে হইতে হইবে অর্থাৎ ধর্ম-বিশ্বাস ও ধর্ম কর্মের স্বাধীনতা প্রতিষ্ঠার জন্য হইতে হইবে; (খ) যাহারা মুসলমানদের বিরুদ্ধে প্রথমে অস্ত্রধারণ করে, কেবল তাহাদের বিরুদ্ধেই অস্ত্রধারণ করা যাইতে পারে, (গ) শত্রুরা যুদ্ধ থামাইয়া দিলে, মুসলমানকে সঙ্গে সঙ্গে অস্ত্র সংবরণ করিতে হইবে।
Visitor Edits
এই আয়াতটি প্রাথমিক কালের আয়াতগুলির মধ্যে একটি, যেগুলিতে মুসলমানদিগকে যুদ্ধ করার অনুমতি দেওয়া হইয়াছিল। এই অনুমতি সম্বলিত প্রথম আয়াত হইল ২২ঃ৪০৷ আলোচ্য আয়াতে ধর্ম-যুদ্ধের নিয়মাবলী ও শর্তসমূহের সারাংশ বিবৃত হইয়াছে, যথাঃ (ক) এরূপ যুদ্ধ কেবল মাত্র আল্লাহ্র পথে সৃষ্ট বাধাবিঘ্ন দূরীকরণের উদ্দেশ্যে হইতে হইবে অর্থাৎ ধর্ম-বিশ্বাস ও ধর্ম কর্মের স্বাধীনতা প্রতিষ্ঠার জন্য হইতে হইবে; (খ) যাহারা মুসলমানদের বিরুদ্ধে প্রথমে অস্ত্রধারণ করে,কেবল তাহাদের বিরুদ্ধেই অস্ত্রধারণ করা যাইতে পারে; (গ) শত্রুরা যুদ্ধ থামাইয়া দিলে, মুসলমানকে সঙ্গে সঙ্গে অস্ত্র সংবরণ করিতে হইবে।