১৭৩

“তোমার প্রভুর পক্ষ হইতে সমাগত সত্য” বাক্যটির মধ্যে এই কথাই নিহিত রহিয়াছে যে, মুসলমানদের হাতে মক্কা নিশ্চয়ই আসিয়া যাইবে। মুসলমানদের দ্বারা মক্কা বিজয়ের ভবিষ্যদ্বাণী কুরআনের ১৭ঃ৮১ ও ২৮ঃ৮৬-তে পূর্বেই নাযেল হইয়াছিল। মক্কা বিজয়ের দিনে, যখন মহানবী (সাঃ) দশ হাজার মুসলমান সৈন্যের নেতারূপে বিজয়ীর গৌরবে গরীয়ান হইয়া মক্কায় প্রবেশ করিলেন, তখন দ্বিতীয় বিবরণ, ৩২ঃ২-তে বর্ণিত বহুকালের পুরাতন ভবিষ্যদ্বাণীও বাস্তবে পরিণত হইল।