১৪৮

‘সাফিহা’ ‘সাফাহা’ এবং ‘সাফুহা’ ইত্যাদি বিভিন্ন আকারে শব্দটি ব্যবহৃত হইয়া বিভিন্ন অর্থ প্রকাশ করে। ‘সাফিহা‘ মানে সে বোকা, মূর্খ বা অল্পবুদ্ধি সম্পন্ন ছিল। যখন শব্দটি ‘নাফ্‌সাহু’-এর পূর্বে ব্যবহৃত হয়, তখন ইহাকে সকর্মক ক্রিয়ার মত মনে হয়, আসলে ইহা সকর্মক নহে এবং ‘নাফ্‌সাহু’ও কর্মকারক নহে যেরূপ এই আয়াতে মনে হয় (লিসান, মুফ্‌রাদাত)। ‘মান সাফিহা নাফ্‌ সাহু’ শব্দগুলির অন্য অর্থ, “যে তাহার আত্মাকে ধ্বংস করিয়াছে”।