‘যার্ব’ অর্থ একটি বস্তুর মত অন্য বস্তু (লেইন); ‘যারাবা’ ক্রিয়াটি ভিন্ন ভিন্ন স্থানে ভিন্ন ভিন্ন কাল (বর্তমান, অতীত, ভবিষ্যৎ) রূপে ব্যবহৃত হইয়াছে যথা ১৩ঃ১৮, ১৬ঃ৭৫ এবং ৪৩ঃ৫৮-এ। প্রত্যেকটি স্থানে ‘তুলনা’ রহিয়াছে। অতএব ‘ইয্রিবহু বিবা’যিহা’-র অর্থ এইরূপও হইতে পারে। ঈসা (আঃ) কে ক্রুশ হইতে যেরূপ মৃতবৎ অবস্থায় নামানো হইয়াছিল, সেই অবস্থাকে ঐসব লোকের অবস্থার সহিত তুলনা করিয়া দেখ, যাহারা মৃত না হইলেও মৃতের মত হওয়ার কারণে তাহাদিগকে মৃত মনে করা হইয়া থাকে। তাহা হইলেই তোমরা ঈসা (আঃ)-এর কল্পিত মৃত্যুর ব্যাপারে সত্যে উপনীত হইতে পারিবে।
Visitor Edits
‘যার্ব’ অর্থ একটি বস্তুর মত অন্য বস্তু (লেইন); ‘যারাবা’ ক্রিয়াটি ভিন্ন ভিন্ন স্থানে ভিন্ন ভিন্ন কাল (বর্তমান, অতীত, ভবিষ্যৎ) রূপে ব্যবহৃত হইয়াছে যথা ১৩ঃ১৮, ১৬ঃ৭৫ এবং ৪৩ঃ৫৮-এ। প্রত্যেকটি স্থানে ‘তুলনা’ রহিয়াছে। অতএব ‘ইয্রিবূহু বিবা’যিহা”-র অর্থ এইরূপও হইতে পারে। ঈসা (আঃ) কে ক্রুশ হইতে যেরূপ মৃতবৎ অবস্থায় নামানো হইয়াছিল, সেই অবস্থাকে ঐসব লোকের অবস্থার সহিত তুলনা করিয়া দেখ, যাহারা মৃত না হইলেও মৃতের মত হওয়ার কারণে তাহাদিগকে মৃত মনে করা হইয়া থাকে। তাহা হইলেই তোমরা ঈসা (আঃ)-এর কল্পিত মৃত্যুর ব্যাপারে সত্যে উপনীত হইতে পারিবে।