২০

‘আল গায়েব’ অর্থ অদৃশ্য বা গোপন বস্তু, অনুপস্থিত, অদেখা, বহুদূরের বস্তু (আকরাব)। আল্লাহ্‌, ফিরিশ্‌তা, কেয়ামতের দিন ইত্যাদি আল গায়েব। অধিকন্তু, কুরআনে ব্যবহৃত এই শব্দটি অবাস্তব বা কল্পিত কোন বস্তুর জন্য ব্যবহৃত হয় নাই। অদৃশ্য অথচ নিশ্চিত ও সত্য বস্তুর জন্যই ব্যবহৃত হইয়াছে (৩২ঃ৭, ৪৯ঃ১৯)। অতএব, পাশ্চাত্যের ভ্রান্ত সমালোচকদের মত, অন্য কাহারও এইরূপ ধারণা করা অন্যায় যে, ইসলাম ইহার অনুসারীদের উপর রহস্যময় বিশ্বাস চাপাইয়া দেয় এবং তাহাতে আস্থা স্থাপনের আহ্বান জানায়। ‘গাইব’ শব্দটির তাৎপর্য এতটুকুই যে, মানবের পঞ্চেন্দ্রিয় দ্বারা সকল বস্তুকে জানা যায় না, তথাপি যুক্তি, জ্ঞান ও অভিজ্ঞতা দ্বারা ঐসব বস্তুর অস্তিত্বের ভূরি ভূরি প্রমাণ পাওয়া যায়। ইন্দ্রিয়গ্রাহ্যতার বাহিরে থাকিলেই, বস্তুটিকে অযৌক্তিক মনে করা ভুল। যেসব ‘অদেখা’ জিনিষে বিশ্বাস আনয়নের জন্য ইসলাম আহ্বান জানায়, তাহাদের কোনটিই যুক্তির আওতার বাহিরে নহে। পৃথিবীতে এমন অনেক অদৃশ্য বস্তু আছে, যাহা দেখা যায় না বটে, কিন্তু অকাট্য যুক্তি দ্বারা তাহাদের অস্তিত্বের প্রমাণ সংশয়াতীতভাবে লাভ করা যায়।

Visitor Edits

February 9, 2026 12:51 pmPending Review
‘আল গায়েব’ অর্থ অদৃশ্য বা গোপন বস্তু; অনুপস্থিত, অদেখা, বহুদূরের বস্তু (আকরাব)। আল্লাহ, ফিরিশ্‌তা, কেয়ামতের দিন ইত্যাদি আল গায়েব। অধিকন্তু, কুরআনে ব্যবহৃত এই শব্দটি অবাস্তব বা কল্পিত কোন বস্তুর জন্য ব্যবহৃত হয় নাই। অদৃশ্য অথচ নিশ্চিত ও সত্য বস্তুর জন্যই ব্যবহৃত হইয়াছে (৩২ঃ৭, ৪৯ঃ১৯)। অতএব, পাশ্চাত্যের ভ্রান্ত সমালোচকদের মত, অন্য কাহারও এইরূপ ধারণা করা অন্যায় যে, ইসলাম ইহার অনুসারীদের উপর রহস্যময় বিশ্বাস চাপাইয়া দেয় এবং তাহাতে আস্থা স্থাপনের আহ্বান জানায়। ‘গাইব’ শব্দটির তাৎপর্য এতটুকুই যে, মানবের পঞ্চেন্দ্রিয় দ্বারা সকল বস্তুকে জানা যায় না; তথাপি যুক্তি, জ্ঞান ও অভিজ্ঞতা দ্বারা ঐসব বস্তুর অস্তিত্বের ভূরি ভূরি প্রমাণ পাওয়া যায়। ইন্দ্রিয়-গ্রাহ্যতার বাহিরে থাকিলেই, বস্তুটিকে অযৌক্তিক মনে করা ভুল। যেসব ‘অদেখা’ জিনিষে বিশ্বাস আনয়নের জন্য ইসলাম আহ্বান জানায়, তাহাদের কোনটিই যুক্তির আওতার বাহিরে নহে। পৃথিবীতে এমন অনেক অদৃশ্য বস্তু আছে, যাহা দেখা যায় না বটে, কিন্তু অকাট্য যুক্তি দ্বারা তাহাদের অস্তিত্বের প্রমাণ সংশয়াতীতভাবে লাভ করা যায়।