৫-ক

আরবীতে দুইটি শব্দ ‘মাদ্‌হ’ ও ‘হাম্‌দ’, প্রশংসা ও ধন্যবাদ জ্ঞাপনার্থে ব্যবহৃত হয়। তবে মাদ্‌হ শব্দটি মিথ্যা প্রশংসার ক্ষেত্রেও প্রয়োগ করা হয়, কিন্তু হাম্‌দ শব্দটি একমাত্র সত্য প্রশংসার ক্ষেত্রেই ব্যবহৃত হয়। তাছাড়া ‘মাদ্‌হ’ সেইরূপ উপকারের ক্ষেত্রেও ব্যবহৃত হইতে পারে, যেখানে কর্তার কোন কর্তৃত্ব বা কৃতিত্ব নাই। কিন্তু ‘হাম্‌দ’ শুধু ঐসব ক্ষেত্রেই ব্যবহৃত হয় যেখানে স্বেচ্ছাপ্রণোদিত হইয়া সৎকাজ বা উপকার করা হয় (মুফরাদাত)। ‘হাম্‌দ’ শব্দের মধ্যে, একদিকে প্রশংসিতের গুণগান, মর্যাদাবৃদ্ধি ও উন্নত মহিমা প্রকাশ পায়, আর অন্যদিকে প্রশংসাকারীর বিনয়, নম্রতা ও অধীনতার মনোভাব নিহিত থাকে। অতএব, ‘হাম্‌দ’ শব্দই এইস্থলে সর্বাধিক উপযুক্ত শব্দ, যেখানে আল্লাহ্‌তা’লার সত্যিকার গুণাবলী, সত্যিকার মহিমা-কীর্তন, যথোচিত প্রশংসা করিতে ইচ্ছা করা হইয়াছে। সাধারণ পরিভাষায়, ‘হাম্‌দ’ শব্দটি এখন শুধু আল্লাহ্‌তা’লার প্রশংসার উদ্দেশ্যেই ব্যবহৃত হইতেছে। বর্তমানে পরিভাষাগত ভাবে, ‘হাম্‌দ’ মানেই আল্লাহ্‌র প্রশংসা।

Visitor Edits

January 24, 2026 8:28 amPending Review
আরবীতে দুইটি শব্দ ‘মাদ্‌হ’ ও ‘হাম্‌দ’, প্রশংসা ও ধন্যবাদ জ্ঞাপনার্থে ব্যবহৃত হয়। তবে মাদ্‌হ’ শব্দটি মিথ্যা প্রশংসার ক্ষেত্রেও প্রয়োগ করা হয়; কিন্তু হাম্‌দ শব্দটি একমাত্র সত্য প্রশংসার ক্ষেত্রেই ব্যবহৃত হয়। তাছাড়া ‘মাদ্‌হ’ সেইরূপ উপকারের ক্ষেত্রেও ব্যবহৃত হইতে পারে, যেখানে কর্তার কোন কর্তৃত্ব বা কৃতিত্ব নাই। কিন্তু ‘হাম্‌দ’ শুধু ঐসব ক্ষেত্রেই ব্যবহৃত হয় যেখানে স্বেচ্ছাপ্রণোদিত হইয়া সৎকাজ বা উপকার করা হয় (মুফরাদাত)। ‘হাম্‌দ’ শব্দের মধ্যে, একদিকে প্রশংসিতের গুণগান, মর্যাদাবৃদ্ধি ও উন্নত মহিমা প্রকাশ পায়, আর অন্যদিকে প্রশংসাকারীর বিনয়, নম্রতা ও অধীনতার মনোভাব নিহিত থাকে। অতএব, ‘হাম্‌দ’ শব্দই এইস্থলে সর্বাধিক উপযুক্ত শব্দ, যেখানে আল্লাহ্‌তা’লার সত্যিকার গুণাবলী, সত্যিকার মহিমা-কীর্তন, যথোচিত প্রশংসা করিতে ইচ্ছা করা হইয়াছে। সাধারণ পরিভাষায়, ‘হাম্‌দ’ শব্দটি এখন শুধু আল্লাহ্‌তা’লার প্রশংসার উদ্দেশ্যেই ব্যবহৃত হইতেছে। বর্তমানে পরিভাষাগত ভাবে, ‘হাম্‌দ’ মানেই আল্লাহ্‌র প্রশংসা।