৫৩

النجم

সূরা আন্‌ নাজ্‌ম

An-Najm

মক্কী ৬৩ আয়াত ৩ রুকু পারা ২৭

ইহা মক্কায় অবতীর্ণ, বিসমিল্লাহ্‌সহ ইহাতে ৬৩ আয়াত এবং ৩ রুকু আছে।

وَاَنَّہٗۤ اَہۡلَکَ عَادَا ۣالۡاُوۡلٰی ﴿ۙ۵۱﴾

৫১
এবং এই যে, তিনিই প্রথম ‘আদ’ জাতিকে২৮৯১ ধ্বংস করিয়াছিলেন,
২৮৯১। তওহীদের স্বপক্ষে, বিবেকের যুক্তি ও মানুষের অকিঞ্চিৎকর জন্মলগ্নের বিষয়, অবতারণা করিয়া এখন সূরাটি এই আয়াত হইতে তওহীদের স্বপক্ষে ইতিহাসের ঘটনাবলীর অবতারণা করিতেছে।

وَثَمُوۡدَا۠ فَمَاۤ اَبۡقٰی ﴿ۙ۵۲﴾

৫২
এবং ‘সামূদ’ জাতিকেও, এবং তিনি তাহাদের কাহাকেও অবশিষ্ট রাখেন নাই;

وَقَوۡمَ نُوۡحٍ مِّنۡ قَبۡلُ ؕ اِنَّہُمۡ کَانُوۡا ہُمۡ اَظۡلَمَ وَاَطۡغٰی ﴿ؕ۵۳﴾

৫৩
এবং তাহাদের পূর্বে নূহের জাতিকেও— তাহারা অত্যন্ত যালেম এবং বিদ্রোহপরায়ণ জাতি ছিল—

وَالۡمُؤۡتَفِکَۃَ اَہۡوٰی ﴿ۙ۵۴﴾

৫৪
এবং (লূতের জাতির) উল্টানো জনপদসমূহকেও তিনিই ভূতলশায়ী করিয়াছিলেন,

فَغَشّٰہَا مَا غَشّٰی ﴿ۚ۵۵﴾

৫৫
অতঃপর উহাদিগকে সেই জিনিষ আবৃত করিল যাহা এমতবস্থায় আবৃত করিয়া থাকে।২৮৯২
২৮৯২। ‘মা’ উপপদটি সম্মানার্থে ব্যবহৃত হইয়া থাকে; ‘মা গাশ্‌শা’ যাহা বা যিনি আচ্ছাদিত করেন। এখানে অর্থ হইতেছে, মহা শাস্তি তাহাদিগকে আচ্ছাদিত করিল।

فَبِاَیِّ اٰلَآءِ رَبِّکَ تَتَمَارٰی ﴿۵۶﴾

৫৬
অতএব (হে মানুষ) তুমি তোমার প্রতিপালকের নিয়ামতসমূহের মধ্যে কোন্‌ কোন্‌টির প্রতি সন্দেহ পোষণ করিবে।২৮৯৩
২৮৯৩। মহানবী মুহাম্মদ মুস্তফা (সাঃ)-এর দাবীর সত্যতার স্বপক্ষে এত অধিক সংখ্যক, সুস্পষ্ট ও অকাট্য যুক্তি ও নিদর্শনাবলী দেখার পরও অবিশ্বাসীরা সত্য গ্রহণে অগ্রসর হয় না। এই আয়াতে অত্যন্ত মর্মভেদী ভাষায়, কটাক্ষ করিয়া বলা হইতেছে যে, তাহারা আর কত কাল সত্যকে অগ্রাহ্য করিয়া অবিশ্বাসের ঘূর্ণাবর্তে আবর্তিত হইতে থাকিবে?

ہٰذَا نَذِیۡرٌ مِّنَ النُّذُرِ الۡاُوۡلٰی ﴿۵۷﴾

৫৭
পূর্ববর্তী সতর্ককারীদের ন্যায় (আমাদের) এই (নবীও) একজন সতর্ককারী।

اَزِفَتِ الۡاٰزِفَۃُ ﴿ۚ۵۸﴾

৫৮
এই (জাতির ফয়সালার) মুহূর্ত২৮৯৪ ঘনাইয়া আসিয়াছে,
২৮৯৪। ‘আজিফা’ অর্থ বিচার-দিবস, পুনরুত্থান, সন্নিহিত ঘটনা, মৃত্যু (লেইন)। নবুওয়াতের প্রথমদিকেই-পঞ্চম বৎসরে, এই সূরাটি অবতীর্ণ হইয়াছিল, যখন শত্রুর হাসি-ঠাট্টা, বিদ্রুপ, ভীতি-প্রদর্শন ও অমানুষিক অত্যাচারের কারণে, ইসলামের ভাগ্যাকাশ দুর্যোগের ঘনঘটায় পরিপূর্ণ ছিল। ঐ সময়ে, এই সূরাতে ভবিষ্যদ্বাণী করা হইতেছে যে, কুরায়শদের ক্ষমতা চূর্ণ-বিচূর্ণ হইয়া যাইবে এবং পরবর্তী সূরাটিতে এই ভবিষ্যদ্বাণীটি আরো অধিকতর জোরের সহিত ঘোষিত হইয়াছে (৫৪ঃ৪৬)।

لَیۡسَ لَہَا مِنۡ دُوۡنِ اللّٰہِ کَاشِفَۃٌ ﴿ؕ۵۹﴾

৫৯
আল্লাহ্ ব্যতীত কেহই উহাকে টলাইতে পারে না।

اَفَمِنۡ ہٰذَا الۡحَدِیۡثِ تَعۡجَبُوۡنَ ﴿ۙ۶۰﴾

৬০
তবে কি তোমরা এই কথায় বিস্মিত হইতেছ?