৫৩

النجم

সূরা আন্‌ নাজ্‌ম

An-Najm

মক্কী ৬৩ আয়াত ৩ রুকু পারা ২৭

ইহা মক্কায় অবতীর্ণ, বিসমিল্লাহ্‌সহ ইহাতে ৬৩ আয়াত এবং ৩ রুকু আছে।

وَاَنَّ سَعۡیَہٗ سَوۡفَ یُرٰی ﴿۪۴۱﴾

৪১
এবং এই যে, তাহার প্রচেষ্টাকে অচিরেই প্রত্যক্ষ করা হইবে,

ثُمَّ یُجۡزٰٮہُ الۡجَزَآءَ الۡاَوۡفٰی ﴿ۙ۴۲﴾

৪২
অতঃপর তাহাকে পূর্ণ মাত্রায় পুরস্কার প্রদান করা হইবে,

وَاَنَّ اِلٰی رَبِّکَ الۡمُنۡتَہٰی ﴿ۙ۴۳﴾

৪৩
এবং এই যে, নিশ্চয় (সকল বিষয়ের) পরিসমাপ্তি তোমার প্রতিপালকের২৮৮৯ নিকট ঘটে;
২৮৮৯। কার্য-কারণের সম্পূর্ণ শৃঙ্খল আল্লাহ্‌তে যাইয়া সমাপ্ত হয়। তিনিই আদি কারণ। কর্ম ও ফল এবং কারণ ও প্রতিফলের ধারাবাহিকতা, একটি প্রাকৃতিক বিধান হিসাবে সারা বিশ্বজগতকে ছাইয়া রহিয়াছে। প্রত্যেকটি কারণ, যাহা প্রাথমিক নহে, তাহা অন্য কারণ হইতে উৎপন্ন এবং এই অন্য কারণটিও অপর আরেকটি কারণ হইতে উদ্ভূত। এইরূপভাবে, সীমাহীন কারণের এক অসীম শৃঙ্খলে সব কিছুই চলিতেছে।

وَاَنَّہٗ ہُوَ اَضۡحَکَ وَاَبۡکٰی ﴿ۙ۴۴﴾

৪৪
এবং এই যে, তিনিই হাসান এবং কাঁদান;

وَاَنَّہٗ ہُوَ اَمَاتَ وَاَحۡیَا ﴿ۙ۴۵﴾

৪৫
এবং এই যে, তিনিই মৃত্যু ঘটান এবং জীবন দান করেন;

وَاَنَّہٗ خَلَقَ الزَّوۡجَیۡنِ الذَّکَرَ وَالۡاُنۡثٰی ﴿ۙ۴۶﴾

৪৬
এবং এই যে, তিনিই সৃষ্টি করেন জোড়া জোড়া— নর ও নারী,

مِنۡ نُّطۡفَۃٍ اِذَا تُمۡنٰی ﴿۪۴۷﴾

৪৭
শুক্র বিন্দু হইতে যখন ইহা (জরায়ুতে) নির্গত করা হয়;

وَاَنَّ عَلَیۡہِ النَّشۡاَۃَ الۡاُخۡرٰی ﴿ۙ۴۸﴾

৪৮
এবং এই যে, পুনরুত্থানের দায়িত্ব তাঁহারই উপর;

وَاَنَّہٗ ہُوَ اَغۡنٰی وَاَقۡنٰی ﴿ۙ۴۹﴾

৪৯
এবং এই যে, তিনিই ধনী করেন এবং পরিতৃপ্ত২৮৮৯-ক করেন;
২৮৮৯-ক। ‘আকনাল্লাহ্ ফুলানান্’ আল্লাহ্‌ অমুককে ধনী করিয়াছেন এবং এত বেশী দিয়াছেন যে সে পরিতৃপ্ত হইয়াছে (লেইন)।

وَاَنَّہٗ ہُوَ رَبُّ الشِّعۡرٰی ﴿ۙ۵۰﴾

৫০
এবং এই যে, তিনিই শি’রা (লুব্ধক) নক্ষত্রের মালিক;২৮৯০
২৮৯০। ‘শে’রা (লুব্ধক) নক্ষত্রের মালিক’। পৌত্তলিক আরবগণ ‘সিরিউস’ (‘লুব্ধক’) নামক দেবতাকে ধন-দারিদ্র্য ও ভাগ্য-দুর্ভাগ্যের অধিষ্ঠাত্রী দেবী জ্ঞানে পূজা করিত।