৫

المائدة

সূরা আল্‌ মায়েদা

Al-Ma'idah

মাদানী ১২১ আয়াত ১৬ রুকু পারা ৬–৭

ইহা মদীনায় অবতীর্ণ, বিসমিল্লাহ্‌সহ ইহাতে ১২১ আয়াত এবং ১৬ রুকু আছে।

لَقَدۡ اَخَذۡنَا مِیۡثَاقَ بَنِیۡۤ اِسۡرَآءِیۡلَ وَاَرۡسَلۡنَاۤ اِلَیۡہِمۡ رُسُلًا ؕ کُلَّمَا جَآءَہُمۡ رَسُوۡلٌۢ بِمَا لَا تَہۡوٰۤی اَنۡفُسُہُمۡ ۙ فَرِیۡقًا کَذَّبُوۡا وَفَرِیۡقًا یَّقۡتُلُوۡنَ ﴿٭۷۱﴾

৭১
নিশ্চয় আমরা বনী ইস্‌রাঈলের নিকট হইতে দৃঢ় অঙ্গীকার গ্রহণ করিয়াছিলাম৭৭৬ এবং তাহাদের প্রতি অনেক রসূল প্রেরণ করিয়াছিলাম। কিন্তু যখনই কোন রসূল তাহাদের নিকট এমন কিছু লইয়া আসিয়াছে যাহা তাহাদের মনঃপূত হয় নাই, তখনই তাহাদের মধ্যে কতককে তাহারা মিথ্যাবাদী বলিয়া প্রত্যাখ্যান করিয়াছে এবং কতককে হত্যা করার চেষ্টা করিয়াছে।
৭৭৬। এই আয়াতের সহিত ৫ঃ১৩ তুলনা করিলে বা মিলাইয়া দেখিলে ইহাই প্রতীয়মান হয় যে এই আয়াতের “অনেক রসূল” ও ৫ঃ১৩তে বর্ণিত ১২ জন নেতা সমার্থক, তাঁহারা একই।

وَحَسِبُوۡۤا اَلَّا تَکُوۡنَ فِتۡنَۃٌ فَعَمُوۡا وَصَمُّوۡا ثُمَّ تَابَ اللّٰہُ عَلَیۡہِمۡ ثُمَّ عَمُوۡا وَصَمُّوۡا کَثِیۡرٌ مِّنۡہُمۡ ؕ وَاللّٰہُ بَصِیۡرٌۢ بِمَا یَعۡمَلُوۡنَ ﴿۷۲﴾

৭২
এবং তাহারা মনে করিয়াছিল যে, ইহাতে কোন ফিত্‌না হইবে না, সুতরাং তাহারা অন্ধ ও বধির হইয়া গেল। অতঃপর, আল্লাহ্‌ তাহাদের প্রতি সদয় দৃষ্টিপাত করিলেন; কিন্তু তাহাদের মধ্য হইতে অনেকেই পুনরায় অন্ধ ও বধির হইয়া গেল; এবং তাহারা যে কাজ-কর্ম করে তদসম্বন্ধে আল্লাহ্‌ সর্বদ্রস্টা।

لَقَدۡ کَفَرَ الَّذِیۡنَ قَالُوۡۤا اِنَّ اللّٰہَ ہُوَ الۡمَسِیۡحُ ابۡنُ مَرۡیَمَ ؕ وَقَالَ الۡمَسِیۡحُ یٰبَنِیۡۤ اِسۡرَآءِیۡلَ اعۡبُدُوا اللّٰہَ رَبِّیۡ وَرَبَّکُمۡ ؕ اِنَّہٗ مَنۡ یُّشۡرِکۡ بِاللّٰہِ فَقَدۡ حَرَّمَ اللّٰہُ عَلَیۡہِ الۡجَنَّۃَ وَمَاۡوٰٮہُ النَّارُ ؕ وَمَا لِلظّٰلِمِیۡنَ مِنۡ اَنۡصَارٍ ﴿۷۳﴾

৭৩
অবশ্যই তাহারা কুফরী করিয়াছে যাহারা বলে, নিশ্চয় আল্লাহ্-তিনিই মরিয়মের পুত্র মসীহ্’ অথচ মসীহ্ স্বয়ং বলিয়াছিল, ‘হে বনী ইস্‌রাঈল! তোমরা আল্লাহ্‌র ইবাদত কর যিনি আমারও প্রভু এবং তোমাদেরও প্রভু৭৭৭।’ প্রকৃত বিষয় এই যে, যে কেহ আল্লাহ্‌র সঙ্গে শরীক করে, আল্লাহ্ অবশ্যই তাহার জন্য জান্নাত হারাম করিয়া দেন এবং আগুনই তাহার আবাসস্থল। বস্তুতঃ যালেমদের জন্য কোন সাহায্যকারী নাই।
৭৭৭। ‘আল্লাহ্‌ই একমাত্র প্রভু’ এই শিক্ষাই যে ঈসা (আঃ) প্রচার করিয়াছিলেন তাহা বর্তমানের বিকৃত ইন্‌জীল হইতেও স্পষ্ট বুঝা যায় (মথি-৪ঃ১০, লুক-৪ঃ৮)।

لَقَدۡ کَفَرَ الَّذِیۡنَ قَالُوۡۤا اِنَّ اللّٰہَ ثَالِثُ ثَلٰثَۃٍ ۘ وَمَا مِنۡ اِلٰہٍ اِلَّاۤ اِلٰہٌ وَّاحِدٌ ؕ وَاِنۡ لَّمۡ یَنۡتَہُوۡا عَمَّا یَقُوۡلُوۡنَ لَیَمَسَّنَّ الَّذِیۡنَ کَفَرُوۡا مِنۡہُمۡ عَذَابٌ اَلِیۡمٌ ﴿۷۴﴾

৭৪
নিশ্চয় তাহারা কুফরী করিয়াছে যাহারা বলে, ‘আল্লাহ্ তিনের মধ্যে তৃতীয়;’৭৭৮ অথচ এক মা’বূদ ব্যতীত কোন মা’বূদ নাই। এবং তাহারা যাহা বলিতেছে উহা হইতে তাহারা যদি নিবৃত না হয় তাহা হইলে তাহাদের মধ্যে যাহারা অস্বীকার করিয়াছে তাহাদিগকে নিশ্চয় যন্ত্রণাদায়ক আযাব স্পর্শ করিবে।
৭৭৮। এই আয়াতে খৃষ্টানদের ‘ত্রিত্ববাদ’-এর কথা বলা হইয়াছে, যাহা এক অবোধগম্য বিশ্বাস। খোদা তিনে এক, একে তিন, তিনে মিলিয়া এক-পিতা, পুত্র ও পবিত্রাত্মা— প্রত্যেকেই সমান ও স্বতন্ত্র খোদা এবং সকলে মিলিয়া একই খোদা— এই ধর্মমত জটিল ও অযৌক্তিক। এই ধর্মমত, ‘নীসিন কাউন্সিল’ (Nicene Council) বিশেষতঃ এথেনেসিয়ান ধর্মমত (Athenasian Creed) দ্বারা প্রথমে রূপ লাভ করে। এই ত্রিত্ববাদই এখন খৃষ্টানদের মূল ধর্ম-বিশ্বাস।

اَفَلَا یَتُوۡبُوۡنَ اِلَی اللّٰہِ وَیَسۡتَغۡفِرُوۡنَہٗ ؕ وَاللّٰہُ غَفُوۡرٌ رَّحِیۡمٌ ﴿۷۵﴾

৭৫
তাহারা কি আল্লাহ্‌র নিকট তওবা করিবে না এবং তাঁহার নিকট ক্ষমা প্রার্থনা করিবে না? বস্তুত আল্লাহ্‌ অতীব ক্ষমাশীল, পরম দয়াময়।৭৭৯
৭৭৯। মানুষের মুক্তি বা পাপ-মুক্তির জন্য কোন প্রতিনিধির কুরবানী করা প্রয়োজন হয় না। আল্লাহ্‌তা’লাই স্বয়ং সকল পাপ ক্ষমা করিতে পারেন। যে ব্যক্তি সত্যিকারভাবে অনুতপ্ত হৃদয়ে ক্ষমা প্রার্থনা করে, সে-ই ক্ষমা আকর্ষণ করে ও ক্ষমা প্রাপ্ত হয়।

مَا الۡمَسِیۡحُ ابۡنُ مَرۡیَمَ اِلَّا رَسُوۡلٌ ۚ قَدۡ خَلَتۡ مِنۡ قَبۡلِہِ الرُّسُلُ ؕ وَاُمُّہٗ صِدِّیۡقَۃٌ ؕ کَانَا یَاۡکُلٰنِ الطَّعَامَ ؕ اُنۡظُرۡ کَیۡفَ نُبَیِّنُ لَہُمُ الۡاٰیٰتِ ثُمَّ انۡظُرۡ اَنّٰی یُؤۡفَکُوۡنَ ﴿۷۶﴾

৭৬
মরিয়মের পুত্র মসীহ্‌ ছিল কেবল এক রসূল, তাহার পূর্বে সকল রসূল মারা গিয়াছে। এবং তাহার মাতা একজন সত্যাবাদিনী ছিল। তাহারা উভয়েই খাদ্য খাইত।৭৮০ দেখ! আমরা কিরূপে তাহাদের (কল্যাণের) জন্য নিদর্শনাবলী বর্ণনা করি, পুনরায় দেখ! কিরূপে তাহাদিগকে সত্য হইতে ফিরাইয়া লওয়া হইতেছে।
৭৮০। ঈসার ‘ঈশ্বরত্বে’ বিশ্বাস এক অলীক ধারণা। এই বিশ্বাসের বিরুদ্ধে অত্র আয়াতে কয়েকটি যুক্তি দেওয়া হইয়াছেঃ (ক) ঈসা (আঃ) আল্লাহ্‌র অন্যান্য রসূল হইতে কোনরূপ শ্রেষ্ঠত্বের অধিকারী ছিলেন না, (খ) তিনি মাতৃগর্ভে জন্ম নিয়াছিলেন, (গ) অন্যান্য সব মানুষের মত তিনিও প্রাকৃতিক ক্ষুধা-তৃষ্ণার নিয়মাধীন ছিলেন। প্রকৃতির যতসব নিয়ম-কানুন মানুষের জন্য প্রযোজ্য উহার সবকিছুই ঈসা (আঃ)-এর উপরও সমভাবে প্রযোজ্য ছিল। ঈসা (আঃ) ইহার একটিরও উর্ধ্বে ছিলেন না।

قُلۡ اَتَعۡبُدُوۡنَ مِنۡ دُوۡنِ اللّٰہِ مَا لَا یَمۡلِکُ لَکُمۡ ضَرًّا وَّلَا نَفۡعًا ؕ وَاللّٰہُ ہُوَ السَّمِیۡعُ الۡعَلِیۡمُ ﴿۷۷﴾

৭৭
তুমি বল, ‘তোমরা কি আল্লাহ্‌কে ছাড়িয়া এমন কিছুর ইবাদত করিতেছ যাহা না তোমাদের অনিষ্ট করিতে পারে, না কোন উপকার,৭৮১ এবং আল্লাহ্‌ই সর্বশ্রোতা, সর্বজ্ঞানী।
৭৮১। যদৃচ্ছা ভাল বা মন্দ করার কোন ক্ষমতাও ঈসা (আঃ)-এর ছিল না। তিনি মানুষের দোয়া কবুল করিতে পারিতেন না; তিনি মানুষের সর্বপ্রকার প্রয়োজন সম্বন্ধে জ্ঞাত ছিলেন না যে তাহা পূরণ করিতে পারিতেন। এই সব কিছুতেই অধিকার একমাত্র আল্লাহ্‌তা’লার।

قُلۡ یٰۤاَہۡلَ الۡکِتٰبِ لَا تَغۡلُوۡا فِیۡ دِیۡنِکُمۡ غَیۡرَ الۡحَقِّ وَلَا تَتَّبِعُوۡۤا اَہۡوَآءَ قَوۡمٍ قَدۡ ضَلُّوۡا مِنۡ قَبۡلُ وَاَضَلُّوۡا کَثِیۡرًا وَّضَلُّوۡا عَنۡ سَوَآءِ السَّبِیۡلِ ﴿٪۷۸﴾

৭৮
তুমি বল, ‘হে আহ্‌লে কিতাব! তোমরা তোমাদের ধর্ম সম্বন্ধে অন্যায়ভাবে বাড়াবাড়ি করিও না এবং ঐ জাতির প্রবৃত্তির অনুসরণ করিও না যাহারা ইতিপূর্বে নিজেরা পথভ্রষ্ট হইয়াছে এবং আরও অনেককে পথ-ভ্রষ্ট করিয়াছে এবং তাহারা সোজা পথ হইতে ভ্রষ্ট হইয়াছে।
সূরা আল্‌ মায়েদা - রুকু ১০

لُعِنَ الَّذِیۡنَ کَفَرُوۡا مِنۡۢ بَنِیۡۤ اِسۡرَآءِیۡلَ عَلٰی لِسَانِ دَاوٗدَ وَعِیۡسَی ابۡنِ مَرۡیَمَ ؕ ذٰلِکَ بِمَا عَصَوۡا وَّکَانُوۡا یَعۡتَدُوۡنَ ﴿۷۹﴾

৭৯
বনী ইস্‌রাঈলের মধ্যে যাহারা অস্বীকার করিয়াছে তাহাদিগকে দাউদ এবং মরিয়মের পুত্র ঈসার ভাষায় অভিশপ্ত করা হইয়াছে।৭৮২ ইহা এই কারণে যে, তাহারা অবাধ্যতা করিয়াছিল এবং সীমালংঘন করিত।
৭৮২। ইস্‌রাঈলী নবীদের মধ্যে, দাউদ (আঃ) ও ঈসা (আঃ) ইহুদীদের হাতে সর্বাপেক্ষা বেশী নির্যাতীত হইয়াছিলেন। ঈসা (আঃ)-এর প্রতি তাহাদের অত্যাচার এমন চরম পর্যায় পৌঁছিয়াছিল যে, তাহারা তাঁহাকে ক্রুশে পর্যন্ত লটকাইয়াছিল। দাউদ (আঃ)-কে তাহারা কত বীভৎস যন্ত্রণা দিয়াছিল, তাহা দাউদ (আঃ)-এর বেদনা ভারাক্রান্ত, মর্মস্পর্শী গীতিমালাতে বিধৃত রহিয়াছে। দুঃসহ বেদনা হইতে উদ্ভূত তাঁহাদের হৃদয়-নিংড়ানো দীর্ঘশ্বাস ইহুদীদের অভিশপ্ত করিয়াছে। দাউদের অভিশাপে তাহারা নবুখৎ নিৎসর (বখতেনসর)-এর কব্‌জায় পড়িয়া হাজারে হাজারে প্রাণ হারায়, জেরুযালেম বিধ্বস্ত হয়, অসংখ্য ইহুদী বন্দী হইয়া ব্যাবিলনে নীত হয়। এই ঘটনা ঘটে খৃঃপূঃ ৫৫৬ সনে। ঈসা (আঃ)-এর অভিশাপে তাহারা টাইটাসের কবলে পড়ে, ভীষণভাবে নির্যাতিত হয়; জেরুযালেম টাইটাসের করতলগত হয় এবং নগরীটি ছারখার হয় প্রায় ৭০ খৃষ্টাব্দে। তাহাদের মহা-উপাসনালয়ে ইহুদী কর্তৃক ঘৃণিত শূকর যবহ্ করা হয়।

کَانُوۡا لَا یَتَنَاہَوۡنَ عَنۡ مُّنۡکَرٍ فَعَلُوۡہُ ؕ لَبِئۡسَ مَا کَانُوۡا یَفۡعَلُوۡنَ ﴿۸۰﴾

৮০
তাহারা যে অন্যায় আচরণ করিত তাহা হইতে তাহারা একে অন্যকে নিবৃত্ত করিত না।৭৮৩ তাহারা যাহা কিছু করিত নিশ্চয় উহা অত্যন্ত মন্দ।
৭৮৩। ইহুদীদের উপর আল্লাহ্‌র অভিশাপ-পতনের অন্যতম কারণ এই যে, তাহাদের ব্যাপক দুর্নীতি ও দুষ্কৃতির ব্যাপারে, পরস্পরকে বাধাদানের জন্য কোন লোকই ছিল না।