৫

المائدة

সূরা আল্‌ মায়েদা

Al-Ma'idah

মাদানী ১২১ আয়াত ১৬ রুকু পারা ৬–৭

ইহা মদীনায় অবতীর্ণ, বিসমিল্লাহ্‌সহ ইহাতে ১২১ আয়াত এবং ১৬ রুকু আছে।

قُلۡ ہَلۡ اُنَبِّئُکُمۡ بِشَرٍّ مِّنۡ ذٰلِکَ مَثُوۡبَۃً عِنۡدَ اللّٰہِ ؕ مَنۡ لَّعَنَہُ اللّٰہُ وَغَضِبَ عَلَیۡہِ وَجَعَلَ مِنۡہُمُ الۡقِرَدَۃَ وَالۡخَنَازِیۡرَ وَعَبَدَ الطَّاغُوۡتَ ؕ اُولٰٓئِکَ شَرٌّ مَّکَانًا وَّاَضَلُّ عَنۡ سَوَآءِ السَّبِیۡلِ ﴿۶۱﴾

৬১
তুমি বল, ‘আমি কি তোমাদিগকে আল্লাহ্‌র দৃষ্টিতে প্রতিফলের দিক দিয়া উহা অপেক্ষাও৭৬৩ নিকৃষ্ট ব্যাক্তির সংবাদ দিব? (শুন) যাহাকে আল্লাহ্‌ অভিসম্পাত করিয়াছেন এবং যাহার উপর তিনি ক্রোধ বর্ষণ করিয়াছেন, এবং যাহাদের কতককে তিনি বানর ও শুকর করিয়াছেন৭৬৪ এবং যাহারা তাগূতের (বিদ্রোহী শয়তানের) ইবাদত করে - ইহারাই মর্যাদায় নিকৃষ্ট এবং সোজা পথ হইতে সর্বাধিক ভ্রষ্ট।
৭৬৩। ‘যালিকা’ বলিতে এখানে মুসলমানের প্রতি অত্যাচারকে বুঝাইতে পারে অথবা তাহাদের উপর অত্যাচারীদিগকেও বুঝাইতে পারে।
৭৬৪। ‘বাঁদর’ ও ‘শূকর’ শব্দগুলি এখানে রূপকভাবে ব্যবহৃত হইয়াছে। প্রত্যেকটি পশুরই স্বকীয় ও বিশিষ্ট স্বভাব রহিয়াছে, যাহা ঐ পশুর নাম না নিয়া অন্যভাবে সম্যক বর্ণনা করা যায় না। বাঁদর অত্যন্ত অনুকরণ-প্রিয়, নকল-পারদর্শী। আর শূকর দুর্গন্ধ ময়লাপ্রিয়, নির্লজ্জ ও নির্বোধ স্বভাবের জীব। “যাহারা তাগূতের (বিদ্রোহী শয়তানের) ইবাদত করে” কথাগুলি দ্বারা স্পষ্ট বুঝা যায় বানর ও শূকর বলিতে, বানর-চরিত্রের ও শূকর-স্বভাবেব মানুষকেই এখানে বুঝাইয়াছে। ১০৭ টীকা দেখুন।

وَاِذَا جَآءُوۡکُمۡ قَالُوۡۤا اٰمَنَّا وَقَدۡ دَّخَلُوۡا بِالۡکُفۡرِ وَہُمۡ قَدۡ خَرَجُوۡا بِہٖ ؕ وَاللّٰہُ اَعۡلَمُ بِمَا کَانُوۡا یَکۡتُمُوۡنَ ﴿۶۲﴾

৬২
এবং যখন তাহারা তোমাদের নিকট আসে তখন তাহারা বলে, আমরা ঈমান আনিয়াছি৭৬৫ অথচ তাহারা কুফরী সহ প্রবেশ করিয়াছিল, এবং তাহারা উহা লইয়াই বাহির হইয়া গেল, এবং তাহারা যাহা গোপন করে আল্লাহ্ তাহা সর্বাধিক জানেন।
৭৬৫। ‘আমরা ঈমান আনিয়াছি’ বলিয়া ইহুদীরা কেবল মু’মেনদের নকল করে ও প্রবঞ্চনা করে; তাহারা এই বাক্যটিকে বুঝিয়া বা হৃদয়ঙ্গম করিয়া বলে না বরং ধোকা দিবার উদ্দেশ্যে উচ্চারণ করে। এইরূপ নকলপনা দ্বারা তাহারা পূর্ব আয়াতে বর্ণিত বানরের অনুকরণ-প্রিয়তার স্বভাব নিজেদের মাঝেও প্রদর্শন করে। পরবর্তী আয়াত দেখুন।

وَتَرٰی کَثِیۡرًا مِّنۡہُمۡ یُسَارِعُوۡنَ فِی الۡاِثۡمِ وَالۡعُدۡوَانِ وَاَکۡلِہِمُ السُّحۡتَ ؕ لَبِئۡسَ مَا کَانُوۡا یَعۡمَلُوۡنَ ﴿۶۳﴾

৬৩
এবং তুমি তাহাদের অধিকাংশকে দেখিতেছ যে, তাহারা পাপ করার, সীমা লঙ্ঘন করার এবং হারাম খাওয়ার জন্য ত্বরা করিতেছে। তাহারা যে কাজ-কর্ম করিতেছে তাহা অতিশয় নিকৃষ্ট।

لَوۡلَا یَنۡہٰہُمُ الرَّبّٰنِیُّوۡنَ وَالۡاَحۡبَارُ عَنۡ قَوۡلِہِمُ الۡاِثۡمَ وَاَکۡلِہِمُ السُّحۡتَ ؕ لَبِئۡسَ مَا کَانُوۡا یَصۡنَعُوۡنَ ﴿۶۴﴾

৬৪
তত্বজ্ঞানীগণ এবং ইহুদী পণ্ডিতগণ তাহাদিগকে পাপ কর্মের কথা-বার্তা বলিতে৭৬৬ এবং হারাম খাইতে কেন নিষেধ করে না? তাহারা যাহা কিছু করিতেছে নিশ্চয় উহা অত্যন্ত মন্দ কাজ।
৭৬৬। ‘ইসম’ (পাপ) করা হয়, উচ্চারণ করা হয় না। তাই, অনেক তফ্‌সীরকারক বলিয়াছেন এখানে ‘কউল’ (কথা-বার্তা) শব্দটি ‘করা’ অর্থে ব্যবহৃত হইয়াছে। তবে, খুব সম্ভবতঃ, ‘কউল’ শব্দটি ‘ইসমে’র ক্রিয়ারূপে ব্যবহৃত হইয়া, পাপ কথা বলা ও পাপকাজ করা উভয় অর্থই প্রকাশ করিয়াছে।

وَقَالَتِ الۡیَہُوۡدُ یَدُ اللّٰہِ مَغۡلُوۡلَۃٌ ؕ غُلَّتۡ اَیۡدِیۡہِمۡ وَلُعِنُوۡا بِمَا قَالُوۡا ۘ بَلۡ یَدٰہُ مَبۡسُوۡطَتٰنِ ۙ یُنۡفِقُ کَیۡفَ یَشَآءُ ؕ وَلَیَزِیۡدَنَّ کَثِیۡرًا مِّنۡہُمۡ مَّاۤ اُنۡزِلَ اِلَیۡکَ مِنۡ رَّبِّکَ طُغۡیَانًا وَّکُفۡرًا ؕ وَاَلۡقَیۡنَا بَیۡنَہُمُ الۡعَدَاوَۃَ وَالۡبَغۡضَآءَ اِلٰی یَوۡمِ الۡقِیٰمَۃِ ؕ کُلَّمَاۤ اَوۡقَدُوۡا نَارًا لِّلۡحَرۡبِ اَطۡفَاَہَا اللّٰہُ ۙ وَیَسۡعَوۡنَ فِی الۡاَرۡضِ فَسَادًا ؕ وَاللّٰہُ لَا یُحِبُّ الۡمُفۡسِدِیۡنَ ﴿۶۵﴾

৬৫
এবং ইহুদীরা বলে, ‘আল্লাহ্‌র হাত বাঁধা।’ বরং তাহাদের হাত বাঁধা৭৬৭ এবং তাহারা অভিশপ্ত হইবে উহার কারণে যাহা তাহারা বলিতেছে। বরং, তাহার উভয় হাতই৭৬৮ সুপ্রশস্ত। তিনি যেভাবে চাহেন খরচ করেন। এবং তোমার প্রভুর নিকট হইতে তোমার প্রতি যাহা নাযেল করা হইয়াছে উহা অবশ্যই তাহাদের অনেককে বিদ্রোহে ও অস্বীকারে বাড়াইয়া দিবে। এবং আমরা কিয়ামত দিবস পর্যন্ত তাহাদের মধ্যে শত্রুতা ও বিদ্বেষ সংক্রামিত করিয়া দিয়াছি, যখনই তাহারা সমরাগ্নি৭৬৯ প্রজ্বলিত করে তখনই আল্লাহ্ উহা নির্বাপিত করিয়া দেন। এবং তাহারা পৃথিবীতে উপদ্রব সৃষ্টি করার জন্য দৌড়িয়া বেড়ায়, অথচ আল্লাহ্‌ উপদ্রব সৃষ্টিকারীদিগকে ভালবাসেন না।
৭৬৭। “তাহাদেরই হাত বাঁধা”, বাক্যটির তাৎপর্য এই যে, ইহুদীদের ঔদ্ধত্যপূর্ণ উক্তি “আল্লাহ্‌র হাত বাঁধা” তাহাদের উপর আল্লাহ্‌র শাস্তি আমন্ত্রণ করিবে, যাহার ফলে তাহারা নীচমনা কৃপণে পরিণত হইবে।
৭৬৮। হাত ক্ষমতার প্রতীক। প্রসারিত, খোলা ও মুক্ত হাত একদিকে যেমন অনুগ্রহরাজি বিতরণ করার ক্ষমতা রাখে, অন্যদিকে তেমনি অপরাধীদের ধরিয়া শান্তিদানেরও ক্ষমতা রাখে। আল্লাহ্‌তা’লার উভয় হস্তই পূর্ণ,মুক্ত ও স্বাধীন, তিনি একহাত দ্বারা বিশ্বাসীদিগকে প্রাচুর্যে ভরিয়া দেন এবং অন্য হাতে ইহুদীদের বে-আদবীর জন্য শাস্তিও দান করেন।
৭৬৯। এই বাক্যটি ইসলামের বিরুদ্ধে যুদ্ধ বাধাইবার জন্য আরব দেশের পৌত্তলিকগণকে শত্রুভাবাপন্ন ইহুদীরা যে নানা ভাবে উত্তেজিত করিত ও উস্কানী দিত, সেই কথাই বলিতেছে। ইহুদীরা স্বয়ং ইসলাম বিরোধী শত্রুতামূলক কার্যকলাপে লিপ্ত থাকিত।

وَلَوۡ اَنَّ اَہۡلَ الۡکِتٰبِ اٰمَنُوۡا وَاتَّقَوۡا لَکَفَّرۡنَا عَنۡہُمۡ سَیِّاٰتِہِمۡ وَلَاَدۡخَلۡنٰہُمۡ جَنّٰتِ النَّعِیۡمِ ﴿۶۶﴾

৬৬
এবং যদি আহ্‌লে কিতাব ঈমান আনিত এবং তাক্‌ওয়া অবলম্বন করিত তাহা হইলে অবশ্যই আমরা তাহাদের যাবতীয় দোষ তাহাদের নিকট হইতে দূরীভূত করিতাম এবং তাহাদিগকে বিবিধ নেয়ামতের জান্নাত সমূহে৭৭০ দাখিল করিতাম।
৭৭০। “নেয়ামতের জান্নাত সমূহ” বলিতে, ‘নিরবচ্ছিন্ন শান্তির আবাস এবং পূর্ণ আধ্যাত্মিক আনন্দাবস্থা’ বুঝায়। ‘বেহেশ্‌ত’, ‘বাগান’-এর গুণাবলী প্রকাশ করিতে কুরআন চারিটি গুণবাচক নাম ব্যবহার করিয়াছেঃ (১) আশিস পূর্ণ বাগান সমূহ, যেমন আলোচ্য আয়াতে; (২) ‘চিরস্থায়ী বাস উপযোগী জান্নাত সমূহ’’ (৩২ঃ২০); (৩) চিরস্থায়ী বাগান সমূহে (৯ঃ৭২) এবং (৪) জান্নাতুল ফিরদাউস (ঐশী-বাগান সমূহ) (১৮ঃ১০৮)। এইসব গুণ-প্রকাশক নাম বিভিন্ন গুণাবলীর প্রতীক এবং বেহেশ্‌তের ভিন্ন ভিন্ন স্তর প্রকাশকও বটে।

وَلَوۡ اَنَّہُمۡ اَقَامُوا التَّوۡرٰٮۃَ وَالۡاِنۡجِیۡلَ وَمَاۤ اُنۡزِلَ اِلَیۡہِمۡ مِّنۡ رَّبِّہِمۡ لَاَکَلُوۡا مِنۡ فَوۡقِہِمۡ وَمِنۡ تَحۡتِ اَرۡجُلِہِمۡ ؕ مِنۡہُمۡ اُمَّۃٌ مُّقۡتَصِدَۃٌ ؕ وَکَثِیۡرٌ مِّنۡہُمۡ سَآءَ مَا یَعۡمَلُوۡنَ ﴿٪۶۷﴾

৬৭
এবং যদি তাহারা তওরাত ও ইন্‌জীল এবং তাহাদের প্রভুর নিকট হইতে তাহাদের প্রতি যাহা নাযেল করা হইয়াছে তাহা - প্রতিষ্ঠিত করিত তাহা হইলে নিশ্চয় তাহারা তাহাদের ঊর্ধদেশ হইতেও এবং তাহাদের পদতল হইতেও (নেয়ামত) ভোগ করিত।৭৭১ অবশ্য তাহাদের মধ্যে একদল মধ্যপন্থী লোক আছে, কিন্তু তাহাদের অধিকাংশ লোক যে কাজ-কর্ম করিতেছে উহা অতিশয় মন্দ।
সূরা আল্‌ মায়েদা - রুকু ৯
৭৭১। (১) তাহারা আল্লাহ্‌তালার আশীর্বাদ প্রাপ্ত হইত। ওহী-এলহাম ও আল্লাহ্‌র নৈকট্য প্রাপ্তি তাহাদের ভাগ্যে জুটত এবং দুনিয়াবী উন্নতিতেও তাহারা আগাইয়া যাইত, (২) তাহারা উপর হইতে সময়মত বৃষ্টি লাভ করিত এবং নীচে পৃথিবীও তাহাদের জন্য পর্যাপ্ত ফসল উৎপন্ন করিত, (৩) আল্লাহ্ তাহাদের আধ্যাত্মিক ও জাগতিক উভয় কল্যাণই নিশ্চিত করিতেন।

یٰۤاَیُّہَا الرَّسُوۡلُ بَلِّغۡ مَاۤ اُنۡزِلَ اِلَیۡکَ مِنۡ رَّبِّکَ ؕ وَاِنۡ لَّمۡ تَفۡعَلۡ فَمَا بَلَّغۡتَ رِسَالَتَہٗ ؕ وَاللّٰہُ یَعۡصِمُکَ مِنَ النَّاسِ ؕ اِنَّ اللّٰہَ لَا یَہۡدِی الۡقَوۡمَ الۡکٰفِرِیۡنَ ﴿۶۸﴾

৬৮
হে রসূল! তোমার প্রভুর নিকট হইতে তোমার প্রতি যাহা নাযেল করা হইয়াছে তাহা (লোকদের নিকট) পৌঁছাইয়া দাও, এবং যদি তুমি এইরূপ না কর তাহা হইলে তুমি তাঁহার পয়গাম আদৌ পৌঁছাইলে না।৭৭২ এবং আল্লাহ্ তোমাকে মানুষের কবল হইতে রক্ষা করিবেন,৭৭৩ নিশ্চয় আল্লাহ্ কাফের জাতিকে হেদায়াত দান করেন না।
৭৭২। এই বাক্যটি এই কথা নির্দেশ করে না যে, নবী করীম (সাঃ) আল্লাহ্‌তা’লার বাণী প্রচার করিতে কখনও কোন কুণ্ঠা বা আলস্য দেখাইয়াছেন। তিনি তো এই কাজেই দিন-রাত মশগুল থাকিতেন। অতএব, বাক্যটি একটি সাধারণ নীতি মাত্র বর্ণনা করিতেছে যে, যে ব্যক্তি একটি বিশেষ বাণীবাহক রূপে প্রেরিত হয়, সে যদি বাণীটির সাকল্য না পৌঁছায় এবং কোন অংশ পৌঁছাইতে ভুলিয়া যায়, তাহা হইলে সে প্রকৃত বাণী-বাহকই হইতে পারে না।
৭৭৩। এই বাক্যের তাৎপর্য হইল রসূলে করীম (সাঃ)-এর অবিশ্বাসী শত্রুগণ চরম চেষ্টা করিয়াও এবং শত রকমের ষড়যন্ত্র করিয়াও তাঁহাকে হত্যা করিতে পারিবে না এবং এমনভাবে জখম বা পঙ্গু করিতে পারিবে না যাহাতে তিনি স্বীয় কর্তব্য সাধনে অক্ষম হইয়া পড়িবেন। আল্লাহ্‌র নিরাপত্তা ব্যবস্থা তাহাকে ঘিরিয়া রাখিবে।

قُلۡ یٰۤاَہۡلَ الۡکِتٰبِ لَسۡتُمۡ عَلٰی شَیۡءٍ حَتّٰی تُقِیۡمُوا التَّوۡرٰٮۃَ وَالۡاِنۡجِیۡلَ وَمَاۤ اُنۡزِلَ اِلَیۡکُمۡ مِّنۡ رَّبِّکُمۡ ؕ وَلَیَزِیۡدَنَّ کَثِیۡرًا مِّنۡہُمۡ مَّاۤ اُنۡزِلَ اِلَیۡکَ مِنۡ رَّبِّکَ طُغۡیَانًا وَّکُفۡرًا ۚ فَلَا تَاۡسَ عَلَی الۡقَوۡمِ الۡکٰفِرِیۡنَ ﴿۶۹﴾

৬৯
তুমি বল, ‘হে আহ্‌লে কিতাব! তওরাত এবং ইন্‌জীল এবং তোমাদের প্রভুর নিকট হইতে তোমাদের প্রতি (এখন) যাহা নাযেল করা হইয়াছে উহাকে যতক্ষণ পর্যন্ত না প্রতিষ্ঠিত করিবে ততক্ষণ পর্যন্ত তোমরা কোন কিছুর উপর (প্রতিষ্ঠিত) নহ।’৭৭৪ এবং তোমার প্রভুর নিকট হইতে তোমার প্রতি যাহা নাযেল করা হইয়াছে উহা অবশ্যই তাহাদের অনেককেই বিদ্রোহে ও অস্বীকারে বাড়াইয়া দিবে; সুতরাং তুমি কাফের জাতির জন্য দুঃখ করিও না।
৭৭৪। সূরা বাকারার ১১৪ আয়াতে, ইহুদী ও খৃষ্টানেরা পরস্পরকে ভিত্তিহীন বলিয়া বর্ণনা করাতে, তাহাদিগকে ভর্ৎসনা করা হইয়াছে। এখানে এই আয়াতে কুরআন স্বয়ং তাহাদিগকে ‘ভিত্তিহীন’ বলিয়া বর্ণনা করিতেছে। তবে, এই দুই বর্ণনার মধ্যে একটি সুস্পষ্ট ব্যবধান রহিয়াছে। তাহাদের পরস্পর পরস্পরকে ‘ভিত্তিহীন’ বলাটা ছিল শর্তহীন সাদা গালি। কিন্তু কুরআন এই কথার শর্ত লাগাইয়াছে যে, তোমরা যদি তওরাত, ইন্‌জীল ইত্যাদি না-ই মান, তাহা হইলে তোমরা ভিত্তিহীন।

اِنَّ الَّذِیۡنَ اٰمَنُوۡا وَالَّذِیۡنَ ہَادُوۡا وَالصّٰبِـُٔوۡنَ وَالنَّصٰرٰی مَنۡ اٰمَنَ بِاللّٰہِ وَالۡیَوۡمِ الۡاٰخِرِ وَعَمِلَ صَالِحًا فَلَا خَوۡفٌ عَلَیۡہِمۡ وَلَا ہُمۡ یَحۡزَنُوۡنَ ﴿۷۰﴾

৭০
নিশ্চয় যাহারা ঈমান আনিয়াছে এবং যাহারা ইহুদী হইয়াছে তাহারা এবং সাবীগণ৭৭৫ এবং খৃষ্টানগণ— যে কেহ ঈমান আনে আল্লাহ্‌র উপর এবং পরকালের উপর এবং সৎকর্ম করে, না তাহাদের কোন ভয় থাকিবে এবং না তাহারা দুঃখিত হইবে।
৭৭৫। ১০৪ টীকা দেখুন।