৫

المائدة

সূরা আল্‌ মায়েদা

Al-Ma'idah

মাদানী ১২১ আয়াত ১৬ রুকু পারা ৬–৭

ইহা মদীনায় অবতীর্ণ, বিসমিল্লাহ্‌সহ ইহাতে ১২১ আয়াত এবং ১৬ রুকু আছে।

اِذۡ قَالَ اللّٰہُ یٰعِیۡسَی ابۡنَ مَرۡیَمَ اذۡکُرۡ نِعۡمَتِیۡ عَلَیۡکَ وَعَلٰی وَالِدَتِکَ ۘ اِذۡ اَیَّدۡتُّکَ بِرُوۡحِ الۡقُدُسِ ۟ تُکَلِّمُ النَّاسَ فِی الۡمَہۡدِ وَکَہۡلًا ۚ وَاِذۡ عَلَّمۡتُکَ الۡکِتٰبَ وَالۡحِکۡمَۃَ وَالتَّوۡرٰٮۃَ وَالۡاِنۡجِیۡلَ ۚ وَاِذۡ تَخۡلُقُ مِنَ الطِّیۡنِ کَہَیۡـَٔۃِ الطَّیۡرِ بِاِذۡنِیۡ فَتَنۡفُخُ فِیۡہَا فَتَکُوۡنُ طَیۡرًۢا بِاِذۡنِیۡ وَتُبۡرِیٴُ الۡاَکۡمَہَ وَالۡاَبۡرَصَ بِاِذۡنِیۡ ۚ وَاِذۡ تُخۡرِجُ الۡمَوۡتٰی بِاِذۡنِیۡ ۚ وَاِذۡ کَفَفۡتُ بَنِیۡۤ اِسۡرَآءِیۡلَ عَنۡکَ اِذۡ جِئۡتَہُمۡ بِالۡبَیِّنٰتِ فَقَالَ الَّذِیۡنَ کَفَرُوۡا مِنۡہُمۡ اِنۡ ہٰذَاۤ اِلَّا سِحۡرٌ مُّبِیۡنٌ ﴿۱۱۱﴾

১১১
যখন আল্লাহ্ বলিবেন, ‘হে মরিয়মের পুত্র ঈসা! তুমি তোমার উপর এবং তোমার মাতার উপর আমার নেয়ামতকে স্মরণ কর, যখন আমি রূহুল কুদুস (পবিত্র আত্মা) দ্বারা তোমাকে সামর্থ্য দান করিয়াছিলাম, তুমি দোলনায় ও পৌঢ় বয়সে৮০৪ লোকদের সহিত কথা বলিতে, এবং যখন আমি তোমাকে কিতাব এবং হিকমত এবং তওরাত এবং ইন্‌জীল শিক্ষা দিয়াছিলাম, এবং যখন তুমি আমার আদেশে কাদা হইতে পাখীর অবস্থার অনুরূপ সৃষ্টি করিতে, অতঃপর উহাতে (নব-জীবন) ফুৎকার করিতে তখন আমার আদেশে উহা উড্ডয়নশীল হইত, এবং আমার আদেশে তুমি অন্ধ ও কুষ্ঠ রোগীকে নিরাময় করিতে,৮০৫ এবং আমার আদেশে তুমি মৃতকে উত্থিত করিতে, এবং যখন আমি বনী ইস্‌রাঈলকে তোমা হইতে রুখিয়া রাখিয়াছিলাম৮০৬ যখন তুমি তাহাদের নিকট সুস্পষ্ট প্রমাণসমূহসহ আসিয়াছিলে; এবং তাহাদের মধ্যে যাহারা অবিশ্বাস করিয়াছিল তাহারা বলিয়াছিল ‘ইহা প্রকাশ্য যাদু ব্যতীত কিছুই নহে।’
৮০৪। দোলনায় থাকিতে কথা বলা দ্বারা ইহাই বুঝায় যে ঈসা (আঃ) অল্প বয়সেই বুদ্ধিমত্তার সহিত জ্ঞান ও পুণ্যের কথা বলিতেন। এইরূপ অর্থপূর্ণ ও পুণ্যময় কথাবার্তা বলার মধ্যে তাঁহার মাতার অবদান প্রতিফলিত হইত। কারণ তাঁহার সাধ্বী, জ্ঞানী ও ধর্মপরায়ণা মাতা যে তাঁহাকে কত যত্ন সহকারে সুশিক্ষার মাধ্যমে লালনপালন করিয়াছিলেন, তাহা বালক ঈসার কথাবার্তা ও আচরণে প্রকাশ পাইত। মধ্যবয়সে ভাল ভাল কথা বলার দ্বারা বুঝা যায়, কেবল মাতা মরিয়মই যে ধর্মভীরু, পবিত্রা মহিলা ছিলেন তাহাই নহে, বরং ঈসাও স্বয়ং একজন পবিত্র ও ধার্মিক পুরুষ ছিলেন। কেননা, মধ্যম বয়সে যখন তিনি মাতার সরাসরি প্রভাবের আওতা হইতে সম্পূর্ণ মুক্ত ছিলেন, তখনও তিনি জ্ঞান, প্রজ্ঞা ও বুদ্ধিদীপ্ত পবিত্র কথা-বার্তাই বলিতেন। ৪১৮ টীকা দেখুন।
৮০৫। দেখুন ৪২০-ঘ এবং ৪২০-ঙ।
৮০৬। এখানে ঈসা (আঃ)-কে হত্যা করার জন্য, ইহুদীদের দ্বারা তাঁহাকে ক্রুশে লটকানোর ঘটনা এবং এই ঘটনা হইতে ঈসা (আঃ)-কে আল্লাহ্ কর্তৃক বাঁচাইয়া দেওয়ার কথা বলা হইয়াছে।

وَاِذۡ اَوۡحَیۡتُ اِلَی الۡحَوَارِیّٖنَ اَنۡ اٰمِنُوۡا بِیۡ وَبِرَسُوۡلِیۡ ۚ قَالُوۡۤا اٰمَنَّا وَاشۡہَدۡ بِاَنَّنَا مُسۡلِمُوۡنَ ﴿۱۱۲﴾

১১২
এবং স্মরণ কর আমার নেয়ামতকে যখন আমি হাওয়ারীদের প্রতি ওহী করিয়াছিলাম: ‘আমার উপর এবং আমার রসূলের উপর ঈমান আন,’ তাহারা বলিয়াছিল, ‘আমরা ঈমান আনিয়াছি এবং তুমি সাক্ষী থাক যে, আমরা নিশ্চয় আত্মসমর্পণকারী।’

اِذۡ قَالَ الۡحَوَارِیُّوۡنَ یٰعِیۡسَی ابۡنَ مَرۡیَمَ ہَلۡ یَسۡتَطِیۡعُ رَبُّکَ اَنۡ یُّنَزِّلَ عَلَیۡنَا مَآئِدَۃً مِّنَ السَّمَآءِ ؕ قَالَ اتَّقُوا اللّٰہَ اِنۡ کُنۡتُمۡ مُّؤۡمِنِیۡنَ ﴿۱۱۳﴾

১১৩
(স্মরণ কর) যখন হাওয়ারীগণ বলিয়াছিল, ‘হে মরিয়মের পুত্র ঈসা! তোমার প্রভু কি আকাশ৮০৭ হইতে আমাদের জন্য খাদ্য-ভরতি খাঞ্চা৮০৮ নাযেল করিতে পারেন?’ সে বলিল, ‘তোমরা আল্লাহ্‌র তাক্‌ওয়া অবলম্বন কর যদি তোমরা মো’মেন হইয়া থাক।’
৮০৭। আকাশ হইতে খাদ্যপ্রাপ্তির প্রার্থনা দ্বারা এই অর্থই বুঝায় যে, সে খাদ্য যেন অনায়াস-লভ্য হয়, দীর্ঘস্থায়ী হয় এবং নিশ্চিত হয়।
৮০৮। ঈসা (আঃ)-এর শিষ্যগণ এক বেলার খাদ্য প্রার্থনা করেন নাই, বরং তাহাদের প্রার্থনার উদ্দেশ্য ছিল খাদ্যপ্রাপ্তির একটি স্থায়ী ব্যবস্থা যেন তাহাদের হইয়া যায়, যাহাতে অল্পায়াসে তাহারা জীবিকা নির্বাহ করিতে পারে।

قَالُوۡا نُرِیۡدُ اَنۡ نَّاۡکُلَ مِنۡہَا وَتَطۡمَئِنَّ قُلُوۡبُنَا وَنَعۡلَمَ اَنۡ قَدۡ صَدَقۡتَنَا وَنَکُوۡنَ عَلَیۡہَا مِنَ الشّٰہِدِیۡنَ ﴿۱۱۴﴾

১১৪
তাহারা বলিল, ‘আমরা চাহি যে, আমরা উহা হইতে খাই, এবং আমাদের হৃদয় প্রশান্তি লাভ করে এবং আমরা জানিতে পারি যে, তুমি আমাদিগকে সত্য বলিয়াছ এবং আমরা যেন উহার উপর সাক্ষীগণের অন্তর্ভুক্ত হই।’

قَالَ عِیۡسَی ابۡنُ مَرۡیَمَ اللّٰہُمَّ رَبَّنَاۤ اَنۡزِلۡ عَلَیۡنَا مَآئِدَۃً مِّنَ السَّمَآءِ تَکُوۡنُ لَنَا عِیۡدًا لِّاَوَّلِنَا وَاٰخِرِنَا وَاٰیَۃً مِّنۡکَ ۚ وَارۡزُقۡنَا وَاَنۡتَ خَیۡرُ الرّٰزِقِیۡنَ ﴿۱۱۵﴾

১১৫
মরিয়মের পুত্র ঈসা বলিল, ‘হে আল্লাহ্‌ আমাদের প্রভু! তুমি আকাশ হইতে আমাদের জন্য খাদ্য ভরতি খাঞ্চা নাযেল কর যেন উহা আমাদের প্রথমাংশের জন্য এবং আমাদের শেষ অংশের৮০৮-ক জন্য ঈদ স্বরূপ হয় এবং তোমার নিকট হইতে এক নিদর্শন হয় এবং তুমি আমাদিগকে রিয্‌ক দান কর এবং তুমি সর্বোত্তম রিয্‌কদাতা।’৮০৯
৮০৮-ক। খৃষ্টানগণ রোমান বাদশার মাধ্যমে প্রথমে জাগতিক ক্ষমতার মুখ দেখে এবং এখন বিশ্বের বিস্তীর্ণ এলাকা জুড়িয়া তাহারা কর্তৃত্ব ও ক্ষমতা প্রয়োগ করিতেছে।
৮০৯। “ঈদ” শব্দ দ্বারা কিছুটা আভাষ দেওয়া হইয়াছে যে, খৃষ্টানগণের উত্থান ও উন্নতির দুইটি যুগ হইবে। কেননা, ‘ ‘ঈদ’ শব্দের অর্থ ‘যে খুশির দিন পুনরায় আসে’। কনষ্টান্টাইন-এর পরে পরেই, খৃষ্টান জাতি জাগতিক উন্নতিতে বিরাটাকারে সাফল্য লাভ করে। ইহা ছিল তাহাদের প্রাথমিক পর্যায়ের জাগতিক সাফল্যের স্বর্ণযুগ। আবার, অষ্টাদশ ও উনবিংশ শতাব্দীতে তাহারা যে, জাগতিক উন্নতি ও রাজনৈতিক কর্তৃত্ব পৃথিবীব্যাপী অর্জন করিয়াছে, অন্যান্য জাতির ইতিহাসে তাহার দৃষ্টান্ত খুঁজিয়া পাওয়া যাইবে না।

قَالَ اللّٰہُ اِنِّیۡ مُنَزِّلُہَا عَلَیۡکُمۡ ۚ فَمَنۡ یَّکۡفُرۡ بَعۡدُ مِنۡکُمۡ فَاِنِّیۡۤ اُعَذِّبُہٗ عَذَابًا لَّاۤ اُعَذِّبُہٗۤ اَحَدًا مِّنَ الۡعٰلَمِیۡنَ ﴿۱۱۶﴾٪

১১৬
আল্লাহ্ বলিলেন, ‘নিশ্চয় আমি তোমাদের উপর ইহা নাযেল করিব, কিন্তু তোমাদের মধ্য হইতে যে কেহ ইহার পর অকৃতজ্ঞতা করিবে, আমি তাহাকে এমন কঠোর শাস্তি দিব যে, বিশ্ব-জগতের অপর কাহাকেও এমন শাস্তি দিব না।৮১০
সূরা আল্‌ মায়েদা - রুকু ১৫
৮১০। এই আয়াতে সেই শাস্তির কথাই বলা হইয়াছে যাহা ১৯ : ৯১তে বলা হইয়াছে। গত দুইটি মহাযুদ্ধের ভয়াবহতা এই ভবিষ্যদ্বাণীর এক পর্যায় পূর্ণ করিয়াছে। একমাত্র আল্লাহ্‌তা’লাই জানেন, পশ্চিমা খৃষ্টান জাতির জন্য আরো কোন ভয়াবহ শাস্তি অপেক্ষা করিতেছে।

وَاِذۡ قَالَ اللّٰہُ یٰعِیۡسَی ابۡنَ مَرۡیَمَ ءَاَنۡتَ قُلۡتَ لِلنَّاسِ اتَّخِذُوۡنِیۡ وَاُمِّیَ اِلٰہَیۡنِ مِنۡ دُوۡنِ اللّٰہِ ؕ قَالَ سُبۡحٰنَکَ مَا یَکُوۡنُ لِیۡۤ اَنۡ اَقُوۡلَ مَا لَیۡسَ لِیۡ ٭ بِحَقٍّ ؕ؃ اِنۡ کُنۡتُ قُلۡتُہٗ فَقَدۡ عَلِمۡتَہٗ ؕ تَعۡلَمُ مَا فِیۡ نَفۡسِیۡ وَلَاۤ اَعۡلَمُ مَا فِیۡ نَفۡسِکَ ؕ اِنَّکَ اَنۡتَ عَلَّامُ الۡغُیُوۡبِ ﴿۱۱۷﴾

১১৭
এবং যখন আল্লাহ্ বলিবেন, ‘হে মরিয়মের পুত্র ঈসা! তুমি কি লোকদিগকে বলিয়াছিলে যে, আল্লাহ্‌কে ছাড়িয়া আমাকে এবং আমার মাতাকে দুই মা’বূদ৮১১ রূপে গ্রহণ কর?’ সে বলিবে, ‘তুমি পরম পবিত্র, আমার পক্ষে সম্ভব ছিল না যে, আমি এমন কিছু বলি৮১২ যাহা বলার অধিকার আমার নাই। যদি আমি ইহা বলিয়া থাকিতাম তাহা হইলে অবশ্য তুমি উহা জানিতে। তুমি জান যাহা আমার অন্তরে আছে, কিন্তু আমি তাহা জানি না যাহা তোমার অন্তরে আছে। নিশ্চয় তুমিই অদৃশ্য বিষয়সমূহের সর্বজ্ঞাতা;
৮১১। খৃষ্টান জাতি মরিয়মের প্রতি ঐশী-ক্ষমতা আরোপ করার যে পথ ধরিয়াছে, এই আয়াত উহার প্রতি দৃষ্টি আকর্ষণ করিয়াছে। গীর্জায় লীটানী নামক প্রার্থনা পদ্ধতিতে স্বর্গীয়-ক্ষমতার অধিকারিণী হিসাবে মরিয়মের কাছে সাহায্যের জন্য প্রার্থনা করা হয়। রোমীয় গীর্জার ‘ক্যাটেকিজম’ (প্রশ্নোত্তর) পদ্ধতিতে মরিয়মকে ঈশ্বর-মাতা বলিয়া ধর্মমত পোষণ ও প্রচার করা হয়। পূর্বে গীর্জার ‘ফাদারগণ’ তাহাকে ‘স্বর্গীয়’ বলিয়া সম্মান দেখাইতেন। মাত্র কয়েক বৎসর পূর্বে, দ্বাদশ পোপ পীয়ূস গীর্জার ধর্ম-বিশ্বাসের মধ্যে মরিয়মের সশরীরে আকাশ-গমন ও অবস্থানকে স্থান দিয়াছেন। এই সব নব নব বিশ্বাস মরিয়মকে ঈশ্বরের স্তরে পৌঁছাইয়াছে। প্রটেস্ট্যান্টগণ ইহাকে মরিয়মবাদ বা মরিয়ম-পূজা নামে নিন্দা করিয়া থাকেন।
৮১২। ‘মা ইয়াকুনু লী’-এর অনুবাদ করা হইয়াছে ‘আমার পক্ষে সম্ভব ছিল না’। ইহার অনুবাদ এইরূপও হইতে পারে : ইহা আমার পক্ষে মোটেই শোভনীয় হইত না; ইহা আমার পক্ষে সম্ভবই ছিল না, আমার (এইরূপ বলার) কোন অধিকারই ছিল না ইত্যাদি।

مَا قُلۡتُ لَہُمۡ اِلَّا مَاۤ اَمَرۡتَنِیۡ بِہٖۤ اَنِ اعۡبُدُوا اللّٰہَ رَبِّیۡ وَرَبَّکُمۡ ۚ وَکُنۡتُ عَلَیۡہِمۡ شَہِیۡدًا مَّا دُمۡتُ فِیۡہِمۡ ۚ فَلَمَّا تَوَفَّیۡتَنِیۡ کُنۡتَ اَنۡتَ الرَّقِیۡبَ عَلَیۡہِمۡ ؕ وَاَنۡتَ عَلٰی کُلِّ شَیۡءٍ شَہِیۡدٌ ﴿۱۱۸﴾

১১৮
আমি তাহাদিগকে কিছুই বলি নাই কেবল উহা ব্যাতিরেকে যাহার আদেশ তুমি আমাক দিয়াছিলে যে, তোমরা ইবাদত কর আল্লাহ্‌র, যিনি আমারও প্রভু৮১৩ এবং তোমাদেরও প্রভু এবং আমি যতদিন তাহাদের মধ্যে ছিলাম আমি তাহাদের উপর সাক্ষী ছিলাম,৮১৪ কিন্তু যখন তুমি আমাকে মৃত্যু দিলে৮১৫ তখন তুমিই তাহাদের উপর তত্ত্বাবধায়ক ছিলে, প্রকৃতপক্ষে তুমিই সকল বিষয়ের উপর সাক্ষী;
৮১৩। ঈসা (আঃ) একমাত্র আল্লাহ্‌রই উপাসনা করিতে শিক্ষা দিয়াছিলেন (মথি-৪ঃ১০; লুক-৪ঃ৮)।
৮১৪। যতদিন পর্যন্ত ঈসা (আঃ) জীবিত ছিলেন, তিনি তাঁহার অনুসারীদের প্রতি প্রখর দৃষ্টি রাখিতেন যাহাতে তাহারা সঠিক পথ হইতে ছিট্কাইয়া না পড়ে। কিন্তু তাঁহার মৃত্যুর পরে, তাহারা কোন পথ অবলম্বন করিয়াছে এবং কোন্ কোন্ মিথ্যা বিশ্বাস গ্রহণ করিয়াছে, তাহা তিনি জানিতে পারেন নাই। এখন যেহেতু তাঁহার অনুসারীরা বিপথগামী হইয়াছে, তাহাতে ইহা চূড়ান্তভাবে প্রমাণিত হয় যে, তিনি মৃত্যুবরণ করিয়াছেন। কেননা, এই আয়াত এই কথাই বলে যে, ঈসা (আঃ)-এর অনুসারীরা তাঁহার মৃত্যুর পরেই তাঁহাকে খোদা বলিয়া পূজা করিবে। দ্বিতীয়তঃ এই আয়াতের বর্ণনা অনুযায়ী, ঈসা (আঃ)-এর কথা - তাঁহার মৃত্যুর পরে তাঁহাকে এবং তাঁহার মাকে দুই খোদা বলিয়া পূজা করার কথা তিনি মোটেই জ্ঞাত নহেন— প্রমাণ করে যে, তিনি আর কখনও এই পৃথিবীতে আগমন করিবেন না। কেননা, যদি তিনি পৃথিবীতে পুনরাগমন করিতেন এবং সচক্ষে দেখিতেন যে, তাঁহার অনুসারীরা তাঁহাকে ও তাঁহার মাতাকে পূজা করিতেছে, তাহা হইলে তিনি এই বিষয়ে নিজের অজ্ঞতা প্রকাশ করিতে পারিতেন না। এইরূপ অজ্ঞতা প্রকাশ করিয়া আল্লাহ্‌র কাছে উত্তর দিলে, ইহাকে জ্বাজ্জল্যমান মিথ্যা বলিয়া আল্লাহ্ তাঁহাকে তিরস্কার করিতেন। নবী হইয়া, আদৌ তিনি মিথ্যা বলিতে পারেন না। অতএব, এই আয়াত অত্যন্ত দৃঢ়তার সহিত বলিয়া দিতেছে যে, ঈসা (আঃ) মারা গিয়াছেন। তিনি আর কখনও পৃথিবীতে প্রত্যাগমন করিবেন না। তদুপরি, নবী করীম (সাঃ)-এর একটি সুবিখ্যাত হাদীসে আছে যে, নবী করীম (সাঃ) যখন তাঁহার একদল অনুসারীকে কেয়ামতের দিন দোযখের দিকে নেওয়া হইতেছে দেখিবেন, তখন তিনিও এই কথাগুলিই বলিবেন, যাহা এই আয়াতে, ঈসা (আঃ)-এর মুখে উচ্চারিত হইয়াছে (বুখারীঃ কিতাবুত্ তাফসীর, সূরা মায়েদা)। ইহাও আর একটি অতিরিক্ত প্রমাণ যে, রসূলে পাক (সাঃ)-এর মতই ঈসা (আঃ) মৃত্যুবরণ করিয়াছেন।
৮১৫। ৪২৪ টীকা দেখুন।

اِنۡ تُعَذِّبۡہُمۡ فَاِنَّہُمۡ عِبَادُکَ ۚ وَاِنۡ تَغۡفِرۡ لَہُمۡ فَاِنَّکَ اَنۡتَ الۡعَزِیۡزُ الۡحَکِیۡمُ ﴿۱۱۹﴾

১১৯
যদি তুমি তাহাদিগকে শাস্তি দাও তাহা হইলে তাহারা তো তোমারই বান্দা এবং তুমি যদি তাহাদিগকে ক্ষমা কর তাহা হইলে নিশ্চয় তুমিই মহা পরাক্রমশালী, পরম প্রজ্ঞাময়।’

قَالَ اللّٰہُ ہٰذَا یَوۡمُ یَنۡفَعُ الصّٰدِقِیۡنَ صِدۡقُہُمۡ ؕ لَہُمۡ جَنّٰتٌ تَجۡرِیۡ مِنۡ تَحۡتِہَا الۡاَنۡہٰرُ خٰلِدِیۡنَ فِیۡہَاۤ اَبَدًا ؕ رَضِیَ اللّٰہُ عَنۡہُمۡ وَرَضُوۡا عَنۡہُ ؕ ذٰلِکَ الۡفَوۡزُ الۡعَظِیۡمُ ﴿۱۲۰﴾

১২০
আল্লাহ্ বলিবেন, ‘এই দিনটি এমন যে, সত্যবাদীগণের উপকারে আসিবে তাহাদের সত্যবাদিতাই তাহাদের জন্য এমন জান্নাতসমূহ রহিয়াছে যাহার তলদেশ দিয়া নহরসমূহ প্রবাহিত; উহাতে তাহারা চিরকাল বাস করিবে। আল্লাহ্ তাহাদের প্রতি সন্তুষ্ট এবং তাহারাও তাঁহার প্রতি সন্তুষ্ট; ইহাই মহান সফলতা।’