৩৯

الزمر

সূরা আয্‌ যুমার

Az-Zumar

মক্কী ৭৬ আয়াত ৮ রুকু পারা ২৩–২৪

ইহা মক্কায় অবতীর্ণ, বিসমিল্লাহ্‌সহ ইহাতে ৭৬ আয়াত এবং ৮ রুকু আছে।

وَیَوۡمَ الۡقِیٰمَۃِ تَرَی الَّذِیۡنَ کَذَبُوۡا عَلَی اللّٰہِ وُجُوۡہُہُمۡ مُّسۡوَدَّۃٌ ؕ اَلَیۡسَ فِیۡ جَہَنَّمَ مَثۡوًی لِّلۡمُتَکَبِّرِیۡنَ ﴿۶۱﴾

৬১
এবং যাহারা আল্লাহ্‌র বিরুদ্ধে মিথ্যা বলিয়াছে, কিয়ামত দিবসে তুমি তাহাদিগকে দেখিতে পাইবে যে, তাহাদের মুখমণ্ডল কৃষ্ণবর্ণ। অহংকারীদের জন্য কি জাহান্নামে আবাসস্থল নাই?

وَیُنَجِّی اللّٰہُ الَّذِیۡنَ اتَّقَوۡا بِمَفَازَتِہِمۡ ۫ لَا یَمَسُّہُمُ السُّوۡٓءُ وَلَا ہُمۡ یَحۡزَنُوۡنَ ﴿۶۲﴾

৬২
এবং আল্লাহ্ মুত্তাকীগণকে তাহাদের সফলতাসহ উদ্ধার করিবেন, কোন অমঙ্গল তাহাদিগকে স্পর্শ করিবে না, এবং তাহারা দুঃখিতও হইবে না।

اَللّٰہُ خَالِقُ کُلِّ شَیۡءٍ ۫ وَّہُوَ عَلٰی کُلِّ شَیۡءٍ وَّکِیۡلٌ ﴿۶۳﴾

৬৩
আল্লাহ্ সকল বস্তুর স্রষ্টা এবং তিনি সকল বিষয়ের উপর অভিভাবক।

لَہٗ مَقَالِیۡدُ السَّمٰوٰتِ وَالۡاَرۡضِ ؕ وَالَّذِیۡنَ کَفَرُوۡا بِاٰیٰتِ اللّٰہِ اُولٰٓئِکَ ہُمُ الۡخٰسِرُوۡنَ ﴿٪۶۴﴾

৬৪
আকাশসমূহ ও পৃথিবীর চাবিসমূহ তাঁহারই হাতে আছে, এবং যাহারা আল্লাহ্‌র নিদর্শনাবলীকে অস্বীকার করে তাহারাই ক্ষতিগ্রস্ত।
সূরা আয্‌ যুমার - রুকু ৬

قُلۡ اَفَغَیۡرَ اللّٰہِ تَاۡمُرُوۡٓنِّیۡۤ اَعۡبُدُ اَیُّہَا الۡجٰہِلُوۡنَ ﴿۶۵﴾

৬৫
তুমি বল, হে জাহিলগণ! তোমরা কি আমাকে আল্লাহ্ ব্যতীত অন্য কাহারও ইবাদত করিতে আদেশ দিতেছ?

وَلَقَدۡ اُوۡحِیَ اِلَیۡکَ وَاِلَی الَّذِیۡنَ مِنۡ قَبۡلِکَ ۚ لَئِنۡ اَشۡرَکۡتَ لَیَحۡبَطَنَّ عَمَلُکَ وَلَتَکُوۡنَنَّ مِنَ الۡخٰسِرِیۡنَ ﴿۶۶﴾

৬৬
অথচ আল্লাহ্‌র তরফ হইতে তোমার নিকট এবং তোমার পূর্ববর্তীদের নিকট ওহী করা হইয়াছিল যে, যদি তুমি শির্‌ক কর তাহা হইলে তোমার কর্ম বৃথা যাইবে এবং তুমি ক্ষতিগ্রস্ত লোকদের অন্তর্ভুক্ত হইবে।’

بَلِ اللّٰہَ فَاعۡبُدۡ وَکُنۡ مِّنَ الشّٰکِرِیۡنَ ﴿۶۷﴾

৬৭
বরং আল্লাহ্‌র ইবাদত কর এবং কৃতজ্ঞ বান্দাগণের মধ্যে শামিল হও।

وَمَا قَدَرُوا اللّٰہَ حَقَّ قَدۡرِہٖ ٭ۖ وَالۡاَرۡضُ جَمِیۡعًا قَبۡضَتُہٗ یَوۡمَ الۡقِیٰمَۃِ وَالسَّمٰوٰتُ مَطۡوِیّٰتٌۢ بِیَمِیۡنِہٖ ؕ سُبۡحٰنَہٗ وَتَعٰلٰی عَمَّا یُشۡرِکُوۡنَ ﴿۶۸﴾

৬৮
এবং তাহারা আল্লাহ্‌র (গুণাবলীর) যথাযথ মূল্যায়ন করিতে পারে নাই। এবং কিয়ামতের দিন সমগ্র পৃথিবী তাঁহার করায়ত্ত হইবে এবং আকাশসমূহ তাঁহার দক্ষিণ হস্তে গুটানো থাকিবে।২৫৮৭ তিনি পবিত্র ও মহান, বস্তুতঃ তাহারা তাঁহার সহিত যাহাকে শরীক করে, উহা হইতে তিনি বহু ঊর্ধ্বে।
২৫৮৭। ‘ইয়ামীন’ ক্ষমতা ও শক্তির প্রতীক। এই বাক্যটি আল্লাহ্‌তা’লার অসীম শক্তি ও সর্বময় ক্ষমতার প্রতি ইঙ্গিত করিয়া বলিতেছে, আল্লাহ্‌র এই সব মহান গুণাবলীর প্রতি ইহা অপেক্ষা বড় অবমাননা আর কি হইতে পারে যে, মানুষ কাঠের মূর্তি, প্রস্তর ও অপর মানুষকে পূজা করে।

وَنُفِخَ فِی الصُّوۡرِ فَصَعِقَ مَنۡ فِی السَّمٰوٰتِ وَمَنۡ فِی الۡاَرۡضِ اِلَّا مَنۡ شَآءَ اللّٰہُ ؕ ثُمَّ نُفِخَ فِیۡہِ اُخۡرٰی فَاِذَا ہُمۡ قِیَامٌ یَّنۡظُرُوۡنَ ﴿۶۹﴾

৬৯
এবং যখন শিঙ্গায় ফুৎকার দেওয়া হইবে তখন আকাশসমূহে ও পৃথিবীতে যাহারা আছে তাহারা মূর্ছিত হইয়া পড়িবে, কেবল তাহারা ব্যতীত যাহাদিগকে আল্লাহ্ (বাদ রাখিতে) চাহিবেন। অতঃপর ইহাতে দ্বিতীয় বার ফুৎকার দেওয়া হইবে, তখন দেখ! সহসা তাহারা দণ্ডায়মান হইয়া (নিজেদের বিচারের জন্য) অপেক্ষমান হইবে।২৫৮৮
২৫৮৮। এই আয়াতটি পরজগতে পুনরুত্থান সম্বন্ধে বিবৃত হইয়াছে বলিয়া মনে হয়। কিন্তু যখন কোন ধর্ম-সংস্কারক (নবী-রসূল) আগমন করেন, তাঁহার অব্যবহিত পূর্বক্ষণে মানুষের আধ্যত্মিক শোচনীয় ও হীনাবস্থার প্রতিও এই আয়াত আরোপিত হইতে পারে। সেই অর্থে, নবীর বা সংস্কারকের আবির্ভাবকে শিঙ্গা বাজানোর সাথে উপমা দেওয়া হইয়াছে। এই উপমার প্রেক্ষিতে ‘মূর্ছিত হইয়া পড়িবে’ কথার অর্থ এই দাঁড়াইবে যে, ধর্ম-সংস্কারকের আবির্ভাবের প্রাক্কালে মানুষের আধ্যাত্মিক অবস্থায় নিদ্রা, স্থবিরতা ও বন্ধ্যাত্ব বিরাজমান থাকে এবং ‘দেখ! সহসা তাহারা দণ্ডায়মান হইয়া অপেক্ষমান হইবে’ কথাগুলির অর্থ এই হইবে যে, সংস্কারকের আগমনের পর মানুষ জাগিয়া উঠিবে এবং সংস্কারকের প্রদর্শিত পথ সঠিক বলিয়া মানিবে ও অনুসরণ করিবে।

وَاَشۡرَقَتِ الۡاَرۡضُ بِنُوۡرِ رَبِّہَا وَوُضِعَ الۡکِتٰبُ وَجِایۡٓءَ بِالنَّبِیّٖنَ وَالشُّہَدَآءِ وَقُضِیَ بَیۡنَہُمۡ بِالۡحَقِّ وَہُمۡ لَا یُظۡلَمُوۡنَ ﴿۷۰﴾

৭০
এবং পৃথিবী তাহার প্রতিপালকের জ্যোতিতে উজ্জ্বল হইয়া উঠিবে এবং কিতাব সম্মুখে রাখিয়া দেওয়া হইবে এবং নবীগণকে এবং সাক্ষীগণকে উপস্থিত করা হইবে২৫৮৯ এবং তাহাদের সকলের মধ্যে ন্যায়-সংগতভাবে সুবিচার করা হইবে এবং তাহাদের উপর অবিচার করা হইবে না।
২৫৮৯। ‘পৃথিবী উহার প্রতিপালকের জ্যোতিতে উজ্জ্বল হইয়া উঠিবে’ এই বাক্যটি পরকালের উপর আরোপ করিলে, ইহার এই অর্থ হইবে যে, মানব-জীবনের রহস্যাবলী যাহা ইহ-জগতে আবৃত আছে, উহাদের আবরণ মুক্ত হইবে এবং মানুষের ভাল-মন্দ কাজের ফলাফল যাহা পৃথিবীতে গুপ্ত, অপ্রকাশিত ও দুর্বোধ্য ছিল, তাহা প্রকাশ্যভাবে দৃশ্যমান হইবে। আবার এই বাক্যটি যদি ধর্ম-সংস্কারক বিশেষতঃ মহানবী হযরত মুহাম্মদ (সাঃ)-এর উপর আরোপ করা হয়, তাহা হইলে ইহার মর্ম এই দাঁড়াইবে যে, হযরত নবী করীম (সাঃ)-এর আগমনে সারা বিশ্ব ঐশী আলোকে উজ্জ্বল হইয়া উঠিবে এবং যে আধ্যাত্মিক অন্ধকার তাঁহার আগমনের প্রাক্কালে জল-স্থলকে ছাইয়া ফেলিয়াছিল তাহা দূরীভূত হইয়া যাইবে। এই আয়াতের বাক্য ‘নবীগণকে এবং অপরাপর সাক্ষীগণকে উপস্থিত করা হইবে’ বলিতে মহানবী (সাঃ) ও তাঁহার অনুসারীগণকে বুঝাইতেছে, কেননা মহানবী (সাঃ)-এর ব্যক্তিত্বে একাধারে সকল নবীর প্রকাশ ঘটিয়াছে। তিনি সকল নবীর প্রতীক ও প্রতিনিধি। তাঁহার সত্যিকার অনুসারীরা সাক্ষীর মর্যাদায় ভূষিত। কেননা তাহাদিগকে মানবমণ্ডলীর উপর সাক্ষ্যদানের মর্যাদা দেওয়া হইয়াছে (২ঃ১৪৪)।