৩৮

ص

সূরা সাদ

Sad

মক্কী ৮৯ আয়াত ৫ রুকু পারা ২৩

ইহা মক্কায় অবতীর্ণ, বিসমিল্লাহ্‌সহ ইহাতে ৮৯ আয়াত এবং ৫ রুকু আছে।

اِذۡ قَالَ رَبُّکَ لِلۡمَلٰٓئِکَۃِ اِنِّیۡ خَالِقٌۢ بَشَرًا مِّنۡ طِیۡنٍ ﴿۷۲﴾

৭২
(স্মরণ কর) যখন তোমার প্রতিপালক ফিরিশ্‌তাগণকে বলিয়াছিলেন, ‘আমি কাদা হইতে এক মানব সৃষ্টি করিতে চলিয়াছি;

فَاِذَا سَوَّیۡتُہٗ وَنَفَخۡتُ فِیۡہِ مِنۡ رُّوۡحِیۡ فَقَعُوۡا لَہٗ سٰجِدِیۡنَ ﴿۷۳﴾

৭৩
অতএব যখন আমি তাহাকে পূর্ণাঙ্গ করিব এবং তাহার মধ্যে আমার রূহ হইতে ফুৎকার করিব তখন তোমরা আনুগত্য করিয়া তাহার সম্মুখে প্রণত হইও।’২৫৫৩
২৫৫৩। ‘তোমরা আনুগত্য করিয়া তাহার সম্মুখে প্রনত হইও’—যখন পৃথিবীতে আল্লাহ্ নবী প্রেরণ করেন, তখন তিনি ফিরিশ্‌তাগণকে এই আদেশ দান করেন যে, তাঁহারা যেন নবীর আপন কর্তব্য সম্পাদনের স্বপক্ষে তাহার সাহায্য সহযোগিতায় লাগিয়া যায় এবং নবীর শত্রুগণের সর্বপ্রকার ষড়যন্ত্র ও কুপরিকল্পনাকে বানচাল করিয়া দেয়।
সম্পূর্ণ সূরা দেখুন