৫৪

القمر

সূরা আল-কামার

Al-Qamar

মক্কী ৫৬ আয়াত ৩ রুকু পারা ২৭

মক্কী সূরা, বিসমিল্লাহসহ ৫৬ আয়াত এবং ৩ রুকূ

کَذَّبَتۡ ثَمُوۡدُ بِالنُّذُرِ ﴿۲۴﴾

২৪
খদেখুন: ৬৯:৮সামূদ জাতিও সতর্ককারীদের মিথ্যা বলে প্রত্যাখ্যান করেছিল।২৯০৫গদেখুন: ৬৯:৫ঘদেখুন: ৩৮:৯
২৯০৫। সকল নবীই আল্লাহ তা’লা কর্তৃক প্রত্যাদিষ্ট হন এবং সকল নবীই তাদের ওহী-ইলহাম ও শিক্ষামালা একই ঐশী উৎস থেকে প্রাপ্ত হন আর একই মৌলিক সত্য ও তত্ত্ব সেই শিক্ষামালারই অন্তর্ভুক্ত হয়ে থাকে, ফলে একজন নবীকে অস্বীকার করলে কার্যত সকল নবীকেই অস্বীকার করা হয়ে যায়। সে কারণেই আদ ও সামূদ জাতি এবং নূহ (আ.) ও লূত (আ.)-এর জাতি নিজ নিজ জাতির নির্দিষ্ট নবীকে অস্বীকার করলেও এ আয়াতে তাদেরকে নবীগণের অস্বীকারকারী বলে আখ্যায়িত করা হয়েছে। ২৯০৬ টীকা পরবর্তী পৃষ্ঠায় দ্রষ্টব্য

فَقَالُوۡۤا اَبَشَرًا مِّنَّا وَاحِدًا نَّتَّبِعُہٗۤ ۙ اِنَّاۤ اِذًا لَّفِیۡ ضَلٰلٍ وَّسُعُرٍ ﴿۲۵﴾

২৫
অতএব তারা বলল, ‘আমরা কি আমাদেরই মধ্য হতে একজন মানুষকে অনুসরণ করব? সেক্ষেত্রে আমরা নির্ঘাত চরম ভ্রষ্টতা ও উন্মত্ততায় নিপতিত হবো।২৯০৬
২৯০৬। ‘সুয়িরা’ মানে সে উত্তপ্ত বায়ু দ্বারা আক্রান্ত হয়েছিল, সে পাগল হয়ে গিয়েছিল। ‘সাউর’ অর্থ উন্মত্ততা বা পাগলাবস্থা, ভুতে পাওয়া অবস্থা, শাস্তি, চরম উত্তাপ, ক্ষুধা বা তৃষ্ণা, রাগ, বেদনা (লেইন)।

ءَاُلۡقِیَ الذِّکۡرُ عَلَیۡہِ مِنۡۢ بَیۡنِنَا بَلۡ ہُوَ کَذَّابٌ اَشِرٌ ﴿۲۶﴾

২৬
আমাদের মাঝ থেকে কি শুধু তারই প্রতি উপদেশবাণী অবতীর্ণ করা হয়েছে? (আসলে এমন নয়,) বরং সে (একজন) চরম মিথ্যাবাদী (ও) দাম্ভিক।’

سَیَعۡلَمُوۡنَ غَدًا مَّنِ الۡکَذَّابُ الۡاَشِرُ ﴿۲۷﴾

২৭
‘তারা অবশ্যই আগামীকাল জেনে যাবে, কে চরম মিথ্যাবাদী (ও) দাম্ভিক।

اِنَّا مُرۡسِلُوا النَّاقَۃِ فِتۡنَۃً لَّہُمۡ فَارۡتَقِبۡہُمۡ وَاصۡطَبِرۡ ﴿۫۲۸﴾

২৮
নিশ্চয় আমরা তাদেরকে পরীক্ষার জন্য এক উষ্ট্রী প্রেরণ করতে যাচ্ছি। সুতরাং (হে সালেহ!) তুমি তাদের পরিণতির অপেক্ষা করো এবং ধৈর্য ধরো।

وَنَبِّئۡہُمۡ اَنَّ الۡمَآءَ قِسۡمَۃٌۢ بَیۡنَہُمۡ ۚ کُلُّ شِرۡبٍ مُّحۡتَضَرٌ ﴿۲۹﴾

২৯
আর তাদেরকে জানিয়ে দাও, তাদের মাঝে পানি (পান করানোর সময়) বণ্টন করে দেওয়া হয়েছে। পানি পানের নির্ধারিত প্রতিটি পালা মেনে চলতে হবে।২৯০৭
২৯০৭। ‘শিরব’ হলো ‘শারিবা’ থেকে উৎপন্ন ক্রিয়াবিশেষ্য। ‘শিরব’ অর্থ পানীয় জল, এক ঢোক পানি, পানির যে অংশটুকু একজনের ভাগে পড়ে, পশুর পানের জন্য কিংবা ক্ষেতে দেবার জন্য প্রয়োজনীয় পানি পাবার অধিকার, যে স্থলে পানি দেওয়া হয়, পানির পালা, ‘শুরব’ অর্থ পানি পান করার কাজ (লেইন)।

فَنَادَوۡا صَاحِبَہُمۡ فَتَعَاطٰی فَعَقَرَ ﴿۳۰﴾

৩০
তখন তারা তাদের দলপতিকে ডাকল। অতঃপর সে আঘাত করতে উদ্যত হলো এবং (উষ্ট্রীর) কদেখুন: ৭:৭৪; ১১:৬৫; ১৭:৬০পায়ের রগ কেটে দিল।খদেখুন: ৭:৭৮; ১১:৬৬; ২৬:১৫৮; ৯১:১৫

فَکَیۡفَ کَانَ عَذَابِیۡ وَنُذُرِ ﴿۳۱﴾

৩১
অতএব (দেখো,) কীরূপ ছিল আমার শাস্তি এবং আমার সতর্কীকরণ?

اِنَّاۤ اَرۡسَلۡنَا عَلَیۡہِمۡ صَیۡحَۃً وَّاحِدَۃً فَکَانُوۡا کَہَشِیۡمِ الۡمُحۡتَظِرِ ﴿۳۲﴾

৩২
নিশ্চয় আমরা তাদের নিকট এক বিকট শব্দবিশিষ্ট শাস্তি প্রেরণ করলাম। ফলে তারা কর্তিত এমন এক বেড়ার মতো হয়ে গেল, যাকে পা দিয়ে মাড়ানো হয়েছে।২৯০৮
২৯০৮। অবিশ্বাসীদের একেবারে ধ্বংস করা হলো। অথবা আল্লাহর কাছে তাদের অবস্থা কেটে ফেলা ফসলের পদদলিত মূলের ন্যায় হয়ে গেল।
সম্পূর্ণ সূরা দেখুন