৩৭

الصافات

সূরা আস-সাফফাত

As-Saffat

মক্কী ১৮৩ আয়াত ৫ রুকু পারা ২৩

মক্কী সূরা, বিসমিল্লাহসহ ১৮৩ আয়াত এবং ৫ রুকূ

فَہُمۡ عَلٰۤی اٰثٰرِہِمۡ یُہۡرَعُوۡنَ ﴿۷۱﴾

৭১
গদেখুন: ৪৩:২৪গঅতএব তাদেরই পদাঙ্ক অনুসরণে এদেরও ধাবিত করা হচ্ছে।২৪৮৯
২৪৮৯। মানুষ সাধারণত পুরাতন রীতিনীতি, সংস্কার ও প্রচলনের দাস হয়ে যায়। প্রচলিত প্রথা ও ধ্যানধারণার অবসান ঘটানো এক দুঃসাধ্য ব্যাপার। কুরআনে একথা বার বার বলা হয়েছে, নতুন ধ্যানধারণার প্রতি অনীহাই মানুষের সত্য গ্রহণের পথে প্রধান অন্তরায় হয়ে দাঁড়ায়।

وَلَقَدۡ ضَلَّ قَبۡلَہُمۡ اَکۡثَرُ الۡاَوَّلِیۡنَ ﴿ۙ۷۲﴾

৭২
আর নিশ্চয় এদের আগেও পূর্ববর্তীদের বেশিরভাগ লোক বিপথগামী হয়েছিল।

وَلَقَدۡ اَرۡسَلۡنَا فِیۡہِمۡ مُّنۡذِرِیۡنَ ﴿۷۳﴾

৭৩
আর আমরা নিশ্চয় তাদের মাঝে সতর্ককারীদের পাঠিয়েছিলাম।

فَانۡظُرۡ کَیۡفَ کَانَ عَاقِبَۃُ الۡمُنۡذَرِیۡنَ ﴿ۙ۷۴﴾

৭৪
অতএব দেখো, যাদেরকে সতর্ক করা হয়েছিল, তাদের পরিণাম কীরূপ হয়েছিল

اِلَّا عِبَادَ اللّٰہِ الۡمُخۡلَصِیۡنَ ﴿٪۷۵﴾

৭৫
তবে আল্লাহর মনোনীত বান্দাদের বিষয়টি ভিন্ন।
সূরা আস-সাফফাত - রুকু ২ সম্পাদিত

وَلَقَدۡ نَادٰٮنَا نُوۡحٌ فَلَنِعۡمَ الۡمُجِیۡبُوۡنَ ﴿۫ۖ۷۶﴾

৭৬
আর নিশ্চয় নূহ আমাদের ডেকেছিল। অতএব (দেখো,) আমরা কত উত্তম সাড়া দানকারী!

وَنَجَّیۡنٰہُ وَاَہۡلَہٗ مِنَ الۡکَرۡبِ الۡعَظِیۡمِ ﴿۫ۖ۷۷﴾

৭৭
কদেখুন: ২১:৭৭; ২৬:১২০; ৫৪:১৪আর আমরা তাকে ও তার পরিবার- পরিজনকে নিদারুণ অস্থিরতা থেকে উদ্ধার করেছিলাম।

وَجَعَلۡنَا ذُرِّیَّتَہٗ ہُمُ الۡبٰقِیۡنَ ﴿۫ۖ۷۸﴾

৭৮
আর (মূলত) আমরা শুধু তার বংশধরকেই অবশিষ্ট রেখেছিলাম।২৪৯০
২৪৯০। নূহ (আ.) মানব সভ্যতার ভিত্তি স্থাপন করেছিলেন। এটি একটি ঐতিহাসিক সত্য যে, কোনো জাতি যখন সভ্যতার দিকে অগ্রসর হতে থাকে তখন তাদের সংখ্যাও সঙ্গে সঙ্গে বৃদ্ধি পেতে থাকে এবং আশপাশের অনগ্রসর সম্প্রদায়গুলোর লোকসংখ্যা আনুপাতিকভাবে কমতে থাকে। নূহ (আ.)-এর বংশধররা অধিকতর সভ্য হবার কারণে এবং এই জাগতিক সম্পদের দিক দিয়ে তুলনামূলকভাবে অধিক সম্পদশালী হবার কারণে তারা অন্যান্য দেশেও ছড়িয়ে পড়ে আর পার্শ্ববর্তী অনুন্নত জাতিগুলোকে নিজেদের করায়ত্ত করে নিজেদের মধ্যে আত্মস্থ করে নেয়। ফলে তারা নিশ্চিহ্ন হয়ে যায়।

وَتَرَکۡنَا عَلَیۡہِ فِی الۡاٰخِرِیۡنَ ﴿۫ۖ۷۹﴾

৭৯
এবং আমরা অনাগত লোকদের মাঝে তার সুখ্যাতি অক্ষুণ্ণ রেখেছি।

سَلٰمٌ عَلٰی نُوۡحٍ فِی الۡعٰلَمِیۡنَ ﴿۸۰﴾

৮০
জগৎ জুড়ে নূহের প্রতি শান্তি বর্ষিত হোক!