৩৭

الصافات

সূরা আস-সাফফাত

As-Saffat

মক্কী ১৮৩ আয়াত ৫ রুকু পারা ২৩

মক্কী সূরা, বিসমিল্লাহসহ ১৮৩ আয়াত এবং ৫ রুকূ

وَمَا کَانَ لَنَا عَلَیۡکُمۡ مِّنۡ سُلۡطٰنٍ ۚ بَلۡ کُنۡتُمۡ قَوۡمًا طٰغِیۡنَ ﴿۳۱﴾

৩১
গদেখুন: ১৪:২৩; ১৫:৪৩আর তোমাদের ওপর আমাদের জোরালো কোনো কর্তৃত্ব ছিল না, বরং তোমরা নিজেরাই সীমালঙ্ঘনকারী এক জাতি ছিলে।

فَحَقَّ عَلَیۡنَا قَوۡلُ رَبِّنَاۤ ٭ۖ اِنَّا لَذَآئِقُوۡنَ ﴿۳۲﴾

৩২
অতএব (আজ) আমাদের সম্পর্কে আমাদের প্রতিপালক-প্রভুর কথা সত্য প্রমাণিত হয়েছে। নিশ্চয় আমরা (শাস্তির) স্বাদ ভোগ করতে যাচ্ছি।

فَاَغۡوَیۡنٰکُمۡ اِنَّا کُنَّا غٰوِیۡنَ ﴿۳۳﴾

৩৩
অবশ্য আমরা তোমাদের বিপথগামী করেছিলাম, (কেননা) আমরা নিজেরাও বিপথগামী ছিলাম।২৪৭৯
২৪৭৯। কাফিরদের নেতারা বলবে, তোমরা নিজেরাই আমাদের অনুগমন করেছিলে, আমরা বিপথগামী ও ভ্রান্ত ছিলাম। অতএব আমাদের কাছ থেকে এর চেয়ে ভালো আর কিবা আশা করতে পারো! এ যেন এক অন্ধ কর্তৃক আরেক অন্ধকে রাস্তা দেখানো।

فَاِنَّہُمۡ یَوۡمَئِذٍ فِی الۡعَذَابِ مُشۡتَرِکُوۡنَ ﴿۳۴﴾

৩৪
অতএব সে-দিন তারা (সবাই) শাস্তির সমান অংশীদার হবে।

اِنَّا کَذٰلِکَ نَفۡعَلُ بِالۡمُجۡرِمِیۡنَ ﴿۳۵﴾

৩৫
নিশ্চয় আমরা অপরাধীদের সাথে এমন আচরণই করে থাকি।

اِنَّہُمۡ کَانُوۡۤا اِذَا قِیۡلَ لَہُمۡ لَاۤ اِلٰہَ اِلَّا اللّٰہُ ۙ یَسۡتَکۡبِرُوۡنَ ﴿ۙ۳۶﴾

৩৬
কারণ তাদের যখন বলা হতো, ‘আল্লাহ ছাড়া অন্য কোনো উপাস্য নাই,’ তখন তারা অহংকার করত।

وَیَقُوۡلُوۡنَ اَئِنَّا لَتَارِکُوۡۤا اٰلِہَتِنَا لِشَاعِرٍ مَّجۡنُوۡنٍ ﴿ؕ۳۷﴾

৩৭
আর তারা বলত, কদেখুন: ১৫:৭; ৪৪:১৫; ৬৮:৫২‘আমরা কি এক উন্মাদ কবির জন্য আমাদের উপাস্যদের পরিত্যাগ করব?’

بَلۡ جَآءَ بِالۡحَقِّ وَصَدَّقَ الۡمُرۡسَلِیۡنَ ﴿۳۸﴾

৩৮
সত্য কথা হলো, সে পূর্ণাঙ্গীন সত্য নিয়ে এসেছে এবং সব রসূলকে সত্যায়ন করেছে।

اِنَّکُمۡ لَذَآئِقُوا الۡعَذَابِ الۡاَلِیۡمِ ﴿ۚ۳۹﴾

৩৯
(হে অস্বীকারকারীরা!) নিশ্চয় তোমরা যন্ত্রণাদায়ক শাস্তি ভোগ করতে যাচ্ছো।

وَمَا تُجۡزَوۡنَ اِلَّا مَا کُنۡتُمۡ تَعۡمَلُوۡنَ ﴿ۙ۴۰﴾

৪০
আর তোমরা যা করতে, তোমাদেরকে কেবল তারই প্রতিফল দেওয়া হবে।