৩৭

الصافات

সূরা আস-সাফফাত

As-Saffat

মক্কী ১৮৩ আয়াত ৫ রুকু পারা ২৩

মক্কী সূরা, বিসমিল্লাহসহ ১৮৩ আয়াত এবং ৫ রুকূ

سَلٰمٌ عَلٰی مُوۡسٰی وَہٰرُوۡنَ ﴿۱۲۱﴾

১২১
মূসা এবং হারূনের প্রতি শান্তি বর্ষিত হোক!

اِنَّا کَذٰلِکَ نَجۡزِی الۡمُحۡسِنِیۡنَ ﴿۱۲۲﴾

১২২
নিশ্চয় আমরা এভাবেই সৎকর্মপরায়ণদের প্রতিদান দিয়ে থাকি।

اِنَّہُمَا مِنۡ عِبَادِنَا الۡمُؤۡمِنِیۡنَ ﴿۱۲۳﴾

১২৩
নিশ্চয় তারা উভয়ে আমাদের মুমিন বান্দাদের অন্তর্ভুক্ত ছিল।

وَاِنَّ اِلۡیَاسَ لَمِنَ الۡمُرۡسَلِیۡنَ ﴿۱۲۴﴾ؕ

১২৪
আর নিশ্চয় ইলইয়াস২৫০১ রসূলদের অন্তর্ভুক্ত ছিল।
২৫০১। হযরত ইলইয়াস বা এলিজা খ্রিষ্টপূর্ব ৯০০ সালে জর্ডান নদীর পূর্ব তীরে গিলিয়াদ নামক স্থানের বাসিন্দা ছিলেন।

اِذۡ قَالَ لِقَوۡمِہٖۤ اَلَا تَتَّقُوۡنَ ﴿۱۲۵﴾

১২৫
(স্মরণ করো!) সে যখন তার জাতিকে বলেছিল, কদেখুন: ৭:৮১; ২৬:১৬১; ২৯:২৯তোমরা কি তাকওয়া অবলম্বন করবে না?

اَتَدۡعُوۡنَ بَعۡلًا وَّتَذَرُوۡنَ اَحۡسَنَ الۡخَالِقِیۡنَ ﴿۱۲۶﴾ۙ

১২৬
তোমরা কি ‘বা’ল২৫০২ (প্রতিমা)-কে ডাকো এবং পরিত্যাগ করো সর্বোত্তম স্রষ্টাকে,
২৫০২। ‘বা’ল’ একটি মূর্তির নাম যেটাকে ইলইয়াস নবীর জাতি পূজা করত। এই জাতি সূর্যের উপাসক ছিল। সিরিয়ায় বা’ল বাক্ক (লেইন) নামে একটি শহর আছে। এর অধিবাসীরা সূর্য দেবতাকে পূজা করত। বা’ল সে সূর্য দেবতার নামও হতে পারে।

اللّٰہَ رَبَّکُمۡ وَرَبَّ اٰبَآئِکُمُ الۡاَوَّلِیۡنَ ﴿۱۲۷﴾

১২৭
(অর্থাৎ) আল্লাহকে যিনি তোমাদেরও প্রতিপালক-প্রভু এবং তোমাদের অতীত পিতৃপুরুষদেরও প্রতিপালক-প্রভু?”

فَکَذَّبُوۡہُ فَاِنَّہُمۡ لَمُحۡضَرُوۡنَ ﴿۱۲۸﴾ۙ

১২৮
কিন্তু তারা তাকে মিথ্যাবাদী আখ্যা দিয়ে প্রত্যাখ্যান করল। সুতরাং তাদেরকে (শাস্তির জন্য) অবশ্যই হাজির করা হবে।

اِلَّا عِبَادَ اللّٰہِ الۡمُخۡلَصِیۡنَ ﴿۱۲۹﴾

১২৯
তবে আল্লাহর মনোনীত বান্দাদের ছাড়া।

وَتَرَکۡنَا عَلَیۡہِ فِی الۡاٰخِرِیۡنَ ﴿۱۳۰﴾ۙ

১৩০
আর আমরা পরবর্তীদের মাঝে তার সুখ্যাতি অক্ষুণ্ণ রেখেছিলাম।