২৩

المؤمنون

সূরা আল-মুমিনূন

Al-Mu'minun

মক্কী ১১৯ আয়াত ৬ রুকু পারা ১৮

মক্কী সূরা, বিসমিল্লাহসহ ১১৯ আয়াত ও ৬ রুকূ

وَہُوَ الَّذِیۡ یُحۡیٖ وَیُمِیۡتُ وَلَہُ اخۡتِلَافُ الَّیۡلِ وَالنَّہَارِ ؕ اَفَلَا تَعۡقِلُوۡنَ ﴿۸۱﴾

৮১
আর তিনিই সেই মহান অস্তিত্ব - যিনি জীবিত করেন এবং মৃত্যু দেন। আর রাত ও দিনের আবর্তন তাঁরই হাতে। তবুও কি তোমরা বিবেকবুদ্ধি খাটাবে না?২০১২
২০১২। তফসীরাধীন আয়াত, জাতির উত্থান-পতনের ব্যাপারটি পরোক্ষভাবে উল্লেখ করেছে। একসময় কোনো জাতি ক্ষমতা অর্জন করে এবং অগ্রগতি ও উন্নতির সূর্য তাদের ওপর দীপ্তিমান হয়। আবার অন্য এক সময়ে তাদের দুষ্কর্মের ফলে অধঃপতন ও ধ্বংস তাদেরকে অতর্কিতে গ্রাস করে।

بَلۡ قَالُوۡا مِثۡلَ مَا قَالَ الۡاَوَّلُوۡنَ ﴿۸۲﴾

৮২
আসলে (তাদের) পূর্ববর্তীরা যা বলেছে তারাও তেমন কথাই বলছে।

قَالُوۡۤا ءَاِذَا مِتۡنَا وَکُنَّا تُرَابًا وَّعِظَامًا ءَاِنَّا لَمَبۡعُوۡثُوۡنَ ﴿۸۳﴾

৮৩
তারা বলত, ‘আমরা যখন মারা যাব এবং মাটি ও অস্থিপুঞ্জে পরিণত হবো, তখনো কি আমরা নিশ্চিতরূপে পুনরুত্থিত হবো?

لَقَدۡ وُعِدۡنَا نَحۡنُ وَاٰبَآؤُنَا ہٰذَا مِنۡ قَبۡلُ اِنۡ ہٰذَاۤ اِلَّاۤ اَسَاطِیۡرُ الۡاَوَّلِیۡنَ ﴿۸۴﴾

৮৪
নিশ্চয় ইতিপূর্বে আমাদের এবং আমাদের পিতৃপুরুষদেরও এ প্রতিশ্রুতিই দেওয়া হয়েছিল। এটা পূর্ববর্তীদের কল্পকাহিনি ছাড়া আর কিছুই নয়।’

قُلۡ لِّمَنِ الۡاَرۡضُ وَمَنۡ فِیۡہَاۤ اِنۡ کُنۡتُمۡ تَعۡلَمُوۡنَ ﴿۸۵﴾

৮৫
তুমি জিজ্ঞেস করো, ‘তোমরা যদি জানো তাহলে (বলো,) এ পৃথিবী এবং এতে যা কিছু আছে- তা কার?’

سَیَقُوۡلُوۡنَ لِلّٰہِ ؕ قُلۡ اَفَلَا تَذَکَّرُوۡنَ ﴿۸۶﴾

৮৬
তারা অবশ্যই বলবে, ‘আল্লাহরই।’ তুমি বলো, ‘তাহলে তোমরা কি উপদেশ গ্রহণ করবে না?’

قُلۡ مَنۡ رَّبُّ السَّمٰوٰتِ السَّبۡعِ وَرَبُّ الۡعَرۡشِ الۡعَظِیۡمِ ﴿۸۷﴾

৮৭
তুমি বলো, ‘সাত আকাশের প্রতিপালক- প্রভু এবং মহান আরশের প্রভু কে?’

سَیَقُوۡلُوۡنَ لِلّٰہِ ؕ قُلۡ اَفَلَا تَتَّقُوۡنَ ﴿۸۸﴾

৮৮
তারা বলবে, ‘এগুলো আল্লাহরই।’ তুমি বলো, ‘তাহলে তোমরা কি ভয় করবে না?’

قُلۡ مَنۡۢ بِیَدِہٖ مَلَکُوۡتُ کُلِّ شَیۡءٍ وَّہُوَ یُجِیۡرُ وَلَا یُجَارُ عَلَیۡہِ اِنۡ کُنۡتُمۡ تَعۡلَمُوۡنَ ﴿۸۹﴾

৮৯
তুমি জিজ্ঞেস করো, কদেখুন: ২৭:৬৯তিনি কে- যাঁর হাতে সবকিছুর কর্তৃত্ব আর যিনি (সবাইকে) আশ্রয় দেন, কিন্তু তাঁর (ইচ্ছার) বিরুদ্ধে কাউকে আশ্রয় দেওয়া যায় না?’ বলো, তোমরা যদি জানো।

سَیَقُوۡلُوۡنَ لِلّٰہِ ؕ قُلۡ فَاَنّٰی تُسۡحَرُوۡنَ ﴿۹۰﴾

৯০
তারা বলবে, খদেখুন: ৩৬:৮৪আল্লাহরই।’ তুমি বলো, ‘তাহলে তোমাদের প্রতারিত করে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে?’