২১

الأنبياء

সূরা আল-আম্বিয়া

Al-Anbiya'

মক্কী ১১৩ আয়াত ৭ রুকু পারা ১৬–১৭

মক্কী সূরা, বিসমিল্লাহসহ ১১৩ আয়াত ও ৭ রুকূ

لَاہِیَۃً قُلُوۡبُہُمۡ ؕ وَاَسَرُّوا النَّجۡوَی ٭ۖ الَّذِیۡنَ ظَلَمُوۡا ٭ۖ ہَلۡ ہٰذَاۤ اِلَّا بَشَرٌ مِّثۡلُکُمۡ ۚ اَفَتَاۡتُوۡنَ السِّحۡرَ وَاَنۡتُمۡ تُبۡصِرُوۡنَ ﴿۴﴾

৪
তাদের অন্তর অমনোযোগী। আর যারা অন্যায় করে তারা গোপনে সলাপরামর্শ করে (এবং বলে), ‘এ (লোকটি) কি তোমাদের মতো মানুষ ছাড়া আর কিছু? তবুও কি তোমরা দেখেশুনে (তার) জাদুর কবলে পড়বে?১৮৭০
১৮৭০। প্রত্যেক নবীর বিরুদ্ধে কাফিরদের প্রধান আপত্তি একই রকম যে, তিনি তাদেরই মতো মরণশীল এক সাধারণ মানুষ (১৪:১১; ২৩:২৫, ৩৪; ২৬:১৫৫; ৩৬:১৬ এবং ৬৪:৭)। এ আপত্তির উত্তর ১২:১১০, ১৪:১২, ১৬:৪৪-৪৫ এবং ১৭:৯৬ আয়াতসমূহে দেওয়া হয়েছে। এ সূরার ৮ নম্বর আয়াতে এর উত্তর দেওয়া হয়েছে, অবিশ্বাসীরা বলে, রসূল (সা.)-এর মধ্যে সাধারণ মানুষ থেকে ভিন্ন কিছুই নাই। অপরদিকে তারা বলে, তিনি একজন জাদুকর, অর্থাৎ তিনি একজন শ্রেষ্ঠতম বুদ্ধিমত্তার অধিকারী। আল্লাহর প্রত্যাদিষ্ট নবীগণকে জাদুকর আখ্যা দেওয়া হয়ে থাকে, কারণ শ্রবণকারীদের ওপর তাঁদের বাণী ম্যাজিক বা মন্ত্রবৎ প্রভাব বিস্তার করে থাকে। এ আয়াতের মধ্যে অবিশ্বাসীদের এ স্বীকারোক্তি অন্তর্নিহিত রয়েছে যে, কুরআনের আকর্ষণকারী শক্তি রয়েছে এবং এর শিক্ষা প্রত্যাখ্যান করা একজন নিরপেক্ষ ও ন্যায়বিচারবুদ্ধিসম্পন্ন মানুষের জন্য সত্যিই কষ্টসাধ্য।

قٰلَ رَبِّیۡ یَعۡلَمُ الۡقَوۡلَ فِی السَّمَآءِ وَالۡاَرۡضِ ۫ وَہُوَ السَّمِیۡعُ الۡعَلِیۡمُ ﴿۵﴾

৫
সে (অর্থাৎ এ রসূল) বলল, ‘আকাশে ও পৃথিবীতে যা আছে আমার প্রতিপালক-প্রভু (এর) সব কথাই জানেন। বস্তুত তিনিই সর্বশ্রোতা, সর্বজ্ঞ।১৮৭১
১৮৭১। ইসলামের বিরুদ্ধে কাফিরদের সকল গোপন ও প্রকাশ্য ষড়যন্ত্র আল্লাহ তা’লা জানেন এবং তিনি মহানবী (সা.) এবং তাঁর অনুগৃহীত বান্দাদের দোয়া শোনেন এবং তিনি অবিশ্বাসীদের সমস্ত কুপরিকল্পনা ব্যর্থ করে দেন।

بَلۡ قَالُوۡۤا اَضۡغَاثُ اَحۡلَامٍۭ بَلِ افۡتَرٰٮہُ بَلۡ ہُوَ شَاعِرٌ ۚۖ فَلۡیَاۡتِنَا بِاٰیَۃٍ کَمَاۤ اُرۡسِلَ الۡاَوَّلُوۡنَ ﴿۶﴾

৬
এর বিপরীতে তারা বলল, ‘এ (বাণী) হলো (কেবল) এলোমেলো স্বপ্ন; বরং সে (নিজে প্রতারণামূলকভাবে) এটি বানিয়ে নিয়েছে। কদেখুন: ৫২:৩১আসলে সে নিছক এক কবি।১৮৭২ অতএব আমাদের কাছে তার এমন কোনো বড়ো নিদর্শন নিয়ে আসা উচিত যেভাবে পূর্ববর্তী রসূলদের (নিদর্শনসহ) পাঠানো হয়েছিল।’
১৮৭২। তফসীরাধীন আয়াতে কুরআন সম্পর্কে কাফিরদের তিনটি ভিন্ন ভিন্ন আপত্তির উল্লেখ রয়েছে। প্রথমটি হলো, কুরআন নাকি তালগোল পাকানো স্বপ্ন বা অলীক কল্পনার সংমিশ্রণ, কিন্তু যেহেতু এতে সুন্দর এবং সুষ্ঠু বিন্যাস-প্রণালি বিদ্যমান এবং যেহেতু এটা সংশ্লিষ্ট বিষয় সামগ্রিকভাবে উপস্থাপন করে ও অতুলনীয় শিক্ষা বহন করে, সেহেতু এর বিরুদ্ধে অবিশ্বাসীদের ব্যর্থ যুক্তির নিষ্ফল অবস্থা তারা গভীরভাবে অনুভব করতে পারে। তাই তারা পূর্বযুক্তি পরিত্যাগ করে নতুন যুক্তির অবতারণা করে বলে, তিনি (সা.) নিজে এটা রচনা করেছেন, কিন্তু পুনরায় তারা উপলব্ধি করে, জীবনব্যাপী মহানবী (সা.) সর্বজনীনভাবে বিশ্বস্ত এবং সত্যবাদী বলে খ্যাত ও বিবেচিত ছিলেন। তাই তারা এ আপত্তিও পরিত্যাগ করে এবং তাঁকে কবি ও জাদুকর আখ্যায়িত করতে থাকে। এসব অভিযোগ ও আপত্তি ক্রমান্বয়ে উল্লিখিত হয়েছে এবং কাফিরদের বার বার পূর্বযুক্তি পরিত্যাগ করে নতুন যুক্তির অবতারণার মধ্যেই নিহিত রয়েছে তাদের এ স্বীকারোক্তি যে, আপত্তিগুলো নির্বোধ, স্ববিরোধী এবং বিচারের ধোপে টেকে না। কাজেই কুরআন করীম এগুলোকে এখানে প্রত্যাখ্যান করেছে।
সম্পূর্ণ সূরা দেখুন