২

البقرة

সূরা আল-বাকারা

Al-Baqarah

মাদানী ২৮৭ আয়াত ৪০ রুকু পারা ১–৩

মাদানী সূরা, বিসমিল্লাহসহ ২৮৭ আয়াত ও ৪০ রুকূ

یٰۤاَیُّہَا الَّذِیۡنَ اٰمَنُوا اسۡتَعِیۡنُوۡا بِالصَّبۡرِ وَالصَّلٰوۃِ ؕ اِنَّ اللّٰہَ مَعَ الصّٰبِرِیۡنَ ﴿۱۵۴﴾

১৫৪
হে যারা ঈমান এনেছ! খদেখুন: ২২:৩৬তোমরা ধৈর্য১৭৯ ও নামাযের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো। নিশ্চয় আল্লাহ ধৈর্যশীলদের১৮০ সাথে আছেন।গদেখুন: ৭:১২৬; ২৬:৫১ঘদেখুন: ২২:৩৩
১৭৯। ‘সবর’ অর্থ: (১) একটি বিষয়ে লেগে থাকা, (২) সাহসের সাথে, বিনা অভিযোগে ও বিনা বিরক্তিতে দুঃখ-যন্ত্রণা সহ্য করা, (৩) শরীয়ত বা আল্লাহর বিধানকে ও বিবেকের আহ্বানকে দৃঢ়ভাবে আঁকড়ে থাকা, (৪) আল্লাহর বিধান ও বিবেক যা নিষেধ করে তা থেকে বিরত থাকা (মুফরাদাত)।
১৮০। এ আয়াতটি কৃতকার্যতার সুবর্ণ নীতি বর্ণনা করছে। প্রথমত, একজন মুসলমানের উচিত তার প্রচেষ্টায় সে যেন লেগে থাকে এবং তার অধ্যবসায়ে যেন কখনো ভাটা না পড়ে, উদ্দেশ্য সাধনের পথে যেন কখনো মনে নৈরাশ্য সৃষ্টি না হয়, যা কিছু মন্দ ও ক্ষতিকর তা যেন সে বর্জন করে এবং যা ভালো তা যেন সে আঁকড়ে থাকে। দ্বিতীয়ত, সাফল্য অর্জনের জন্য তাকে আল্লাহ তা’লার সমীপে প্রার্থনা করতে হবে, কেননা সকল মঙ্গলের উৎস একমাত্র তিনিই। এ আয়াতে ‘সালাত’ (নামায) শব্দের পূর্বে ‘সবর’ (ধৈর্য ও অধ্যবসায়) শব্দটি এজন্য ব্যবহার করা হয়েছে যে, মানুষ সাধারণত আল্লাহর আইনকানুন মেনে চলতে অবহেলা বা অজ্ঞতা দেখায় এবং তাড়াতাড়ি সুফল পেতে ব্যতিব্যস্ত হয়ে পড়ে। অথচ সফলতা লাভের চাবিকাঠি রয়েছে আল্লাহর নিয়মকানুন মানার মধ্যে। সেখানে ধৈর্যধারণ অত্যাবশ্যক। প্রার্থনা কেবল তখনই ফলপ্রসূ হয় যখন অভীষ্ট বস্তু পাবার যত ধরনের আবশ্যকীয় উপায় আল্লাহ তা’লা সৃষ্টি করেছেন এর সবটাই সঠিকভাবে অবলম্বন করা হয়। ১৮১ টীকা পরবর্তী পৃষ্ঠায় দ্রষ্টব্য

وَلَا تَقُوۡلُوۡا لِمَنۡ یُّقۡتَلُ فِیۡ سَبِیۡلِ اللّٰہِ اَمۡوَاتٌ ؕ بَلۡ اَحۡیَآءٌ وَّلٰکِنۡ لَّا تَشۡعُرُوۡنَ ﴿۱۵۵﴾

১৫৫
গদেখুন: ৩:১৭০আর যারা আল্লাহর পথে নিহত হয় তোমরা তাদের মৃত বলো না, বরং তারা জীবিত;১৮১ কিন্তু তোমরা (তা) উপলব্ধি করতে পারছ না।
১৮১। ‘আহইয়া’ শব্দ ‘হাঈ’ শব্দের বহুবচন। ‘হাঈ’ শব্দের অনেক অর্থ আছে। তন্মধ্যে দুটি হলো: (১) সে ব্যক্তি যার জীবনযাপন ব্যর্থ হয় না, (২) যার হত্যার প্রতিশোধ নেওয়া হয়েছে। এ আয়াতে এমন একটি গভীর ‘মনস্তাত্ত্বিক সত্য’ তুলে ধরা হয়েছে যা মানবজাতির জীবন ও উন্নতির ক্ষেত্রে বিরাট প্রভাব বিস্তার করতে পারে। যে জাতি তাদের বীর শহীদদের স্মৃতির প্রতি উপযুক্ত মর্যাদা প্রদর্শন করে না এবং তাদের মন থেকে মৃত্যুভয়কে অপসারণ করে মহৎ উদ্দেশ্যে আত্মত্যাগ করে না তাদের উন্নতি হতে পারে না।

وَلَنَبۡلُوَنَّکُمۡ بِشَیۡءٍ مِّنَ الۡخَوۡفِ وَالۡجُوۡعِ وَنَقۡصٍ مِّنَ الۡاَمۡوَالِ وَالۡاَنۡفُسِ وَالثَّمَرٰتِ ؕ وَبَشِّرِ الصّٰبِرِیۡنَ ﴿۱۵۶﴾ۙ

১৫৬
কদেখুন: ৩:১৮৭আর আমরা অবশ্যই কিছুটা ভয়ভীতি ও ক্ষুধা আবার কিছুটা ধনসম্পদ ও জীবন এবং ফলফলাদির ক্ষতির মাধ্যমে তোমাদের পরীক্ষা করব।১৮২ অতএব তুমি ধৈর্যশীলদের সুসংবাদ দাও,
১৮২। পূর্ববর্তী আয়াতের প্রেক্ষিতে এ আয়াত খুবই যুক্তিযুক্ত। ইসলামের উদ্দেশ্যে নিজেদের জীবন ও ধনসম্পদ কুরবানী করতে মুসলমানদের প্রস্তুত থাকা উচিত। যে দুঃখদুর্দশা, জ্বালাযন্ত্রণা ও বিপদাপদ পরীক্ষারূপে তাদের ওপর নেমে আসুক না কেন, তা সন্তুষ্ট চিত্তে মেনে নেওয়া তাদের দায়িত্ব।

الَّذِیۡنَ اِذَاۤ اَصَابَتۡہُمۡ مُّصِیۡبَۃٌ ۙ قَالُوۡۤا اِنَّا لِلّٰہِ وَاِنَّاۤ اِلَیۡہِ رٰجِعُوۡنَ ﴿۱۵۷﴾ؕ

১৫৭
স্যারা তাদের ওপর বিপদ আসলে বলে, ‘নিশ্চয় আমরা আল্লাহরই এবং নিশ্চয় আমরা তাঁরই দিকে প্রত্যাবর্তনকারী।১৮৩
১৮৩। আমাদের যা কিছু আছে আল্লাহ তা’লাই এর প্রকৃত মালিক। এমনকি আমাদের মালিকও তিনিই। সত্যিকার মালিক যদি তাঁর অসীম প্রজ্ঞায় আমাদের নিকট থেকে কিছু নিয়ে যান আমাদের দুঃখ করার বা নালিশ করার কোনো কারণ থাকতে পারে না। কাজেই যে-কোনো দুঃখদুর্দশাই আমাদের ওপর নেমে আসুক না কেন তা যেন আমাদেরকে উদ্যমহীন ও নিরাশ করার পরিবর্তে আমাদেরকে অধিক সচেষ্ট করে সাফল্য অর্জনের দিকে এগিয়ে দেয়। অতএব এ আয়াতটিতে যে নিয়মনীতি দেওয়া হয়েছে তা কেবল মৌখিক মন্ত্রই নয় বরং অতি মূল্যবান, বাস্তব ও জ্ঞানগর্ভ উপদেশ এবং সময়োচিত সতর্কবাণী। ১৮৪ ও ১৮৫ টীকা পরবর্তী পৃষ্ঠায় দ্রষ্টব্য

اُولٰٓئِکَ عَلَیۡہِمۡ صَلَوٰتٌ مِّنۡ رَّبِّہِمۡ وَرَحۡمَۃٌ ۟ وَاُولٰٓئِکَ ہُمُ الۡمُہۡتَدُوۡنَ ﴿۱۵۸﴾

১৫৮
এরাই তারা- যাদের জন্য রয়েছে তাদের প্রতিপালক-প্রভুর পক্ষ থেকে প্রভৃত কল্যাণ ও কৃপা। আর এরাই তারা- যারা হিদায়াতপ্রাপ্ত।
সম্পূর্ণ সূরা দেখুন