১৯

مريم

সূরা মারইয়াম

Maryam

মক্কী ৯৯ আয়াত ৬ রুকু পারা ১৬

মক্কী সূরা, বিসমিল্লাহসহ ৯৯ আয়াত ও ৬ রুকূ

وَاِنِّیۡ خِفۡتُ الۡمَوَالِیَ مِنۡ وَّرَآءِیۡ وَکَانَتِ امۡرَاَتِیۡ عَاقِرًا فَہَبۡ لِیۡ مِنۡ لَّدُنۡکَ وَلِیًّا ۙ﴿۶﴾

৬
আর নিশ্চয় আমি আমার (মৃত্যুর) পর আমার আত্মীয়স্বজনদের (আচরণ) সম্পর্কে ভয় করি, অপরদিকে গদেখুন: ৩:৪১; ২১:৯১আমার স্ত্রী হলো বন্ধ্যা। সুতরাং তুমি তোমার সন্নিধান থেকে আমাকে (এমন) একজন উত্তরাধিকারী দান করো,১৭৪১ঘদেখুন: ৩:৩৯; ২১:৯০ঙদেখুন: ৩:৩৯চদেখুন: ৩:৪০; ২১:৯১ছদেখুন: ১৯:৬৬
১৭৪১। হযরত যাকারিয়া (আ.)-এর দোয়া ছিল পূর্ণ ও সফল প্রার্থনার সকল উপাদানে ভরপুর। গ্রহণযোগ্য দোয়া বিনয়ের সঙ্গে ঐকান্তিকভাবে, একাগ্রচিত্তে করা উচিত। প্রার্থনাকারীর নিজের অসহায় অবস্থা এবং দুর্বলতা স্বীকার করা উচিত। দোয়াকারীর অন্তরে অটল বিশ্বাস থাকতে হবে, আল্লাহ তা’লা দোয়া কবুল করার ক্ষমতার অধিকারী। হযরত যাকারিয়া (আ.)-এর প্রার্থনা এ শর্তগুলো পূরণ করেছিল।

یَّرِثُنِیۡ وَیَرِثُ مِنۡ اٰلِ یَعۡقُوۡبَ ٭ۖ وَاجۡعَلۡہُ رَبِّ رَضِیًّا ﴿۷﴾

৭
যে আমার উত্তরাধিকারী হবে এবং ইয়াকুবের বংশধরদেরও উত্তরাধিকারী হবে। আর হে আমার প্রতিপালক-প্রভু! তাকে তুমি (তোমার) পরম সন্তোষভাজন করো।’
সম্পূর্ণ সূরা দেখুন