১৮

الكهف

সূরা আল-কাহফ

Al-Kahf

মক্কী ১১১ আয়াত ১২ রুকু পারা ১৫–১৬

মক্কী সূরা, বিসমিল্লাহসহ ১১১ আয়াত ও ১২ রুকূ

قَالَ فَاِنِ اتَّبَعۡتَنِیۡ فَلَا تَسۡـَٔلۡنِیۡ عَنۡ شَیۡءٍ حَتّٰۤی اُحۡدِثَ لَکَ مِنۡہُ ذِکۡرًا ﴿٪۷۱﴾

৭১
সে (মহান বান্দা) বলল, ‘বেশ! তুমি যদি আমাকে অনুসরণ করো, তবে কোনো বিষয়ে আমাকে প্রশ্ন করবে না, যতক্ষণ না আমি নিজেই তোমাকে সে সম্পর্কে কিছু বলি।’
সূরা আল-কাহফ - রুকু ৯

فَانۡطَلَقَا ٝ حَتّٰۤی اِذَا رَکِبَا فِی السَّفِیۡنَۃِ خَرَقَہَا ؕ قَالَ اَخَرَقۡتَہَا لِتُغۡرِقَ اَہۡلَہَا ۚ لَقَدۡ جِئۡتَ شَیۡئًا اِمۡرًا ﴿۷۲﴾

৭২
এরপর তারা উভয়ে রওনা হলো। অবশেষে তারা যখন একটি নৌকায় চড়ল। সে (মহান বান্দা) তাতে ছিদ্র করে দিল।১৭১১ সে (অর্থাৎ মূসা) বলল, ‘তুমি কি এর আরোহীদের ডোবানোর উদ্দেশ্যে এতে ছিদ্র করলে? নিশ্চয় তুমি এক মন্দ কাজ করেছ।’
১৭১১। পূর্ববর্তী কতগুলো আয়াতে হযরত মূসা (আ.)-এর ইসরা সম্পর্কে কেবল ভূমিকার কাজ করেছে। বর্তমান আয়াত দ্বারা মূসা (আ.) কাশফে যা দেখেছিলেন সেসব প্রকৃত ঘটনার বিস্তারিত বিবরণ শুরু হয়েছে। ‘সে (মহান বান্দা) তাতে ছিদ্র করে দিল’ বাক্যাংশের ব্যাখ্যা এরূপ দাঁড়ায় যে, মহানবী (সা.) এমন হুকুম জারি করবেন ঠিক যেন নৌকায় ছিদ্র করে দেওয়া, স্বপ্নের ভাষায় যার অর্থ পার্থিব ধনসম্পদ অর্থাৎ তিনি এদিকে নজর দেবেন যাতে অর্থসম্পদ অল্পসংখ্যক লোকের হাতে পুঞ্জীভূত না হয় বরং ন্যায়ের ভিত্তিতে বণ্টন করা হয়।

قَالَ اَلَمۡ اَقُلۡ اِنَّکَ لَنۡ تَسۡتَطِیۡعَ مَعِیَ صَبۡرًا ﴿۷۳﴾

৭৩
সে বলল, ‘আমি কি (তোমাকে) বলি নি, তুমি আমার সাথে কখনো ধৈর্য ধরে থাকতে পারবে না?১৭১২
১৭১২। হযরত মূসা (আ.)-এর দিব্যদর্শনে আল্লাহর বান্দা মহানবী (সা.) তাঁকে বলছেন, মূসা তাঁর অনুগমন করতে পারবে না, অর্থাৎ মূসা (আ.)-এর উম্মতের লোকেরা তাঁকে সহজে গ্রহণ করবে না।

قَالَ لَا تُؤَاخِذۡنِیۡ بِمَا نَسِیۡتُ وَلَا تُرۡہِقۡنِیۡ مِنۡ اَمۡرِیۡ عُسۡرًا ﴿۷۴﴾

৭৪
সে (অর্থাৎ মূসা) বলল, ‘আমি যা ভুলে গেছি তার জন্য তুমি আমাকে পাকড়াও কোরো না। আর আমার ব্যাপারে কঠোর হয়ে তুমি আমাকে কষ্টেও ফেলো না।’

فَانۡطَلَقَا ٝ حَتّٰۤی اِذَا لَقِیَا غُلٰمًا فَقَتَلَہٗ ۙ قَالَ اَقَتَلۡتَ نَفۡسًا زَکِیَّۃًۢ بِغَیۡرِ نَفۡسٍ ؕ لَقَدۡ جِئۡتَ شَیۡئًا نُّکۡرًا ﴿۷۵﴾

৭৫
এরপর তারা উভয়ে আবার চলতে লাগল।১৭১৩ অবশেষে তারা যখন এক বালকের১৭১৩-ক সাথে মিলিত হলো তখন সে (অর্থাৎ মহান বান্দা) তাকে হত্যা করল। (এতে) সে (অর্থাৎ মূসা) বলল, কদেখুন: ৫:৩৩তুমি কি (এমন) এক নিরপরাধ ব্যক্তিকে হত্যা করলে, যে কাউকে হত্যা করে নি? নিশ্চয় তুমি অতি গর্হিত একটি কাজ করেছ।’
১৭১৩। ‘ইনতালাকা’ অর্থ ‘তারা উভয়ে চলতে লাগল’। যেভাবে এ শব্দটি সংশ্লিষ্ট আয়াতসমূহে বহুবার ব্যবহৃত হয়েছে, অবিকল সেভাবে ফেরেশতাপ্রধান জিবরাঈল কর্তৃক নবী করীম (সা.)-এর জন্যও এ শব্দ তাঁর মিরাজে ব্যবহৃত হয়েছিল।
১৭১৩-ক। কাশফী ভাষায় যুবক বা তরুণের অর্থ অজ্ঞতা, শক্তি এবং পশুবৃত্তির তাড়না বা আকস্মিক উত্তেজনা। মূসা (আ.) কর্তৃক কাশফে দেখা কিশোর বালককে ধার্মিক আল্লাহর বান্দা কর্তৃক হত্যার ব্যাখ্যা হলো, ইসলাম ধর্ম তাঁর অনুসারীদেরকে যৌন বাসনা এবং কুপ্রবৃত্তিগুলোর প্রকৃত সংযম ও সেগুলোকে হত্যা করার প্রয়োজনীয়তা শিক্ষা দেবে।

قَالَ اَلَمۡ اَقُلۡ لَّکَ اِنَّکَ لَنۡ تَسۡتَطِیۡعَ مَعِیَ صَبۡرًا ﴿۷۶﴾

৭৬
সে বলল, ‘আমি কি তোমাকে বলিনি, তুমি আমার সাথে কখনো ধৈর্য ধরে থাকতে পারবে না?’কদেখুন: ৩:৮; ১২:২২

قَالَ اِنۡ سَاَلۡتُکَ عَنۡ شَیۡءٍۭ بَعۡدَہَا فَلَا تُصٰحِبۡنِیۡ ۚ قَدۡ بَلَغۡتَ مِنۡ لَّدُنِّیۡ عُذۡرًا ﴿۷۷﴾

৭৭
সে (অর্থাৎ মূসা) বলল, ‘এরপরও আমি তোমাকে কোনো বিষয়ে প্রশ্ন করলে তুমি আর আমাকে তোমার সাথে রেখো না, কেননা সেক্ষেত্রে আমার দিক থেকে (আমাকে পরিত্যাগের) সব ধরনের বৈধতা তোমার থাকবে।’

فَانۡطَلَقَا ٝ حَتّٰۤی اِذَاۤ اَتَیَاۤ اَہۡلَ قَرۡیَۃِ ۣاسۡتَطۡعَمَاۤ اَہۡلَہَا فَاَبَوۡا اَنۡ یُّضَیِّفُوۡہُمَا فَوَجَدَا فِیۡہَا جِدَارًا یُّرِیۡدُ اَنۡ یَّنۡقَضَّ فَاَقَامَہٗ ؕ قَالَ لَوۡ شِئۡتَ لَتَّخَذۡتَ عَلَیۡہِ اَجۡرًا ﴿۷۸﴾

৭৮
এরপর তারা উভয়ে আবার চলতে শুরু করল। অবশেষে তারা যখন এক জনপদের অধিবাসীদের কাছে পৌঁছালো, তখন তারা এর বাসিন্দাদের কাছে খাবার চাইল, কিন্তু তারা তাদের আতিথেয়তা করতে অস্বীকার করল।১৭১৪ অতঃপর তারা সেখানে এক পতনোন্মুখ দেয়াল দেখতে পেল। সে (অর্থাৎ মহান বান্দা) এটি (সংস্কার করে) দাঁড় করিয়ে দিল। সে (অর্থাৎ মূসা) বলল, ‘তুমি চাইলে অবশ্যই এর জন্য পারিশ্রমিক গ্রহণ করতে পারতে।’
১৭১৪। এ আয়াতের মর্ম হতে পারে, মূসা (আ.) এবং মহানবী (সা.) ইহুদী ও খ্রিষ্টানদের নিকট থেকে আল্লাহর পথে সহযোগিতা কামনা করবেন কিন্তু উভয়েই উপেক্ষিত হবেন।

قَالَ ہٰذَا فِرَاقُ بَیۡنِیۡ وَبَیۡنِکَ ۚ سَاُنَبِّئُکَ بِتَاۡوِیۡلِ مَا لَمۡ تَسۡتَطِعۡ عَّلَیۡہِ صَبۡرًا ﴿۷۹﴾

৭৯
সে বলল, ‘আমার ও তোমার মাঝে এই হলো বিচ্ছেদ। আমি এখন তোমাকে (সেসব বিষয়ের) তাৎপর্য অবগত করব, যে-সব বিষয়ে তুমি ধৈর্য ধরতে পারো নি।

اَمَّا السَّفِیۡنَۃُ فَکَانَتۡ لِمَسٰکِیۡنَ یَعۡمَلُوۡنَ فِی الۡبَحۡرِ فَاَرَدۡتُّ اَنۡ اَعِیۡبَہَا وَکَانَ وَرَآءَہُمۡ مَّلِکٌ یَّاۡخُذُ کُلَّ سَفِیۡنَۃٍ غَصۡبًا ﴿۸۰﴾

৮০
নৌকাটির বিষয় হলো- সেটি ছিল কয়েকজন দরিদ্র ব্যক্তির,১৭১৫ যারা সমুদ্রে (জীবিকা অন্বেষণে) কাজ করত। আমি একে )তথা নৌকাটিকে) খুঁতযুক্ত করে দিতে চাইলাম, কেননা তাদের পেছনে এক বাদশা (ধেয়ে) আসছিল, যে বলপূর্বক সব নৌকা আত্মসাৎ করত।
১৭১৫। ‘দরিদ্র ব্যক্তি’ এখানে মুসলমান জাতির প্রতীক হতে পারে। নৌকাটি ছিদ্র করার মর্ম হলো, ইসলাম