১৮

الكهف

সূরা আল-কাহফ

Al-Kahf

মক্কী ১১১ আয়াত ১২ রুকু পারা ১৫–১৬

মক্কী সূরা, বিসমিল্লাহসহ ১১১ আয়াত ও ১২ রুকূ

اِذۡ اَوَی الۡفِتۡیَۃُ اِلَی الۡکَہۡفِ فَقَالُوۡا رَبَّنَاۤ اٰتِنَا مِنۡ لَّدُنۡکَ رَحۡمَۃً وَّہَیِّیٴۡ لَنَا مِنۡ اَمۡرِنَا رَشَدًا ﴿۱۱﴾

১১
কয়েকজন যুবক যখন গুহায় আশ্রয় নিয়েছিল তখন তারা বলেছিল, ‘হে আমাদের প্রতিপালক- প্রভু! তুমি নিজ থেকে আমাদেরকে (বিশেষ) কৃপায় ধন্য করো এবং আমাদের বিষয়ে আমাদেরকে সঠিক পথ দেখাও।’

فَضَرَبۡنَا عَلٰۤی اٰذَانِہِمۡ فِی الۡکَہۡفِ سِنِیۡنَ عَدَدًا ﴿ۙ۱۲﴾

১২
অতএব আমরা কয়েক বছরের* জন্য তাদেরকে সে গুহায় (বাইরের জগতের খবরাখবর) শোনা থেকে নিবৃত্ত রাখলাম।১৬৬৮
১৬৬৮। আরবী বাক্য ‘যারাবা আলা উযনিহী’ অর্থ সে তাকে শ্রবণ করতে বাধা দিয়েছিল। কুরআনের বাক্য ‘অতএব আমরা কয়েক বছরের জন্য তাদেরকে সে গুহায় (বাইরের জগতের খবরাখবর) শোনা থেকে নিবৃত্ত রাখলাম’-এর অর্থ এরূপও হয়, কোনো শব্দ তাদের কানে প্রবেশ করতে না দিয়ে তাদেরকে আমরা নিদ্রিত রেখেছিলাম যেন তাদের নিদ্রা ভঙ্গ হতে না পারে (লেইন)। আক্ষরিকভাবে আয়াতের অর্থ ‘কোনো শব্দ তাদের কানে প্রবেশ করতে বাধা দিয়েছিলাম বা কানে প্রবেশ করতে দেই নি’ অর্থাৎ বহুকালব্যাপী তারা বহির্জগতের ঘটনাবলি থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন রয়েছিল এবং সেখানে কী ঘটেছিল কিছুই জানত না।
* এখানে ‘সিনীন’ দ্বারা ৯ (নয়) বছর বুঝায়, কেননা এটা ‘সানাতুন’-এর ‘জমা কিল্লাত’ (বহুবচন)। এটা ৩ থেকে ৯ সংখ্যার জন্য ব্যবহৃত হয়ে থাকে। যদিও একেশ্বরবাদী খ্রিষ্টানদের গুহায় আশ্রয় নিয়ে নিজেদের ঈমান রক্ষা করার কাল তিনশ বছর থেকে কিছুটা বেশি, তথাপি কার্যত তারা ৯ বছরের বেশি সময় গুহায় থাকে নি, কেননা তিনশ বছরের বিভিন্ন সময় যখন বিরুদ্ধাচরণ কম করা হতো তখন তারা গুহা থেকে বেরিয়ে আসত। [হযরত খলীফাতুল মসীহ রাবে (রাহে.) কর্তৃক উর্দুতে অনূদিত কুরআন করীমে প্রদত্ত টীকা দ্রষ্টব্য।

ثُمَّ بَعَثۡنٰہُمۡ لِنَعۡلَمَ اَیُّ الۡحِزۡبَیۡنِ اَحۡصٰی لِمَا لَبِثُوۡۤا اَمَدًا ﴿٪۱۳﴾

১৩
আমরা তাদের উত্থান ঘটালাম যেন এটি অতঃপর প্রকাশ করে দিতে পারি, দুই দলের১৬৬৯ মাঝে কোনটি তাদের অবস্থানকালের কথা সঠিকভাবে বেশি স্মরণ রেখেছে।
সূরা আল-কাহফ - রুকু ১
১৬৬৯। প্রাথমিক যুগের খ্রিষ্টানরা দুই দলে বিভক্ত হয়েছিল: (ক) যারা মনোভাব গোপন করা বা কপট আচরণের মাধ্যমে ভিন্ন অবস্থার ভান করা পছন্দ করত না এবং কুফরী ও পৌত্তলিকতার প্রতি আপোশহীন ছিল। তারা ঈমানের জন্য ধৈর্য এবং বীরত্বপূর্ণ সহিষ্ণুতার সাথে নির্যাতন ও নিপীড়নের শিকার হয়েছিল এবং একই পর্বতগুহাতে আশ্রয় গ্রহণ করেছিল, (খ) যারা বিচক্ষণতাকে সাহসিকতার চেয়ে শ্রেয় ও শুভ মনে করে তাদের ঈমানকে গোপন করেছিল এবং অত্যাচার থেকে নিজেদেরকে রক্ষা করেছিল। ‘দুই দল’ যালিম ও মযলুম (অত্যাচারী ও অত্যাচারিত)-এর প্রতিও ইশারা করতে পারে।

نَحۡنُ نَقُصُّ عَلَیۡکَ نَبَاَہُمۡ بِالۡحَقِّ ؕ اِنَّہُمۡ فِتۡیَۃٌ اٰمَنُوۡا بِرَبِّہِمۡ وَزِدۡنٰہُمۡ ہُدًی ﴿٭ۖ۱۴﴾

১৪
আমরা তাদের (গুরুত্বপূর্ণ) সংবাদ তোমার কাছে সঠিকভাবে বর্ণনা করছি। নিশ্চয় তারা ছিল কয়েকজন যুবক যারা তাদের প্রতিপালক-প্রভুর প্রতি ঈমান এনেছিল। আর আমরা তাদেরকে হিদায়াতে আরো সমৃদ্ধ করেছিলাম।১৬৭০
১৬৭০। এ আয়াত ব্যক্ত করছে, রসূল করীম (সা.)-এর সময়ে গুহাবাসীদের সম্বন্ধে বহু কল্পনাসৃষ্ট উদ্ভট কাহিনি প্রচলিত ছিল। যাহোক, তাদের সম্পর্কে আসল সত্য হলো, তারা (অর্থাৎ গুহার অধিবাসী) সচ্চরিত্র তরুণ ছিলেন, তারা তাদের প্রভুর খাতিরে জীবনের সর্বস্ব বাজি রেখেছিলেন। যুলুম-অত্যাচারের মধ্য দিয়ে তাদের ঈমান দৃঢ়ভাবে পূর্ণতাপ্রাপ্ত হয়েছিল।

وَّرَبَطۡنَا عَلٰی قُلُوۡبِہِمۡ اِذۡ قَامُوۡا فَقَالُوۡا رَبُّنَا رَبُّ السَّمٰوٰتِ وَالۡاَرۡضِ لَنۡ نَّدۡعُوَا۠ مِنۡ دُوۡنِہٖۤ اِلٰـہًا لَّقَدۡ قُلۡنَاۤ اِذًا شَطَطًا ﴿۱۵﴾

১৫
আর তারা যখন (সংকল্পবদ্ধ হয়ে) দাঁড়িয়ে গেল, আমরা তাদের হৃদয়কে দৃঢ় করে দিলাম।১৬৭১ তখন তারা বলল, ‘আমাদের প্রতিপালক-প্রভু হলেন আকাশসমূহ ও পৃথিবীর প্রতিপালক-প্রভু। আমরা তাঁকে ছাড়া অন্য কাউকে কখনো উপাসনারূপে ডাকব না, অন্যথায় আমরা নিশ্চয় গুরুতর অন্যায় কথা বলব।
১৬৭১। তাদের জাতির লোকেরা যদিও তাদের বিরোধী ছিল এবং নির্মমভাবে তাদেরকে নির্যাতন করেছিল, তথাপি তারা আসহাবে কাহফকে (তথা গুহাবাসীদেরকে) ভীতি প্রদর্শন করে, বশে এনে ধর্মত্যাগে বাধ্য করতে পারে নি। আল্লাহ তা’লা তাদের হৃদয়কে দৃঢ় ও শক্তিশালী করে দিয়েছিলেন এবং তাদেরকে করেছিলেন অটল বিশ্বাসী।

ہٰۤؤُلَآءِ قَوۡمُنَا اتَّخَذُوۡا مِنۡ دُوۡنِہٖۤ اٰلِہَۃً ؕ لَوۡلَا یَاۡتُوۡنَ عَلَیۡہِمۡ بِسُلۡطٰنٍۭ بَیِّنٍ ؕ فَمَنۡ اَظۡلَمُ مِمَّنِ افۡتَرٰی عَلَی اللّٰہِ کَذِبًا ﴿ؕ۱۶﴾

১৬
কদেখুন: ৮:৩; ৪৭:১৮এরাই হলো আমাদের জাতি- যারা তাঁকে ছেড়ে (অন্যান্য) উপাস্য গ্রহণ করেছে।১৬৭২ এরা কেন তাদের পক্ষে কোনো প্রকাশ্য প্রমাণ উপস্থিত করে না? গদেখুন: ৬:১৪৫; ৭:৩৮; ১০:১৮; ১১:১৯অতএব যে আল্লাহ সম্পর্কে বানিয়ে মিথ্যা বলে তার চেয়ে বড়ো সীমালঙ্ঘনকারী আর কে হতে পারে?খদেখুন: ২১:২৫; ২৫:৪
১৬৭২। আসহাবে কাহফের জাতির অন্যান্য লোকেরা পৌত্তলিক ছিল। রোমবাসীরাও তা-ই ছিল।

وَاِذِ اعۡتَزَلۡتُمُوۡہُمۡ وَمَا یَعۡبُدُوۡنَ اِلَّا اللّٰہَ فَاۡوٗۤا اِلَی الۡکَہۡفِ یَنۡشُرۡ لَکُمۡ رَبُّکُمۡ مِّنۡ رَّحۡمَتِہٖ وَیُہَیِّیٴۡ لَکُمۡ مِّنۡ اَمۡرِکُمۡ مِّرۡفَقًا ﴿۱۷﴾

১৭
আর যেক্ষেত্রে তোমরা এদেরকে এবং আল্লাহকে বাদ দিয়ে এরা যাদের উপাসনা করত তাদেরকেও পরিত্যাগ করেছ, সেক্ষেত্রে তোমরা (এখন) আশ্রয় নেবার জন্য গুহার দিকে যাও।১৬৭৩ তাহলে তোমাদের প্রতিপালক-প্রভু তোমাদের জন্য নিজ কৃপা বিস্তৃত করে দেবেন এবং তোমাদের জন্য তোমাদের কাজ সহজ করে দেবেন।’
১৬৭৩। এ আয়াত এই বাস্তব ঘটনাই প্রকাশ করে যে, সেসব একেশ্বরবাদী যুবক ছত্রভঙ্গ কিছু ব্যক্তি ছিল না বরং সংঘবদ্ধ ও শৃঙ্খলাপূর্ণ ধর্মীয় জামাতের সদস্য ছিল, যারা প্রায়ই গোপনে মিলিত হতো। এ আয়াত ব্যক্ত করে, এসব যুবক যখন নিজেদের মধ্যে গুহায় আশ্রয় নেবার কথা বলাবলি করত তখন নির্দিষ্ট কোনো গুহা তাদের মনে থাকত। এ গুহা নির্দয় মালিকদের নিকট থেকে পালিয়ে আসা রোমীয় ক্রীতদাস কর্তৃক পূর্বে আশ্রয়স্থলরূপে ব্যবহৃত হয়েছিল বলে মনে হয়। ‘তাদেরকেও পরিত্যাগ করেছ’ ব্যক্ত করে, তারা পূর্বেই কঠোর সামাজিক বয়কটের শিকার হয়েছিল এবং তারা তাদের গোত্র হতে পৃথকভাবে ঈমান এনেছিল যারা শ্রেণিবদ্ধ হয়ে বাস করেছিল।

وَتَرَی الشَّمۡسَ اِذَا طَلَعَتۡ تَّزٰوَرُ عَنۡ کَہۡفِہِمۡ ذَاتَ الۡیَمِیۡنِ وَاِذَا غَرَبَتۡ تَّقۡرِضُہُمۡ ذَاتَ الشِّمَالِ وَہُمۡ فِیۡ فَجۡوَۃٍ مِّنۡہُ ؕ ذٰلِکَ مِنۡ اٰیٰتِ اللّٰہِ ؕ مَنۡ یَّہۡدِ اللّٰہُ فَہُوَ الۡمُہۡتَدِ ۚ وَمَنۡ یُّضۡلِلۡ فَلَنۡ تَجِدَ لَہٗ وَلِیًّا مُّرۡشِدًا ﴿٪۱۸﴾

১৮
আর তুমি সূর্যকে এর উদয়কালে দেখলে তাদের গুহার ডানদিক দিয়ে অতিক্রম করতে দেখতে; আর যখন তা অস্তমিত হতো তখন তা বামদিক দিয়ে তাদেরকে অতিক্রম করত। আর এর (অর্থাৎ গুহার) একটি প্রশস্ত-ফাঁকা জায়গায় ছিল তাদের অবস্থান।১৬৭৪ এ হলো আল্লাহর নিদর্শনাবলির একটি। কদেখুন: ৭:১৭৯; ১৭:৯৮; ৩৯:৩৭-৩৮আল্লাহ যাকে হিদায়াত দেন সে-ই প্রকৃতপক্ষে হিদায়াতপ্রাপ্ত এবং তিনি। যাকে পথভ্রষ্ট সাব্যস্ত করেন, তার জন্য তুমি কোনো বন্ধু (ও) পথপ্রদর্শনকারী খুঁজে পাবে না।
সূরা আল-কাহফ - রুকু ২
১৬৭৪। এ স্থলে উক্ত গুহার ভৌগোলিক অবস্থান ব্যক্ত হয়েছে। মনে হয় গুহাটি উত্তরপশ্চিমমুখী ছিল, কারণ সূর্য প্রদক্ষিণের পথ অর্থাৎ সূর্যকিরণ পতিত হবার স্থান গুহার ডানদিকে এবং সূর্য অস্ত যাবার সময় তা গুহার বামদিকে তখনই হতে পারে যখন গুহার মুখ উত্তর দিকে হয়। এতে প্রতীয়মান হয়, গুহাটি এক সমতল স্থান জুড়ে অবস্থিত ছিল যা ‘আশ্রয় নেবার জন্য গুহার দিকে যাও’ শব্দগুলো দ্বারা ব্যক্ত হচ্ছে। রোমে আজও বিদ্যমান ক্যাটাকম্বস এ মতকেই দৃঢ়ভাবে প্রতিপন্ন করছে। এগুলো এক বিশাল অঞ্চল পরিবেষ্টন করে আছে যা ৮৭০ মাইল বিস্তীর্ণ এলাকা বলে অনুমান করা হয় (এনসাইক, ব্রিট)। এ-ও অনুমান করা হয় যে, ক্যাটাকম্বগুলোতে খুব কম আলো প্রবেশ করত। এ গুহাকে এমনভাবে প্রশস্ত করা হয়েছিল যাতে তার মধ্যে আত্মগোপন করে থাকা যায়। খ্রিষ্টীয় ৪র্থ শতাব্দীতে সেন্ট জেরোমি ক্যাটাকম্বস পরিদর্শন ও পরীক্ষা করার পর বলেন, এগুলো এত অন্ধকার যে, মনে হয় নবীর কথা (গীতসংহিতা ৫৫:১৫) পূর্ণ হয়ে গেছে, যথা- ‘তারা জীবদ্দশায় পাতালে নামুক’ কখনো কখনো মাত্র সাময়িকভাবে বিষাদ ও হতাশার আতঙ্কের তীব্রতা হ্রাস করার মতো আলো প্রবেশ করত, তা-ও জানালার মধ্য দিয়ে নয়, ছিদ্র দিয়ে (এনসাইক. ব্রিট. ১১শ সংস্করণ)।

وَتَحۡسَبُہُمۡ اَیۡقَاظًا وَّہُمۡ رُقُوۡدٌ ٭ۖ وَّنُقَلِّبُہُمۡ ذَاتَ الۡیَمِیۡنِ وَذَاتَ الشِّمَالِ ٭ۖ وَکَلۡبُہُمۡ بَاسِطٌ ذِرَاعَیۡہِ بِالۡوَصِیۡدِ ؕ لَوِ اطَّلَعۡتَ عَلَیۡہِمۡ لَوَلَّیۡتَ مِنۡہُمۡ فِرَارًا وَّلَمُلِئۡتَ مِنۡہُمۡ رُعۡبًا ﴿۱۹﴾

১৯
আর তারা জেগে আছে বলে তুমি মনে করছ অথচ তারা ঘুমিয়ে আছে।১৬৭৫* আর আমরা তাদেরকে ডানদিকেও ফেরাবো এবং বামদিকেও ফেরাবো।১৬৭৫-ক আর দোরগোড়ায় তাদের কুকুর সামনের পা দুটি ছড়িয়ে রেখেছে।১৬৭৬ তুমি যদি তাদের অবস্থা সম্বন্ধে অবহিত হও তাহলে নিশ্চয় তুমি পিঠ দেখিয়ে তাদের কাছ থেকে পালাবে এবং তাদের ভয়ে আতঙ্কিত হয়ে পড়বে।১৬৭৭
১৬৭৫। মহানবী (সা.)-এর সময়ের মুসলমানদেরকে আগে থেকেই সতর্ক করা হয়েছিল, উত্তরাঞ্চলের খ্রিষ্টান জাতিগুলো সুপ্তাবস্থায় নিষ্ক্রিয় রয়েছে, কিন্তু শীঘ্রই শত শত বর্ষের গভীর নিদ্রা থেকে তারা জেগে উঠবে এবং সমগ্র পৃথিবীতে ছড়িয়ে পড়বে ও পৃথিবীকে তাদের শাসনাধীনে আনবে।
১৬৭৫-ক। ‘আমরা তাদেরকে ডানদিকেও ফেরাবো এবং বামদিকেও ফেরাবো’ এ বাক্য ইঙ্গিত করছে যে, তারা পণ্যদ্রব্যের চাহিদার নতুন নতুন বাজারের সন্ধানে এবং নব নব বিজয়ের ফলে পৃথিবীর চারদিকে ছড়িয়ে পড়বে।
১৬৭৬। ‘আর দোরগোড়ায় তাদের কুকুর সামনের পা দুটি ছড়িয়ে রেখেছে’ একথা দ্বারা জানা যায় যে, আসহাবে কাহফের খ্রিষ্টানরা পাহারার জন্য কুকুর পুষত এবং এ থেকেই খ্রিষ্টান জাতির মধ্যে কুকুর পোষার প্রবণতা চলে এসেছে। এ শব্দগুলোর দ্বারা পাশ্চাত্যের খ্রিষ্টান জাতিসমূহের কুকরাসক্তির প্রতি ইঙ্গিত করা ছাড়াও সে সময়ের বাইজেন্টাইন সাম্রাজ্যের প্রতি ইশারা করা হয়েছে বলে ধরে নেওয়া যায়, যারা তখন মর্মর সাগরের (Sea of Mormora) উভয় তীরে পাহারা বসিয়ে ইউরোপের ওপর নজর রাখত এবং তা (সাগর) দেখতে সামনের পা দুটি দুদিকে প্রসারিত পাহারাদার কুকুরের মতোই।
১৬৭৭। এ শব্দগুলো সেই সময়ের প্রতি ইঙ্গিত করেছে যখন পশ্চিমের খ্রিষ্টান জাতিগুলো রাজনৈতিক ক্ষমতা অর্জন করবে। কুরআন মজীদ বহু শত বছর পূর্বেই এ ঘটনার ভবিষ্যদ্বাণী করেছিল যখন খ্রিষ্টান জাতিগুলো বহু শতাব্দীকালব্যাপী গভীর নিদ্রাভিভূত ছিল এবং তা অলীক কল্পনাতে আসাও অসম্ভব ছিল যে, পরবর্তীকালে তারা এরূপ ক্ষমতা ও মর্যাদার অধিকারী হবে। এ আয়াত পূর্ব এবং দক্ষিণের দেশগুলোর ওপর পশ্চিমা জাতিসমূহের স্বৈরশাসনের বৈশিষ্ট্যমূলক চিত্র অঙ্কন করেছে, তাদের স্বতন্ত্র জীবনযাপন এবং ভয় ও আতঙ্ক যা এতদঞ্চলের লোকের মনে সঞ্চারিত করেছে তারই দৃশ্য অঙ্কন করেছে।

وَکَذٰلِکَ بَعَثۡنٰہُمۡ لِیَتَسَآءَلُوۡا بَیۡنَہُمۡ ؕ قَالَ قَآئِلٌ مِّنۡہُمۡ کَمۡ لَبِثۡتُمۡ ؕ قَالُوۡا لَبِثۡنَا یَوۡمًا اَوۡ بَعۡضَ یَوۡمٍ ؕ قَالُوۡا رَبُّکُمۡ اَعۡلَمُ بِمَا لَبِثۡتُمۡ ؕ فَابۡعَثُوۡۤا اَحَدَکُمۡ بِوَرِقِکُمۡ ہٰذِہٖۤ اِلَی الۡمَدِیۡنَۃِ فَلۡیَنۡظُرۡ اَیُّہَاۤ اَزۡکٰی طَعَامًا فَلۡیَاۡتِکُمۡ بِرِزۡقٍ مِّنۡہُ وَلۡـیَؔ‍‍‍تَلَطَّفۡ وَلَا یُشۡعِرَنَّ بِکُمۡ اَحَدًا ﴿۲۰﴾

২০
আর এভাবেই আমরা তাদেরকে (অসহায় অবস্থা থেকে) উত্থিত করলাম যার ফলে তারা (বিস্ময়ে) পরস্পরকে প্রশ্ন করতে থাকল। তাদের মাঝে একজন প্রশ্নকারী বলল, কদেখুন: ২:২৬০; ২৩:১১৩-১১৪.’তোমরা (এখানে) কতকাল ছিলে?’ (তখন) তারা বলল, ‘আমরা এক দিন বা দিনের একাংশ (এখানে) ছিলাম।’ তারা (অর্থাৎ অন্যরা) বলল, ‘তোমরা কতদিন ছিলে, তা তোমাদের প্রতিপালক-প্রভু সবচেয়ে ভালো জানেন।১৬৭৮ অতএব তোমরা নিজেদের একজনকে তোমাদের এ মুদ্রাসহ শহরের দিকে পাঠাও।১৬৭৯ সে যেন দেখে, সবচেয়ে ভালো খাদ্যসামগ্রী কোনটি? তখন তা থেকে সে যেন তোমাদের জন্য কিছু খাদ্যসামগ্রী নিয়ে আসে এবং বিচক্ষণতার সাথে (তাদের) গোপন বিষয়াদি জেনে নেয়,১৬৮০ কিন্তু সে যেন তোমাদের সম্পর্কে কাউকে অবহিত না করে।১৬৮১,*
১৬৭৮। পাশ্চাত্যের খ্রিষ্টান জাতিগুলো পৃথিবীর সর্বত্র ছড়িয়ে পড়ার পরবর্তী অবস্থার দিকে এ আয়াত নির্দেশ করেছে বলে মনে হয়। ‘আমরা তাদেরকে (অসহায় অবস্থা থেকে) উত্থিত করলাম’ শব্দগুচ্ছ গুরুত্বপূর্ণ উন্নতির দিকে ইঙ্গিত করছে যা এ জাতিসমূহের ভাগ্যে ভবিষ্যতের জন্য পূর্ব নির্ধারিত ছিল। “তাদের মাঝে একজন প্রশ্নকারী বলল, ‘তোমরা (এখানে) কতকাল ছিলে’?” এ বাক্য ব্যক্ত করছে, খ্রিষ্টান জাতিগুলো সচেতন হয়ে অনুভব করতে আরম্ভ করবে যে, নিজেদেরকে কর্মতৎপর করার এবং আলস্য ত্যাগ করার সময় এটাই। এ জাগরণ এসেছিল ক্রুসেডের সময়ে যখন ইংল্যান্ড, ফরাসি এবং জার্মানের নৃপতিরা একই উদ্দেশ্যে সংঘবদ্ধ হলো আর সমস্ত ইউরোপ একতাবদ্ধ হয়ে পরস্পরের সহযোগিতায় পরিকল্পিতভাবে মুসলমানদের হাত থেকে পবিত্র ভূমি জবরদখল করার জন্য আক্রমণ করল। আরবী ভাষার বাগ্ধারা অনুযায়ী তারা বলল, ‘আমরা এক দিন বা দিনের একাংশ (এখানে) ছিলাম’ বাক্যটি অনির্দিষ্ট সময়কে বুঝায়। অন্যত্র কুরআন করীম (২০:১০৩-১০৪) পশ্চিমের খ্রিষ্টান জাতিগুলোর নিদ্রিত বা নিষ্ক্রিয় থাকার যুগকে ১০০০ (এক হাজার) বছর বলে নির্দিষ্ট করেছে। ২০:১০৩-১০৪ আয়াতে ‘দশ দিন’ শব্দদ্বয় দ্বারা দশ শতাব্দী এবং নীল চক্ষুবিশিষ্ট শব্দ দ্বারা পাশ্চাত্যের অধিবাসী বুঝায়, যারা সাধারণত নীল চক্ষুবিশিষ্ট হয়ে থাকে। এটা প্রসিদ্ধ ঐতিহাসিক সত্য যে, প্রাচ্যের দেশসমূহে ব্রিটিশ শক্তির ভিত্তি স্থাপিত হয়েছিল সপ্তদশ শতাব্দীর গোড়ার দিকে (মার্চ অব ম্যান)। এ সময়টা মোটামুটিভাবে মহানবী (সা.)-এর এক হাজার বছর পর থেকে শুরু হয়েছে।
১৬৭৯। গুহাবাসীরা যখন দেখল, তাদের বিরুদ্ধে যুলুম-অত্যাচার প্রশমিত হয়ে এসেছে তখন তারা তাদের একজনকে কিছু পুরানো মুদ্রাসহ খাদ্য সংগ্রহ করতে এবং পরিস্থিতি কেমন তা জানতে শহরে পাঠিয়ে দিল। ‘তাআম’ এমন খাদ্যদ্রব্য বুঝায়, যেমন- গম, বার্লি, জোয়ার, খেজুর ইত্যাদি (লেইন)। এটা পৃথিবীর সর্বত্র পাশ্চাত্য জাতিগুলোর বাণিজ্যিক অভিযানের প্রতিও ইশারা করে।
১৬৮০। বাণিজ্যিক আচরণে ইউরোপীয় ব্যাবসায়ীদের ভদ্রতা ও শিষ্টাচারের এক বিশেষ রূপ রয়েছে। ‘বিচক্ষণতার সাথে (তাদের) গোপন বিষয়াদি জেনে নেয়’- কথাগুলো তাদের বৈশিষ্ট্যের প্রতি ইঙ্গিত করেছে। এর অর্থ এরূপও হয়, ‘সে যেন নম্র ও ভদ্র হয়’।
১৬৮১। ‘সে যেন তোমাদের সম্পর্কে কাউকে অবহিত না করে’ বাক্যটি প্রাচ্যের ওপর পাশ্চাত্যের ধীরেসুস্থে ও সতর্কভাবে আধিপত্য বিস্তারের দিকে ইঙ্গিত করে। ১৬৮২ টীকা পরবর্তী পৃষ্ঠায় দ্রষ্টব্য
* ‘আর তারা জেগে আছে বলে তুমি মনে করছ অথচ তারা ঘুমিয়ে আছে’- কুরআনের অনেক ব্যাখ্যাকারী এ আয়াতের ব্যাখ্যা করেছেন বাহ্যিক ঘুম। এ অর্থ সঠিক নয়। এর অর্থ হলো, তারা বাইরের জগতের কোনো খবরাখবর সম্বন্ধে অবহিত ছিল না যেন এ সময়টি তাদের জন্য ঘুমের সময় ছিল। বাহ্যিকভাবে ঘুমিয়ে থাকা যদি এ অর্থ হতো তাহলে একথা বলা হতো না, তুমি তাদেরকে দেখলে ভীতবিহ্বল হয়ে পড়বে। ঘুমিয়ে থাকা মানুষকে দেখলে কেউ ভীত হয় না। [হযরত খলীফাতুল মসীহ রাবে (রাহে.) কর্তৃক উর্দুতে অনূদিত কুরআন করীমে প্রদত্ত টীকা দ্রষ্টব্য।