১০৭

الماعون

সূরা আল-মাউন

Al-Ma`un

মক্কী ৮ আয়াত ১ রুকু পারা ৩০

মক্কী সূরা, বিসমিল্লাহসহ ৮ আয়াত ও ১ রুকূ

بِسۡمِ اللّٰہِ الرَّحۡمٰنِ الرَّحِیۡمِ ﴿۱﴾

১
পরম করুণাময় আল্লাহর নামে যিনি স্বতঃপ্রবৃত্ত দাতা (ও) বার বার কৃপাকারী।

اَرَءَیۡتَ الَّذِیۡ یُکَذِّبُ بِالدِّیۡنِ ؕ﴿۲﴾

২
তুমি কি তাকে লক্ষ করে দেখেছ, খদেখুন: ৮২:১০যে শেষ বিচারকে মিথ্যা বলে প্রত্যাখ্যান করে?৩৪৪৩গদেখুন: ৬৯:৩৫; ৮৯:১৯ঘদেখুন: ৪:১৪৩
৩৪৪৩। আল্লাহর বিচারে যার বিশ্বাস নাই, যে ব্যক্তি নৈতিক মূল্যবোধের আসল উৎস ধর্মকেই অস্বীকার করে, সে প্রকৃতই হতভাগা।

فَذٰلِکَ الَّذِیۡ یَدُعُّ الۡیَتِیۡمَ ۙ﴿۳﴾

৩
বস্তুত এ হলো সেই ব্যক্তি- যে অনাথ- এতিমকে রূঢ়ভাবে তাড়িয়ে দেয়,৩৪৪৪
৩৪৪৪। এ আয়াত এবং পূর্ববর্তী আয়াত এমন দুটি সামাজিক ব্যাধির কথা বলছে যার প্রতিকার না করলে সমাজের অবক্ষয় ও ভাঙন অবধারিত হয়ে পড়ে। এতিমদের প্রতিপালন ও যত্ন না করলে জাতির আত্মত্যাগের স্পৃহা মরে যায়। দরিদ্র ও ভাগ্যাহতদের প্রতি অবহেলা ও উদাসীনতার দরুন একটি অবহেলিত শ্রেণির ধর্মস্পৃহা ও ভাগ্যোন্নয়নের ইচ্ছা তিরোহিত হয়ে যায়। এতে সমাজের অপূরণীয় ক্ষতি হয়।

وَلَا یَحُضُّ عَلٰی طَعَامِ الۡمِسۡکِیۡنِ ؕ﴿۴﴾

৪
” কদেখুন: ১:১আর সে অভাবীকে খাবার দিতে (অন্যদের) উৎসাহিত করে না।

فَوَیۡلٌ لِّلۡمُصَلِّیۡنَ ۙ﴿۵﴾

৫
অতএব এমন নামাযীদের৩৪৪৫ জন্য ধ্বংস অনিবার্য-
৩৪৪৫। নামায আল্লাহর প্রতি মানুষের কর্তব্য ও দায়িত্বের প্রতীক, কিন্তু মুনাফিকদের নামায আত্মাহীন দেহের মতো। এরা আল্লাহর সৃষ্ট জীবের প্রতি কোনো দায়িত্ব ও কর্তব্য পালন করে না।

الَّذِیۡنَ ہُمۡ عَنۡ صَلَاتِہِمۡ سَاہُوۡنَ ۙ﴿۶﴾

৬
যারা নিজেদের নামায সম্বন্ধে উদাসীন,

الَّذِیۡنَ ہُمۡ یُرَآءُوۡنَ ۙ﴿۷﴾

৭
(এবং) যারা কেবল লোক-দেখানো কাজ করে,৩৪৪৬
৩৪৪৬। মুনাফিক ও আচারসর্বস্ব লোকেরা আন্তরিক না হয়ে কেবল লোক-দেখানোর জন্য পুণ্য ও দয়াদাক্ষিণ্যের কাজ করে থাকে।

وَیَمۡنَعُوۡنَ الۡمَاعُوۡنَ ﴿٪۸﴾

৮
আর যারা (নিত্যনৈমিত্তিক) যৎসামান্য সাহায্য-সহযোগিতা থেকেও (অন্যদের) বঞ্চিত রাখে।৩৪৪৭
সূরা আল-মাউন - রুকু ১
৩৪৪৭। ‘মাউন’ (যৎসামান্য সাহায্য-সহযোগিতা) অর্থাৎ গৃহস্থালির নিত্য ব্যবহার্য জিনিসপত্র যথা- খন্তা, কুড়াল, দা, রান্নার ডেকডেকচি ইত্যাদি, দয়ার কাজ, প্রয়োজনীয় দ্রব্য, যাকাত (আকরাব)। ‘ইয়ামনাউন’ অর্থ তারা নিজেদেরকে এবং অন্যদেরকে বিরত রাখে। [হযরত খলীফাতুল মসীহ সানী (রা.) প্রণীত তফসীরে সগীর দ্রষ্টব্য।