১৮

الكهف

সূরা আল্‌ কাহ্‌ফ

Al-Kahf

মক্কী ১১১ আয়াত ১২ রুকু পারা ১৫–১৬

ইহা মক্কায় অবতীর্ণ, বিসমিল্লাহ্‌সহ ইহাতে ১১১ আয়াত এবং ১২ রুকু আছে।

وَاضۡرِبۡ لَہُمۡ مَّثَلًا رَّجُلَیۡنِ جَعَلۡنَا لِاَحَدِہِمَا جَنَّتَیۡنِ مِنۡ اَعۡنَابٍ وَّحَفَفۡنٰہُمَا بِنَخۡلٍ وَّجَعَلۡنَا بَیۡنَہُمَا زَرۡعًا ﴿ؕ۳۳﴾

৩৩
এবং তুমি তাহাদের সম্মুখে সেই দুই ব্যক্তির উপমা বর্ণনা কর, যাহাদের মধ্য হইতে একজনের জন্য আমরা দুইটি আঙ্গুরের বাগান প্রস্তুত করিয়াছিলাম এবং উভয় বাগানকে আমরা খর্জূর বৃক্ষ দ্বারা (চারিদিক দিয়া) ঘিরিয়া রাখিয়াছিলাম এবং উভয়ের মধ্যে আমরা শস্য-ক্ষেত্র প্রস্তুত করিয়াছিলাম।১৬৮৯
১৬৮৯। এই আয়াতে খৃষ্টান এবং মুসলমান দুইটি জাতির অবস্থা রূপক কাহিনীরূপে আরম্ভ হইয়াছে। ‘দুইটি লোক’ দুইটি জাতিকে উপস্থাপন করিতেছে এবং ‘দুইটি বাগান’ খৃষ্টান জাতিসমূহের দুইটি উত্থানকালের প্রতিরূপ বর্ণনা করিতেছে। এই আয়াত চিহ্নিত করিয়া দেয় যে, খৃষ্টান জাতিগুলি তাহাদের বৈচিত্রময় ইতিহাসের মধ্যে ‘দুইবার’ প্রবল পরাক্রান্ত শক্তিতে উত্থিত হইবে। প্রথমবার ইসলামের আবির্ভাবের পূর্বে এবং দ্বিতীয় উত্থান হইয়াছিল সপ্তদশ খৃষ্টীয় শতাব্দীর গোড়ার দিকে যখন ইউরোপের খৃষ্টান জাতিসমূহ গুরত্বপূর্ণ উন্নতি করিতে আরম্ভ করিয়াছিল। তাহারা অভাবনীয় ক্ষমতা ও মর্যাদা অর্জন করিল যাহা উনবিংশ শতাব্দীতে সবোচ্চ শিখরে পৌঁছিয়াছিল।

کِلۡتَا الۡجَنَّتَیۡنِ اٰتَتۡ اُکُلَہَا وَلَمۡ تَظۡلِمۡ مِّنۡہُ شَیۡئًا ۙ وَّفَجَّرۡنَا خِلٰلَہُمَا نَہَرًا ﴿ۙ۳۴﴾

৩৪
বাগান দুইটির প্রত্যেকটি (প্রচুর পরিমাণে) নিজ নিজ ফল উৎপাদন করিত এবং ইহাতে (উৎপাদন) কিছুই কম করিত না। এবং উহাদের মধ্যে আমরা এক নহর১৬৯০ প্রবাহিত করিয়াছিলাম।
১৬৯০। ‘নহর’ শব্দ হযরত মুহাম্মদ (সাঃ)-এর যামানাকে চিহ্নিত করে, যাহার মাধ্যমে হযরত মূসা (আঃ) ও হযরত ঈসা (আঃ)-এর প্রকৃত শিক্ষার অংশসমূহ সংরক্ষিত হইয়াছিল।
সম্পূর্ণ সূরা দেখুন