১০৭

الماعون

সূরা আল্‌‌‌‌‌‌‌ মা‘ঊন

Al-Ma`un

মক্কী ৮ আয়াত ১ রুকু পারা ৩০

ইহা মক্কায় অবতীর্ণ, বিসমিল্লাহ্‌সহ ইহাতে ৮ আয়াত এবং ১ রুকু আছে।

بِسۡمِ اللّٰہِ الرَّحۡمٰنِ الرَّحِیۡمِ ﴿۱﴾

১
আল্লাহ্‌র নামে, যিনি অযাচিত-অসীম দাতা, পরম দয়াময়।

اَرَءَیۡتَ الَّذِیۡ یُکَذِّبُ بِالدِّیۡنِ ؕ﴿۲﴾

২
তুমি কি তাহাকে দেখিয়াছ যে দীনকে মিথ্যা বলিয়া অস্বীকার করে?৩৪৪৩
৩৪৪৩। আল্লাহ্‌র বিচারে যাহার বিশ্বাস নাই সে প্রকৃতই এক হতভাগা; অথবা যে ব্যক্তি নৈতিক মূল্যবোধের আসল উৎস ধর্মকেই অস্বীকার করে।

فَذٰلِکَ الَّذِیۡ یَدُعُّ الۡیَتِیۡمَ ۙ﴿۳﴾

৩
বস্তুতঃ সে-ই ঐ ব্যক্তি যে এতীমদিগকে তাড়াইয়া দেয়,৩৪৪৪
৩৪৪৪। এই আয়াত এবং পরবর্তী আয়াত এমন দুইটি সামাজিক ব্যাধির কথা বলিতেছে যাহার প্রতিকার না করিলে, সমাজের অবক্ষয় ও ভাঙ্গন প্রায় অবধারিত হইয়া পড়ে। এতীমগণের প্রতিপালন ও যত্ন না করিলে জাতির আত্মত্যাগের স্পৃহা মরিয়া যায়। দরিদ্র ও ভাগ্যাহতদের প্রতি অবহেলা ও ঔদাসীনতার কারণে একটি অবহেলিত শ্রেণীর ধর্মস্পৃহা ও ভাগ্যোন্নয়নের ইচ্ছা তিরোহিত হইয়া যায়, ইহাতে সমাজের অপূরণীয় ক্ষতি হয়।

وَلَا یَحُضُّ عَلٰی طَعَامِ الۡمِسۡکِیۡنِ ؕ﴿۴﴾

৪
এবং সে মিস্‌কীনদিগকে অন্ন দানে (লোকদের) উৎসাহিত করে না।

فَوَیۡلٌ لِّلۡمُصَلِّیۡنَ ۙ﴿۵﴾

৫
সুতরাং দুর্ভোগ ঐ সকল নামাযীদের৩৪৪৫ জন্য,
৩৪৪৫। ‘নামায’ আল্লাহ্‌র প্রতি মানুষের কর্তব্য ও দায়িত্বের প্রতীক। কিন্তু মোনাফেকগণের নামায, যাহারা আল্লাহ্‌র সৃষ্ট জীবের প্রতি কোন দায়িত্ব ও কর্তব্য পালন করে না, আত্মাহীন দেহের মত ইহার বাহিরের খোলস থাকিলেও ভিতরে শাঁস নাই।

الَّذِیۡنَ ہُمۡ عَنۡ صَلَاتِہِمۡ سَاہُوۡنَ ۙ﴿۶﴾

৬
যাহারা তাহাদের নামায সম্বন্ধে উদাসীন,

الَّذِیۡنَ ہُمۡ یُرَآءُوۡنَ ۙ﴿۷﴾

৭
যাহারা কেবল লোক দেখায়,৩৪৪৬
৩৪৪৬। মোনাফেক আচার-সর্বস্ব লোকেরা আন্তরিকতাবিহীনভাবে, কেবল লোক দেখানোর জন্য পুণ্য ও দয়া-দাক্ষিণ্যের কাজ করিয়া থাকে।

وَیَمۡنَعُوۡنَ الۡمَاعُوۡنَ ﴿٪۸﴾

৮
এবং যাহারা দৈনন্দিন ব্যবহারিক দ্রব্যাদি৩৪৪৭ দিতে নিষেধ করে।
সূরা আল্‌‌‌‌‌‌‌ মা‘ঊন - রুকু ১
৩৪৪৭। ‘মাঊন’ অর্থ গৃহস্থালীর নিত্য ব্যবহার্য জিনিষপত্র যথা খন্তা, কুড়াল, দা, রান্নার ডেক্-ডেকচি ইত্যাদি, দয়ার কাজ, প্রয়োজনীয় দ্রব্য; ‘যাকাত’ (আকরাব)।