العصر
Al-`Asr
ইহা মক্কায় অবতীর্ণ, বিসমিল্লাহ্সহ ইহাতে ৪ আয়াত এবং ১ রুকু আছে।
অবতরণের সময় ও প্রসঙ্গ
সকলের ঐকমত্যের ভিত্তিতে এই সূরাটি নবুওয়াতের প্রথম দিকের সূরা। পাশ্চাত্যের লিখকবৃন্দ ও মুসলিম মুফাস্সেরীন এই ব্যাপারে একমত। পূর্ববর্তী সূরাতে, মানুষের ধন-লিপসা ও প্রভূত অর্থ-বিত্ত সঞ্চয়ের অদম্য নেশা ও প্রতিযোগিতার বিষয় এবং ইহার ভয়াবহ পরিণতি সম্বন্ধে আলোচনা করা হইয়াছে। এই সূরাতে বলা হইতেছে, উদ্দেশ্যহীন এবং আদর্শ-বিহীন জীবন-যাপন, সম্পূর্ণ ব্যর্থতা এবং অপচয়ের নামান্তর। পার্থিব উন্নতি ও জাগতিক উপাদান-সম্বলিত স্বাচ্ছন্দ্য মানুষকে বাঁচাইতে পারে না, যদি তাহারা বিশ্বাসের অধিকারী না হয় এবং সৎকর্মশীল পবিত্র জীবন যাপন না করে। ইহাই ‘আসর্’ বা ‘সময়ের’ চিরন্তন ও অপরিবর্তনীয় শিক্ষা। জাগতিক সম্পদ ও উপায়-উপকরণের প্রাচুর্য, ক্ষমতা, সম্মান ও প্রভাব-প্রতিপত্তির আতিশয্য অবিশ্বাসীগণকে, বিশেষতঃ পাশ্চাত্যের খৃষ্টান জাতিগুলিকে, এমনিভাবে মোহাচ্ছন্ন করিয়া রাখিয়াছে যে, তাহারা ভাবিতে শুরু করিয়াছে, এইসব কখনও তাহাদের হস্তচু্যত হইবে না বা হ্রাস প্রাপ্ত হইবে না। অপর পক্ষে, মুসলিম জাহানেও নৈরাশ্যের ছায়া নামিয়া আসিয়াছে বলিয়া মনে হয়। এই সূরাটি এই যুগের সহিত বিশেষভাবে সম্পর্ক-যুক্ত। অবশ্য ইহা নবী করীম (সাঃ)-এর সময়ের জন্য প্রযোজ্য, কেননা আল্ আসর্ বলিতে তাঁহার আবির্ভাবের সময়কেও বুঝাইয়া থাকে।
بِسۡمِ اللّٰہِ الرَّحۡمٰنِ الرَّحِیۡمِ ﴿۱﴾
وَالۡعَصۡرِ ۙ﴿۲﴾
اِنَّ الۡاِنۡسَانَ لَفِیۡ خُسۡرٍ ۙ﴿۳﴾
اِلَّا الَّذِیۡنَ اٰمَنُوۡا وَعَمِلُوا الصّٰلِحٰتِ وَتَوَاصَوۡا بِالۡحَقِّ ۬ۙ وَتَوَاصَوۡا بِالصَّبۡرِ ﴿٪۴﴾