৯৮৭

‘খাল্‌ক’ (সৃষ্টি) এবং “আমর” (আদেশ বা হুকুম) এই দুই-এর মধ্যে পার্থক্য হইল, প্রথমোক্ত শব্দ দ্বারা সাধারণতঃ পূর্ব হইতেই অস্তিত্ববান রহিয়াছে এমন বস্তু বা পদার্থকে প্রকাশ বা ব্যক্ত করা অথবা পরিমিত করা ও কার্যপ্রণালীভুক্ত করা বুঝায়, এবং শেষোক্ত শব্দ দ্বারা অস্তিত্বহীন অবস্থা হইতে কোন কিছুর সত্ত্বা শুধু “হও” আদেশের বলে সৃজন করা বুঝায়। “সৃষ্টি করার এবং আদেশ দেওয়ার স্বত্ত্বাধিকার “তাঁহারই” এই বাক্যাংশের অর্থ এইরূপও হইতে পারে যে, আল্লাহ্‌তা’লা কেবল, এই বিশ্ব সৃষ্টিই করেন নাই, পরন্তু তিনি ইহার উপর তাঁহার কর্তৃত্ব এবং হুকুমও প্রয়োগ করেন। ‘আম্‌র’ এর অর্থ— নিয়ম বা বিধান প্রণয়ন করাও হয়।

Visitor Edits

February 11, 2026 9:02 amApproved(Admin Modified)