‘তাহার মৃত্যুর পূর্বে’ এই কথাটিতে ‘তাহার’ সর্বনামটি ‘প্রত্যেক ব্যক্তিই’-এর স্থলে বসিয়াছে। মোট কথা, অর্থ এই বুঝায় যে, আহ্লে-কিতাবের প্রত্যেক ব্যক্তি তাহার নিজের মৃত্যুর পূর্বে ইহাই বিশ্বাস করিবে যে, ঈসা (আঃ)-এর মৃত্যু ক্রুশেই হইয়াছে। ‘মাওতিহি’র অন্য একটি পঠন ‘মাওতিহিম’ (তাহাদের মৃত্যু) এই অর্থের পূর্ণ সমর্থন করে। এই ভিন্ন পঠন ‘মাওতিহিম’ উবাই কর্তৃক বর্ণিত হইয়াছে (জরীর, ৬ষ্ঠ, ১৩)। ইহুদীরা বিশ্বাস রাখে যে, তাহারা ঈসা (আঃ)-কে ক্রুশে মারিয়া ইহাই প্রমাণ করিয়াছিল যে, তিনি (মাআযাল্লাহ) সত্য নবী ছিলেন না বরং মিথ্যা দাবীদার ছিলেন। খৃষ্টানেরা বিশ্বাস করে যে, ঈসা (আঃ) ক্রুশে মৃত্যু বরণ করিয়াছেন। কারণ, এই ক্রুশীয় মৃত্যুকে ভর করিয়াই তাহারা প্রায়শ্চিত্তবাদ গ্রহণ করিয়াছে।
Visitor Edits
‘তাহার মৃত্যুর পূর্বে’; এই কথাটিতে ‘তাহার’ সর্বনামটি ‘প্রত্যেক ব্যক্তিই’-এর স্থলে বসিয়াছে। মোট কথা, অর্থ এই বুঝায় যে, আহ্লে-কিতাবের প্রত্যেক ব্যক্তি তাহার নিজের মৃত্যুর পূর্বে ইহাই বিশ্বাস করিবে যে, ঈসা (আঃ)-এর মৃত্যু ক্রুশেই হইয়াছে। ‘মাওতিহি’র অন্য একটি পঠন ‘মাওতিহিম’ (তাহাদের মৃত্যু) এই অর্থের পূর্ণ সমর্থন করে। এই ভিন্ন পঠন ‘মাওতিহিম’ উবাই কর্তৃক বর্ণিত হইয়াছে (জরীর, ৬ষ্ঠ, ১৩)। ইহুদীরা বিশ্বাস রাখে যে, তাহারা ঈসা (আঃ)-কে ক্রুশে মারিয়া ইহাই প্রমাণ করিয়াছিল যে, তিনি (মাআযাল্লাহ) সত্য নবী ছিলেন না বরং মিথ্যা দাবীদার ছিলেন। খৃষ্টানেরা বিশ্বাস করে যে, ঈসা (আঃ) ক্রুশে মৃত্যু বরণ করিয়াছেন। কারণ, এই ক্রুশীয় মৃত্যুকে ভর করিয়াই তাহারা প্রায়শ্চিত্তবাদ গ্রহণ করিয়াছে।