৬৬৭

‘খতিয়াহ্’ (ত্রুটি) এবং ’ইসম’ (পাপ) দুইটি শব্দ এই আয়াতে পাশা-পাশি ব্যবহৃত হইয়াছে। ইহাদের মধ্যে পার্থক্য এই যে, প্রথম শব্দটি ‘খতিয়াহ্’ ইচ্ছাকৃতও হইতে পারে, অনিচ্ছাকৃতও হইতে পারে এবং তাহা দোষকারীর নিজের মধ্যেই সীমাবদ্ধ। কিন্তু দ্বিতীয় শব্দ ’ইসম’ ইচ্ছাকৃত পাপকে বুঝায় এবং ইহার পরিধি অন্যান্যকে আবেষ্টন করে। তদুপরি প্রথম শব্দটি আল্লাহ্‌র প্রতি কর্তব্যে অবহেলা বুঝায়, কিন্তু দ্বিতীয় শব্দটি আল্লাহ্ ও মানুষের প্রতি অপরাধ সাধনকে বুঝাইয়া থাকে। এই কারণেই দ্বিতীয়টির শাস্তি, প্রথমটির শাস্তি হইতে গুরুতর। ২ঃ৮২ এবং ২ঃ১৭৪ দেখুন। অপরাধ কিংবা পাপ করা দ্বিগুণ শাস্তিযোগ্য হইয়া পড়ে—যখন দোষী ব্যক্তি নিজের পাপকে নিরপরাধের কাঁধে চাপাইতে চায়। সেই জন্যই এইরূপ করাকে কেবল ‘বুহ্তান’ (মিথ্যা অপবাদ) বলা হয় নাই,বরং ‘ইস্‌মু ম্মুবীন’ (সুস্পষ্ট পাপ)ও বলা হইয়াছে।

Visitor Edits

May 4, 2026 1:01 pmApproved(Admin Modified)