৬৫৪

এই আয়াত মুসলমানগণের দুইটি শ্রেণীর কথা বলিতেছে ঃ (১) যাহারা সত্যিকারভাবেই ইসলাম গ্রহণ করিয়াছে এবং ইসলামের শিক্ষানুযায়ী জীবন যাপন করে, কিন্তু ইসলামের রক্ষার জন্য যে সব যুদ্ধ বিগ্রহ ও জিহাদ উপস্থিত হয়, তাহাতে অংশ গ্রহণ করে না কিংবা ধর্মপ্রচারের কাজেও আত্মনিয়োগ করে না, এই আয়াতে তাহাদিগকে বসিয়া থাকা লোক (অলস-অকর্মা) বলা হইয়াছে, (২) যাহারা ইসলামী জীবনধারা অনুযায়ী জীবন যাপন করা ছাড়াও নিজের জান-মাল দিয়া ইসলামকে রক্ষার ও প্রচার করার দায়িত্বাবলী পালন করিয়া থাকেন তাহাদিগকে বলা হয় “মুজাহিদ” (সদা-সচেষ্ট) দল। এই কর্ম-তৎপর মুজাহিদ শ্রেণী ছাড়াও আরো একটি তৃতীয় শ্রেণীর বিশ্বাসী রহিয়াছেন, যাহারা শত্রুদের বিরুদ্ধে যুদ্ধে মুজাহিদগণের সাথে সক্রিয় অংশ গ্রহণ করিতে না পারিলেও তাহাদেরই মত পুরস্কার পাইবেন। তাহারা মুজাহিদদের সাথে সম্পূর্ণ একাত্ম, কিন্তু তাহাদের বিশেষ অবস্থার কারণে- রোগ, দরিদ্র, বাদ্ধক্যের কারণে-ব্যক্তিগত ভাবে তাহারা যুদ্ধ করিতে অক্ষম।

Visitor Edits

February 16, 2026 1:15 pmPending Review
এই আয়াত মুসলমানগণের দুইটি শ্রেণীর কথা বলিতেছে ঃ (১) যাহারা সত্যিকারভাবেই ইসলাম গ্রহণ করিয়াছে এবং ইসলামের শিক্ষানুযায়ী জীবন যাপন করে, কিন্তু ইসলামের রক্ষার জন্য যে সব যুদ্ধ বিগ্রহ ও জিহাদ উপস্থিত হয়, তাহাতে অংশ গ্রহণ করে না কিংবা ধর্মপ্রচারের কাজেও আত্মনিয়োগ করে না; এই আয়াতে তাহাদিগকে বসিয়া থাকা লোক (অলস-অকর্মা) বলা হইয়াছে; (২) যাহারা ইসলামী জীবনধারা অনুযায়ী জীবন যাপন করা ছাড়াও নিজের জান-মাল দিয়া ইসলামকে রক্ষার ও প্রচার করার দায়িত্বাবলী পালন করিয়া থাকেন তাহাদিগকে বলা হয় “মুজাহিদ” (সদা-সচেষ্ট) দল। এই কর্ম-তৎপর মুজাহিদ শ্রেণী ছাড়াও আরো একটি তৃতীয় শ্রেণীর বিশ্বাসী রহিয়াছেন, যাহারা শত্রুদের বিরুদ্ধে যুদ্ধে মুজাহিদগণের সাথে সক্রিয় অংশ গ্রহণ করিতে না পারিলেও তাহাদেরই মত পুরস্কার পাইবেন। তাহারা মুজাহিদদের সাথে সম্পূর্ণ একাত্ম, কিন্তু তাহাদের বিশেষ অবস্থার কারণে- রোগ, দরিদ্র, বাদ্ধক্যের কারণে-ব্যক্তিগত ভাবে তাহারা যুদ্ধ করিতে অক্ষম।