৫২৯

এই আয়াতে এবং পরবর্তী আয়াতে মহানবী (সাঃ)-এর দুইটি অভিযানের কথা উল্লেখ করা হইয়াছে যাহা উহুদের যুদ্ধের পরে পরেই সংঘটিত হইয়াছিল। প্রথম অভিযানটি ছিল উহুদের যুদ্ধের পর দিনই। মক্কাবাসীরা শূণ্য হস্তে উহুদ হইতে ফিরিয়া যাইতেছিল এবং বলিতেছিল, তাহারা উহুদের যুদ্ধে জয়লাভ করিয়াছে। আরব গোত্ররা তাহাদিগকে বিদ্রুপ করিয়া বলিতে লাগিল, বাঃ কি বিজয়ী রে! সঙ্গে না আছে যুদ্ধলব্ধ মালামাল, না আছে একজন বন্দী! টিট্‌কারী শুনিয়া তাহারা পুনরায় মুসলমানদেরকে আক্রমণ করিয়া পূর্ণ বিজয় লাভের জন্য, পুনরায় মদীনাভিমুখী হইতে মনস্থ করিল। নবী করীম (সাঃ) তাহাদের পুনরাক্রমণের আশংকাও করিতেছিলেন। তাই উহুদের যুদ্ধে অংশ গ্রহণকারী সাহাবাগণকে ডাকিয়া, তাঁহার (সাঃ) সহিত শত্রুর বিরুদ্ধে অভিযানে যোগ দিতে আহবান জানাইলেন এবং পরদিন মাত্র ২৫০ জন সাথী নিয়া মদীনা ত্যাগ করিলেন। মক্কাবাসীরা যখন এই কথা জানিতে পারিল, তখন তাহারা সন্ত্রস্ত ও স্তম্ভিত হইয়া গেল এবং মক্কার দিকে পলায়ন করিল। মহানবী (সাঃ) মদীনা হইতে প্রায় ৮ মাইল দূরে হামরাল আসাদ নামক স্থান পর্যন্ত অগ্রসর হইয়া যখন দেখিলেন যে, শত্রুরা মক্কার দিকে পলায়ন করিয়াছে, তখন তিনিও মদীনার দিকে ফিরিয়া আসিলেন। দ্বিতীয় অভিযানটি ছিল এক বৎসর পরের ঘটনা। উহুদের যুদ্ধ-ময়দান ত্যাগ করিবার সময়, মক্কাদলের সেনাপতি প্রতিজ্ঞা করিয়াছিল যে, পরবর্তী বৎসরে বদরের ময়দানে মুসলমানদের সহিত সে আবার যুদ্ধে মিলিত হইবে। কিন্তু পরবর্তী বৎসরে দুর্ভিক্ষ দেখা দেওয়ায় তাহার সেই অভিলাষ পূর্ণ হয় নাই। তবে সে ‘নুয়াইম বিন মাসূদ’ নামক এক ব্যক্তিকে মদীনার মুসলমানদিগকে ভীতিগ্রস্ত করার উদ্দেশ্যে পাঠাইল এবং তাহার মাধ্যমে মিথ্যা সংবাদ দিল যে, মক্কাবাসীরা এইবার বদরের জন্য বিরাট যুদ্ধ-প্রস্তুতি গ্রহণ করিয়াছে। কিন্তু এই অপকৌশল মুসলমানদিগকে মোটেও দমাইতে পারিল না। তাহারা নির্দিষ্ট সময়ে বদরের ময়দানে উপস্থিত হইলেন। কিন্তু মক্কাবাসীদের এত আস্ফালন সত্বেও তাহারা নিজেরাই উপস্থিত হইল না। এই মুসলিম অভিযানকে বদরুস্ সুগ্‌রা (ছোট বদর) বলা হইয়া থাকে। দুই বৎসর পূর্বেকার বদরের যুদ্ধের তুলনায় ইহা ছিল এক ছোট অভিযান মাত্র।

Visitor Edits

January 19, 2026 7:07 pmPending Review
এই আয়াতে এবং পরবর্তী আয়াতে মহানবী (সাঃ)-এর দুইটি অভিযানের কথা উল্লেখ করা হইয়াছে যাহা উহুদের যুদ্ধের পরে পরেই সংঘটিত হইয়াছিল। প্রথম অভিযানটি ছিল উহুদের যুদ্ধের পর দিনই। মক্কাবাসীরা শূণ্য হস্তে উহুদ হইতে ফিরিয়া যাইতেছিল এবং বলিতেছিল, তাহারা উহুদের যুদ্ধে জয়লাভ করিয়াছে। আরব গোত্ররা তাহাদিগকে বিদ্রূপ করিয়া বলিতে লাগিল, বাঃ কি বিজয়ী রে! সঙ্গে না আছে যুদ্ধলব্ধ মালামাল, না আছে একজন বন্দী ! টিট্‌কারী শুনিয়া তাহারা পুনরায় মুসলমানদেরকে আক্রমণ করিয়া পূর্ণ বিজয় লাভের জন্য, পুনরায় মদীনাভিমুখী হইতে মনস্থ করিল। নবী করীম (সাঃ) তাহাদের পুনরাক্রমণের আশংকাও করিতেছিলেন। তাই উহুদের যুদ্ধে অংশ গ্রহণকারী সাহাবাগণকে ডাকিয়া, তাঁহার (সাঃ) সহিত শত্রুর বিরুদ্ধে অভিযানে যোগ দিতে আহবান জানাইলেন এবং পরদিন মাত্র ২৫০ জন সাথী নিয়া মদীনা ত্যাগ করিলেন। মক্কাবাসীরা যখন এই কথা জানিতে পারিল, তখন তাহারা সন্ত্রস্ত ও স্তম্ভিত হইয়া গেল এবং মক্কার দিকে পলায়ন করিল। মহানবী (সাঃ) মদীনা হইতে প্রায় ৮ মাইল দূরে হামরাল আসাদ নামক স্থান পর্যন্ত অগ্রসর হইয়া যখন দেখিলেন যে, শত্রুরা মক্কার দিকে পলায়ন করিয়াছে, তখন তিনিও মদীনার দিকে ফিরিয়া আসিলেন। দ্বিতীয় অভিযানটি ছিল এক বৎসর পরের ঘটনা। উহুদের যুদ্ধ-ময়দান ত্যাগ করিবার সময়, মক্কাদলের সেনাপতি প্রতিজ্ঞা করিয়াছিল যে, পরবর্তী বৎসরে বদরের ময়দানে মুসলমানদের সহিত সে আবার যুদ্ধে মিলিত হইবে। কিন্তু পরবর্তী বৎসরে দুর্ভিক্ষ দেখা দেওয়ায় তাহার সেই অভিলাষ পূর্ণ হয় নাই। তবে সে ‘নুয়াইম বিন মাসূদ’ নামক এক ব্যক্তিকে মদীনার মুসলমানদিগকে ভীতিগ্রস্ত করার উদ্দেশ্যে পাঠাইল এবং তাহার মাধ্যমে মিথ্যা সংবাদ দিল যে, মক্কাবাসীরা এইবার বদরের জন্য বিরাট যুদ্ধ-প্রস্তুতি গ্রহণ করিয়াছে। কিন্তু এই অপকৌশল মুসলমানদিগকে মোটেও দমাইতে পারিল না। তাহারা নির্দিষ্ট সময়ে বদরের ময়দানে উপস্থিত হইলেন। কিন্তু মক্কাবাসীদের এত আস্ফালন সত্বেও তাহারা নিজেরাই উপস্থিত হইল না। এই মুসলিম অভিযানকে বদরুস্ সুগ্‌রা (ছোট বদর) বলা হইয়া থাকে। দুই বৎসর পূর্বেকার বদরের যুদ্ধের তুলনায় ইহা ছিল এক ছোট অভিযান মাত্র।