এখানেও উহুদের যুদ্ধের কথাই বলা হইয়াছে। আবু তালহা বলেন, “উহুদের দিনে আমি মাথা তুলিয়া দেখিলাম, এমন মস্তকও দেখিলাম না যাহা নিদ্রাবনত হয় নাই” (কাসীর, ২য়, ৩০৩)। নিদ্রা বা তন্দ্রা মানসিক স্থিরতা ও শান্তির প্রতীক, কুরআন এই ঘটনাকে আল্লাহ্র অনুগ্রহ বলিয়া ব্যক্ত করিতেছে। যুদ্ধ বাস্তবিকভাবে শেষ হওয়ার পর যখন মুসলমানেরা নিকটবর্তী টিলার কাছে ফিরিয়া বিশ্রাম নিতেছিলেন, এই প্রশান্ত নিদ্রার আবেশ সকলের উপর বিস্তার লাভ করিয়াছিল।
Visitor Edits
এখানেও উহুদের যুদ্ধের কথাই বলা হইয়াছে। আবু তাল্হা বলেন, “উহুদের দিনে আমি মাথা তুলিয়া দেখিলাম, এমন মস্তকও দেখিলাম না যাহা নিদ্রাবনত হয় নাই” (কাসীর, ২য়, ৩০৩)। নিদ্রা বা তন্দ্রা মানসিক স্থিরতা ও শান্তির প্রতীক, কুরআন এই ঘটনাকে আল্লাহ্র অনুগ্রহ বলিয়া ব্যক্ত করিতেছে। যুদ্ধ বাস্তবিকভাবে শেষ হওয়ার পর যখন মুসলমানেরা নিকটবর্তী টিলার কাছে ফিরিয়া বিশ্রাম নিতেছিলেন, এই প্রশান্ত নিদ্রার আবেশ সকলের উপর বিস্তার লাভ করিয়াছিল।