পাহাড়ী টিলার উপরে থকিবার জন্য মহানবী (সাঃ) একদল তীরন্দাজকে নিয়োজিত করিয়াছিলেন। যুদ্ধের এক পর্যায়ে, যুদ্ধে বিজয় হইয়াছে এবং যুদ্ধ শেষ হইয়া গিয়াছে মনে করিয়া, তাহারা ঐ স্থানটি অরক্ষিত অবস্থায় ছাড়িয়া দেয়। এই অসময়ে স্থানটি পরিত্যাগ করার ফলে, নিশ্চিত বিজয়ের দ্বারপ্রান্তে পৌঁছিয়াও মুসলমানদের বিজয় পরাজয়ে রূপান্তরিত হইয়া গেল। ইহা তাঁহাদের মনে বড় দুঃখ ও বিষাদ সৃষ্টি করিল। ইহাই ছিল তাহাদের মাদানী জীবনে প্রথম বড় ধাক্কা ও বড় দুঃখ। আর দ্বিতীয় ও পরবর্তী বড় আঘাত ও দুঃখ তাহারা তখন পাইলেন, যখন গুজব শুনিলেন যে, রসূলুল্লাহ্ (সাঃ) নিহত হইয়াছেন। এই দুইটি বিষয় আল্লাহ্তা’লা পরিকল্পিতভাবে পর পর ঘটাইয়াছিলেন, যাহাতে দ্বিতীয় দুঃখটির উৎস নবী করীম (সাঃ)-এর মৃত্যুর কথাটি মিথ্যা প্রমাণিত হওয়ার সাথে সাথে আনন্দের হিল্লোল আসিয়া প্রথম দুঃখটিকেও মন হইতে অপসারিত করিয়া ফেলে। ‘গাম্মাম্ বিগাম্মিন’ অর্থ দুঃখের উপর দুঃখ।
৫০৫
পাহাড়ী টিলার উপরে থাকিবার জন্য মহানবী (সাঃ) একদল তীরন্দাজকে নিয়োজিত করিয়াছিলেন। যুদ্ধের এক পর্যায়ে, যুদ্ধে বিজয় হইয়াছে এবং যুদ্ধ শেষ হইয়া গিয়াছে মনে করিয়া, তাহারা ঐ স্থানটি অরক্ষিত অবস্থায় ছাড়িয়া দেয়। এই অসময়ে স্থানটি পরিত্যাগ করার ফলে, নিশ্চিত বিজয়ের দ্বার-প্রান্তে পৌঁছিয়াও মুসলমানদের বিজয় পরাজয়ে রূপান্তরিত হইয়া গেল। ইহা তাঁহাদের মনে বড় দুঃখ ও বিষাদ সৃষ্টি করিল। ইহাই ছিল তাহাদের মাদানী জীবনে প্রথম বড় ধাক্কা ও বড় দুঃখ। আর দ্বিতীয় ও পরবর্তী বড় আঘাত ও দুঃখ তাহারা তখন পাইলেন, যখন গুজব শুনিলেন যে, রসূলুল্লাহ্ (সাঃ) নিহত হইয়াছেন। এই দুইটি বিষয় আল্লাহতা’লা পরিকল্পিতভাবে পর পর ঘটাইয়াছিলেন, যাহাতে দ্বিতীয় দুঃখটির উৎস নবী করীম (সাঃ)-এর মৃত্যুর কথাটি মিথ্যা প্রমাণিত হওয়ার সাথে সাথে আনন্দের হিল্লোল আসিয়া প্রথম দুঃখটিকেও মন হইতে অপসারিত করিয়া ফেলে। ‘গাম্মাম্ বিগাম্মিন’ অর্থ দুঃখের উপর দুঃখ।