ফিরিশ্তারা মুসলমান বাহিনীকে দুই ভাবে সাহায্য করিয়াছিলেন – একদিকে তাহারা মুসলমানদিগকে উচ্চ মনোবল যোগাইয়া তাহাদের বিক্রম বৃদ্ধি করিয়াছিলেন এবং অপরদিকে কাফেরদের মনে ভীতি-বিহ্বলতা সৃষ্টি করিয়াছিলেন। আল্লাহ্ যদি ইচ্ছা করিতেন, তাহা হইলে মাত্র একজন ফিরিশ্তার সাহায্যই মুসলমানদের জন্য উহুদের ময়দানে যথেষ্ট হইতে পারিত, তথাপি তিনি পাঁচ হাজার ফিরিশ্তা পাঠাইবার আশ্বাস দিলেন। ইহাতে এই ইঙ্গিত দেওয়া হইয়াছে যে, প্রকৃতির অনেক অদৃশ্য শক্তি মুসলমানদের পক্ষে কাজ করিয়াছিল। এই প্রসঙ্গে ইহা উল্লেখ করা যাইতে পারে যে, কয়েকজন মুসলমান এবং কয়েকজন কাফেরও স্বচক্ষে ফিরিশ্তাকে সত্য সত্যই দেখিয়াছিল বলিয়া বদর যুদ্ধের বর্ণনাতে লিপিবদ্ধ আছে (জরীর ৪র্থ, ৪৭ পৃঃ)। ৮ঃ১০ দেখুন।
Visitor Edits