৪৩৩

‘মীসাকুন নাবীঈন’ (নবীগণ হইতে গৃহীত অঙ্গীকার) দ্বারা, আল্লাহ্‌র সাথে নবীগণের চুক্তি বা অঙ্গীকারকে বুঝায় অথবা নবীগণের মাধ্যমে তাহাদের উম্মত হইতে গৃহীত চুক্তি বা অঙ্গীকারকে বুঝায়। এইস্থলে শব্দগুলি শেষোক্ত অর্থে ব্যবহৃত হইয়াছে। কারণ, ‘মীসাকুন্নাবীঈন’ স্থলে অন্য একটি পঠন যাহা উবাই বিন কাব এবং আব্দুল্লাহ্ বিন মাসউদ দ্বারা সমর্থিত, তাহা হইল ‘মীসাকাল্লাযীনা ঊতুল কিতাব’ যাহার অর্থ হইল, তাহাদের অঙ্গীকার, যাহাদিগকে গ্রন্থ দেওয়া হইয়াছিল (মুহীত)। এই অর্থই পরবর্তী বাক্যটি দ্বারা সমর্থিত হয়, যথা—অতঃপর, তোমাদের কাছে যাহা (যে গ্রন্থ) আছে, তাহার সমর্থন লাভ করিয়া যদি কোনও নবী আসেন— পূর্ববর্তী নবীর উম্মতের কাছেই পরবর্তী নবী আসেন বা আসিয়াছিলেন।

Visitor Edits

December 29, 2025 4:28 pmApproved